চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও অবহেলাবিসিবির শেষ সম্মেলনে সিদ্ধান্ত হয় যে সিলেটকে ২০১২ সালের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর মর্যাদাসম্পন্ন করার জন্য যা যা প্রয়োজন, তা করা হবে। সভায় উপস্থিত অর্থমন্ত্রী এ প্রসঙ্গে আরও জানান, সিলেটে ক্রিকেট ও খেলাধুলার প্রসারে ৬৪ কোটি টাকা ব্যয় করা হবে। আমরা খুবই আনন্দিত। কিন্তু আমরা চাই না যে খেলাধুলায়ও আঞ্চলিক বৈষম্য প্রবেশ করুক। রাজশাহীতে টেস্ট ভেন্যু করার দাবি দীর্ঘদিনের, যা বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার। অথচ তিন বছর পার হলেও আনুষঙ্গিক সুবিধা বিদ্যমান থাকা সত্ত্বেও বিসিবি বা ক্রীড়া মন্ত্রণালয় এ বিষয়ে এখনো কোনো কিছুই জানায়নি। অজানা কারণ্রেবগুড়ায় আর টেস্ট ম্যাচ হচ্ছে না। দেশের একমাত্র ক্রিকেট গার্ডেন রংপুরের ক্রিকেট গার্ডেন নিয়েও কোনো আলোচনা বা পরিকল্পনা নেই। এই তিন ভেন্যুকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে মনে হয় না ৬৪ কোটি টাকার প্রয়োজন হবে। অদৃশ্য কারণে এসব জেলার ক্ষেত্রে টাকার বরাদ্দ হয় না। অথচ বর্তমানের জাতীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো রাজশাহী। সর্বশেষ জিম্বাবুয়ের জন্য ঘোষিত জাতীয় দলের অন্তত পাঁচ-ছয়জন খেলোয়াড় পশ্চিমাঞ্চলের, এ ধারা ছয়-সাত বছর ধরে চলে আসছে। অনূর্ধ্ব-১৩, ১৫, ১৭, ১৯, ২৩ যেকোনো দলেই রয়েছে সেই অঞ্চলের খেলোয়াড়দের এরূপ সমাবেশ। পুঁজিবাদের অন্তর্নিহিত অসম উন্নয়নের নিয়মে কোনো একটি অঞ্চলের দ্রুত উন্নয়ন অন্য অঞ্চলের অনুন্নতির কারণ হয়ে দাঁড়ায়। অর্থনীতির পরিভাষায় একে বলা হয় ‘আঞ্চলিক বৈষম্য’। দারিদ্র্যের আঞ্চলিক বিবেচনায় বাংলাদেশ স্পষ্টতই দুই ভাগ হয়ে পড়েছে। দেশের ভৌগোলিকতার অনেক মানচিত্র আমরা দেখতে পাই। তবে এ মানচিত্র সত্যই অসহনীয় ও দুর্ভাগ্যজনক। বৈষম্যের যেসব প্রতীক রয়েছে, তার মধ্যে আঞ্চলিকতা অন্যতম। আমরা চাই না খেলাধুলায়ও দেশের পশ্চিমাঞ্চল নতুন করে বৈষম্যের সম্মুখীন হয়। কোনো অঞ্চলের জনগণ নিজেদের বঞ্চিত বা বৈষম্যের শিকার মনে না করে। আশা করি, বিসিবি নিজেদের আঞ্চলিকতার ঊর্ধ্বে রাখবে এবং এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করবে।মো. ইফতেখার রহমানশিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, নওগাঁ-৬৫০০।