চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিন্নমত২৭ জুলাই প্রথম আলোয় প্রকাশিত ‘বিচার বিভাগ: মেধাবীদের নিয়োগ নিশ্চিত হোক’ শিরোনামের লেখাটির সঙ্গে আমরা ভিন্নমত প্রকাশ করছি। সম্প্রতি জুডিশিয়াল সার্ভিস কমিশন বিচার বিভাগে সহকারী জজ পদে নিয়োগের উদ্দেশ্যে বিদ্যমান যোগ্যতার পাশাপাশি বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবী হওয়ার শর্তটি জুড়ে দেয়। মনে রাখা দরকার, প্রচলিত আইনের সঙ্গে নতুন কোনো বিধি যোগ করা হয় সংশ্লিষ্ট আইনের ত্রুটি সংশোধন করে অধিকতর কার্যোপযোগী করে তোলার জন্য। জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রথম দুটি নিয়োগে কিছু সমস্যা উদ্ভূত না হলে এ ধরনের নতুন শর্তের হয়তো প্রয়োজন হতো না। যেহেতু বার ও বেঞ্চ একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, অনেক ক্ষেত্রে বার ও বেঞ্চকে এক ইগলের দুই ডানা বলা হয়। তাই স্বপ্নকে বাস্তবায়িত করে তা দীর্ঘস্থায়ী করতে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে এ ধরনের বিধি সমীচীন বলেই মনে করি। অধিকাংশেরই আইন বিষয়ে পড়াশোনার উদ্দেশ্য আইনজীবী হিসেবে সমাজে ন্যায়বিচার নিশ্চিত করতে সহায়তা করা। একজন বিচারককে ন্যায়বিচার নিশ্চিতকরণে নির্ভর করতে হয় আদালতে আইনজীবীদের মাধ্যমে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও যুক্তি-তর্কের ওপর। বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আইনজীবীদের মধ্য থেকে অধিকাংশ বিচারক নিয়োগ হয়ে থাকে। সর্বোচ্চ আদালতের এ চর্চা নিম্ন আদালতে প্রচলন করতে বিচারক হওয়ার অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতার পাশাপাশি আইনজীবী হতে হবে, এমন শর্ত বিচার বিভাগকে আরও বেশি কার্যকর করে তুলবে। ইতিপূর্বে জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে দুই দফায় নিয়োগকৃত বিচারকদের মধ্যে যাঁরা বার কাউন্সিলের তালিকাভুক্ত সদস্য, তাঁদের চাকরিতে যোগদানের শুরুতেই বেতন-ভাতার ক্ষেত্রে অতিরিক্ত একটি সুবিধা দেওয়া হয়েছে। এটি কার্যত আইনজীবী হওয়ারই মূল্যায়ন। বার কাউন্সিলের তালিকাভুক্তির প্রক্রিয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির অনিয়মের কথা বলা হয়েছে। একটি প্রতিষ্ঠানের জন্য সময়োপযোগী এ বিধান বাতিল না করে বরং প্রতিষ্ঠানটির উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটু মনোযোগী হলে তাদের উদ্দেশ্য সফল হবে বলেই আশা করি। জুডিশিয়াল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তির ৫(ক) ধারার বিশ্লেষণ থেকে বোঝা যায়, আইন বিষয়ে স্নাতক পর্যায়ে তৃতীয় বিভাগ পেয়ে এলএলএম পরীক্ষায় দ্বিতীয় বিভাগ পেলে আবেদন করা যাবে। আইনজীবী হিসেবে তালিকাভুক্তির শর্তটি কিছু ক্ষেত্রে কারও কাছে অগ্রহণযোগ্য বলে মনে হলেও তা বিচার বিভাগে দীর্ঘ মেয়াদের জন্য সুফল বয়ে আনবে।গাজী সাইফুল হাসান ও ধীরাজ কুমার সরকারমেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট।জোট-মহাজোটরাজনীতিতে দল-উপদল থাকবে, এটাই স্বাভাবিক। গণতান্ত্রিক দেশে জনগণের ভোটে নির্বাচিত হয়ে কোনো একটি দল ক্ষমতায় এসে দেশের উন্নয়নে আত্মনিয়োগের পাশাপাশি নিজেদের ঘর গোছাতে থাকে আর স্বপ্ন দেখতে থাকে পরবর্তী সময়ে আবার ক্ষমতায় যাওয়ার। কিন্তু বাংলাদেশে এ পর্যন্ত কারও স্বপ্নই বাস্তবায়িত হয়নি, বরং ব্যাপক জনপ্রিয়তা কমার কারণে গ্লানি মাথায় নিয়ে ক্ষমতা ছাড়তে হয়েছে। এ কারণেই জোট-মহাজোট। ১৯৯১ সালে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি যখন ক্ষমতায় এসেছিল সেটাই ছিল বিএনপির আসল জয়। একইভাবে ১৯৯৬ সালে আওয়ামী লীগও একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল। আর সেটাই ছিল আওয়ামী লীগের প্রকৃত জয়। ১৯৯১ সালের পর বিএনপি আর বিএনপি হিসেবে জিততে পারেনি। বরং ২০০১ সালে বিএনপি নয়, জিতেছিল বিএনপিকেন্দ্রিক জোট। ২০০৮ সালে ক্ষমতায় এল আওয়ামী লীগকেন্দ্রিক মহাজোট ।যারা একসময় একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, তারা আজ কেন জোট-মহাজোট ছাড়া চলতে পারে না? তবে কি তাদের প্রতিপক্ষ অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে, নাকি নিজেরাই নিতান্ত দুর্বল হয়ে পড়েছে? আর তাই উভয়েই জোট-মহাজোট সম্প্রসারণে ব্যস্ত হয়ে পড়েছে। নির্বাচনে একাধিক প্রার্থী হলে উপযুক্ত প্রার্থী দেখে ভোট দেওয়া সহজ হয়। কিন্তু জোটবদ্ধ হওয়ায় প্রার্থীর সংখ্যা কম হওয়ায় অপছন্দের হলেও মন্দের ভালোকেই ভোটটা দিতে হয়। এভাবে জোটের মাধ্যমে অনেকের অপছন্দের ও অযোগ্য প্রার্থীও জয়লাভ করছেন। অথচ আলাদাভাবে প্রার্থী হলে অবশ্যই যোগ্য প্রার্থী জয়লাভ করতেন। জানা যেত, কোন প্রার্থীর গ্রহণযোগ্যতা কত। জোটবদ্ধ হওয়ার কারণে জোটের ছোট দলগুলো (শরিক) গ্রহণযোগ্যতা হারাচ্ছে, যদিও তারা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ও শক্তিশালী করতেই জোটবদ্ধ হয়েছিল। নির্বাচনে জয়ী হতে প্রতীকের পরিচিতি খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় মানুষ ব্যক্তিকে না চিনলেও প্রতীক চেনার কারণে প্রতীক দেখেই তাঁর গুরুত্বপূর্ণ ভোটটা দিয়ে থাকেন। এভাবেও অযোগ্য প্রার্থী জয়ী হওয়ার আশঙ্কা থাকে। যেমন নৌকা ও ধানের শীষ। তাই, জোট যদি করতেই হয়, নির্বাচনের পর জয়ী প্রার্থীদের মধ্যে দেনদরবার মিটিয়ে জোট করা যেতে পারে। মো. তবিউর রহমান,[email protected]