চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকের ডিগ্রিচিকিৎসার নামে কত ধরনের প্রতারণা যে বাংলাদেশে হয়, এর সঠিক পরিসংখ্যান কারও কাছে নেই। প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে এসব প্রতারণার কিছু চিত্র প্রকাশিত হলেও প্রতারকেরা নতুন নতুন কৌশল নিয়ে মাঠে নামছে। এতে প্রতারণার হার ও জনসচেতনতা না কমে বরং বাড়ছে। অনেক চিকিৎসক তাঁদের নামের পাশে ভুয়া ও বাহারি ডিগ্রি লিখে রোগীদের আকৃষ্ট করে তাদের সঙ্গে একধরনের প্রতারণা করছেন।চিকিৎসকেরা শুধু পরীক্ষা দিয়ে যে ডিগ্রি অর্জন করেছেন, সেটাই নামের পাশে ব্যবহার করতে পারেন। যেমন—এমবিবিএস, এফসিপিএস, এমএসএমডি, এমআরসিপি, এফআরসিএস ইত্যাদি। উন্নত দেশের কোথাও চিকিৎসকেরা তাঁদের নামের পাশে ভুয়া বাহারি শব্দের সমাহার ঘটান না। নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে কেউ কোনো সোসাইটি বা প্রতিষ্ঠানের সদস্য হলে, সেটা তাঁর প্রতিযোগিতামূলক পরীক্ষায় অর্জিত কোনো ডিগ্রি নয়। এসব শব্দ ব্যবহার যেমন—এফএসিপি, এফআইসিপি, এফআরএসএইচ, এফআইসিএস রোগীদের সঠিক চিকিৎসার জন্য অতিরিক্ত কোনো যোগ্যতা নয়। স্নাতকোত্তর অধ্যয়নরত চিকিৎসকেরা এফসিপিএ পার্ট-২, এমডি পার্ট-২ ইত্যাদি লিখে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে রোগী দেখে থাকেন, যা একধরনের প্রতারণার শামিল। নবগঠিত বিএমডিসি কর্তৃপক্ষ এসব প্রতারণা প্রতিরোধে উদ্যোগী হচ্ছে, যা এখন পর্যন্ত চোখে পড়ার মতো নয়। প্রয়োজন প্রতারণার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি। গণমাধ্যমগুলো প্রতারকদের বিজ্ঞাপন না ছাপিয়ে ও প্রচার করে কিছুটা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারে। বিএমডিসি কর্তৃপক্ষ এ ব্যাপারে আরও সক্রিয় হবে আমরা আশা করি।ডা. শহীদুর রহমানইস্কাটন গার্ডেন রোড, ঢাকা।রোজায় যানজটপ্রতিবছর রমজান মাস এলেই নগরবাসীকে অসহনীয় যানজটের ফাঁদে পড়ে নাকাল হতে হয়। রমজান মাসে যানজটের অজুহাতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার রেওয়াজ চালু হয়েছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার জন্য ক্ষতিকর সমাধান। যত দোষ ছেলেমেয়েদের—এরা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে না গেলে রাস্তায় জট হয় না, জনগণেরও কষ্ট লাঘব হয়। এক মাস পড়ালেখা না করলে কী এমন ক্ষতি!ক্ষতিটা তাদের, যাদের নির্ধারিত সময়ের মধ্যে পাঠ্যসূচি শেষ করতে হয়, পরীক্ষা দিতে ও নিতে হয় এবং ফল প্রকাশ করতে হয়। ক্ষতিটা তাদের, যাদের কাছে সময়ের গুরুত্ব অন্য কিছুর তুলনায় অনেক বেশি। রাস্তায় যানজটের কারণে যদি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়, এর চেয়ে হাস্যকর আর আত্মঘাতী সিদ্ধান্ত কী হতে পারে! রোজা রেখে আমরা জগতের সব কাজ করতে পারছি, রমজানের যে শিক্ষা সংযম, তার বারোটা বাজাতে পারছি, রমজানের পবিত্রতাকে ধুলায় মিশিয়ে দিতে পারছি, কেবল পড়ালেখাটাই করতে পারছি না। আমার প্রস্তাব হচ্ছে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ না রেখে বরং দিনে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দোকানপাট বন্ধ রাখা যেতে পারে। রোজার মাসে যদি বেলা তিনটার মধ্যে সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছুটি নিশ্চিত করা যায় আর মার্কেট ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান বিকেল চারটার পর খোলা হয়, তবে যানজট সহনীয় মাত্রায় নেমে আসবে। ছোট একটা দৃষ্টান্ত ঢাকা শহরেই আছে। মঙ্গলবারের নিউমার্কেট এলাকা আর গুলশানের যানজটের তুলনামূলক চিত্রই তা ব্যাখ্যা করবে। দেশের স্বার্থে, দেশের ভবিষ্যতের কথা ভেবে আমরা না হয় কিছু ব্যাপার আরেকবার ভেবে দেখলাম। ক্ষতি কী!শহীদুল ইসলাম চৌধুরীসহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগপ্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।