চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে প্রয়োজনপটুয়াখালীতে সরকার গুচ্ছ সমুদ্রবন্দর (একাধিক ঘাট) স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। তাই পটুয়াখালী সদরের ইটবাড়িয়া ইউনিয়নের ইটবাড়িয়া-গিলাবুনিয়া মৌজায়, জৈনকাঠি ইউনিয়নের সেহাকাঠি মৌজা ও লাউকাঠি ইউনিয়নের কিসমত লাউকাঠি মৌজায় তিনটি ক্লাস্টার সমুদ্রবন্দর স্থাপন করা যেতে পারে। আর এর সঙ্গে সঙ্গে দক্ষিণ অঞ্চলের শিল্পায়নের লক্ষ্যে ইটবাড়িয়া ইউনিয়নে একটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) স্থাপন করা যেতে পারে। ওই এলাকা পটুয়াখালী সদর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে। এ ছাড়া পটুয়াখালী বিমানবন্দর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে এবং এর পাশে দুর্গাপুরে বাংলাদেশের একমাত্র কোস্ট গার্ড প্রশিক্ষণ কেন্দ্রটি অবস্থিত। এ ছাড়া জৈনকাঠি ইউনিয়নের সেহাকাঠি-চর জৈনকাঠি মৌজায় একটি জাহাজশিল্প (শিপ বিল্ডিং) নির্মাণ অঞ্চল স্থাপন করা যেতে পারে। ওই এলাকা পটুয়াখালী সদর থেকে চার কিলোমিটার এবং পটুয়াখালী বিমানবন্দর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে। অপরদিকে লাউকাঠি ইউনিয়নের কিসমত লাউকাঠি-ঢেউখালী-জামুরা মৌজায় গার্মেন্টস প্রক্রিয়াকরণ এলাকা স্থাপন করা যেতে পারে। ওই এলাকা পটুয়াখালী সদর থেকে আধা কিলোমিটার এবং পটুয়াখালী বিমানবন্দর থেকে এক কিলোমিটার দূরে। এলাকা তিনটি পটুয়াখালী জেলা সদরের কাছাকাছি হওয়ায় নিরাপত্তার ঘাটতি হবে না এবং কাস্টমসসহ সব অফিশিয়াল কাজে দূরে যেতে হবে না অথবা সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় করে নতুন নতুন সরকারি অফিস স্থাপন করার প্রয়োজন হবে না। বিমানবন্দরের কাছাকাছি হওয়ায় বিনিয়োগকারীরা অল্প সময়ের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে পারবেন। এ ছাড়া সমুদ্রবন্দরের মালামাল দ্রুত পরিবহনের জন্য কমলাপুর টু কুয়াকাটা রেললাইন দ্রুত স্থাপন করা প্রয়োজন । আর কে দাসট্রেড ইন্সট্রাক্টর, ডোনাভান মাধ্যমিক বিদ্যালয়, পটুয়াখালী।