চি ঠি প ত্র
শিশুহীন শিশুপার্কশিশুপার্কের মুখরোচক কাহিনি শুনে গ্রামের শিশুরা স্বপ্ন বোনে কোনো একদিন সুযোগ পেলে তারাও শিশুপার্ক দেখতে যাবে। পার্কে বসে বাদাম ভাজা খাবে, বিভিন্ন ধরনের রাইডে চড়বে। অন্যদিকে শহরের শিশুরা ভাবে, দৈনন্দিন গৎ বাঁধা একঘেয়েমিপূর্ণ রুটিন থেকে বেরিয়ে অবসরে কিংবা ছুটির দিনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে ঘুরে আসবে শিশুপার্কে। কিন্তু বাস্তবে ঘটে তার উল্টো। শিশুদের আনন্দ বিনোদনের জন্য নির্মিত পার্ক অর্থাৎ তথাকথিত শিশুপার্ক কতটুকু শিশুদের জন্য? কারণ পার্কের আগে শিশু শব্দ থাকলেও পার্কে তরুণ প্রজন্মের আনাগোনাই বেশি।আমাদের শহরের শিশুরা বিদ্যার বোঝা কাঁধে নিয়ে স্কুল, কোচিং, প্রাইভেটের চক্করে পড়ে অবসরের জন্য ছিটেফোঁটা সময়ও বের করতে পারে না। অন্যদিকে গ্রামের শিশুরা অর্থনৈতিক অসচ্ছলতার করালগ্রাস থেকে বের হয়ে শহরে আসার সুযোগই পায় না। আর সেই সুযোগের সদ্ব্যবহার করে আমাদের তরুণ প্রজন্ম শিশুপার্ককে তাদের আনন্দ বিনোদনের স্থান ও অবসর কাটানোর উদ্যানে পরিণত করেছে। ফলে শিশুদের জন্য নির্মিত শিশুপার্ক শুধু নামেই টিকে থাকে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি ইট-কাঠের খাঁচায় বন্দী হয়েই বেড়ে উঠবে?সনেট দেবসম্মান দ্বিতীয় বর্ষ (অর্থনীতি)চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম।অনুপ্রেরণাআমি প্রথম আলো পত্রিকায় প্রতিদিন প্রকাশিত ‘তোমাদের এ ঋণ শোধ হবে না’ কলামের একজন নিয়মিত পাঠক। এতে প্রতিদিন একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাঁর অভিজ্ঞতার যে বর্ণনা দেন, তা আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাসেরই অংশ। আমরা অনেকেই মুক্তিযুদ্ধ দেখিনি। আপনাদের এ উদ্যোগের মধ্য দিয়ে আমরা সেই যুদ্ধেরই যেন প্রত্যক্ষ রূপ দেখি।আমি জানি, মুক্তিযোদ্ধারা তাঁদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীন জীবন ও জন্মভূমি উপহার দিয়েছেন। এ ঋণ কোনো দিন শোধ করা যাবে না। প্রতিদিন আমি যখন কলামটি পড়ি তখন যেন নতুন করে দেশপ্রেমে জাগ্রত হই। নতুন করে আমার প্রিয় স্বদেশ বাংলাদেশকে ভালোবাসতে শিখি।লুকাস হাসান, সিডনি, অস্ট্রেলিয়া।[email protected]