চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খামখেয়ালির বলিএ দেশের একজন সচেতন নাগরিক হিসেবে ২০১১-১২ অর্থবছরের বাজেট ঘোষণার সময় থেকে অদ্যাবধি সঞ্চয়পত্রের বিনিয়োগের ক্ষেত্রে প্রদেয় মুনাফার হার, উৎ সে কর কর্তন মওকুফ/কর্তনের হার পরিবর্তন ইত্যাদি জানার আগ্রহে প্রতিদিন প্রথম আলো পত্রিকা ও টিভি সংবাদ শুনি। তাতে কোনো আশার বাণী পাইনি। গত কয়েক দিনে এ বিষয়ে ব্যাপক লেখালেখিও হয়েছে। এর মধ্যে ২৮-০৭-২০১১ তারিখে প্রথম আলোর ১৫ পৃষ্ঠায় বর্ণিত ‘গ্রাহক হয়রানির পর সঞ্চয়পত্রের উৎ সে কর কর্তন স্পষ্ট করা হলো’ শিরোনামের লেখায় সবকিছুই পরিষ্কার করা হয়েছে, এ জন্য সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞ। কিন্তু তিনটি বিষয়ের ব্যাখ্যা পরিষ্কার নয়, যা পরিষ্কারপূর্বক পরিপত্র জারি হওয়া দরকার, নইলে ভুক্তভোগীরা আবারও সরকারি সংস্থাগুলোর আমলাতান্ত্রিক জটিলতার শিকার হবে। বিষয়গুলো হলো—এক. উৎ সে কর ঘোষণা ও কার্যকর হয়েছে ২০১০-১১ অর্থবছরে, এর আগে ক্রয় করা প্রযোজ্য সঞ্চয়পত্রের মুনাফা করমুক্ত কি না? দুই. যদি করমুক্ত হয় তাহলে কর্তনকৃত কর কীভাবে ভুক্তভোগী নারী-পুরুষ ফেরত পাবেন? তিন. নুন আনতে পান্তা ফুরানো মানুষগুলো আর কত দিন এভাবে সরকারি সংস্থার খামখেয়ালির বলি হবেন? এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।মো. আ. খালেকনওগাঁ।হারানো সুরের বেদনায়সুর কি হারায়? এ প্রশ্নটি আমাকে বারবার আন্দোলিত করে। সুরের ইন্দ্রজাল মানুষকে ভাবনার জোয়ারে ভাসায়, আবেগকে ছুঁয়ে যায়। একসময় সুরের মোহনায় হারিয়ে যেতাম কোনো এক অজানা স্বপ্নের জগতে। সুর শেখাত কীভাবে ভালোবাসতে হয়। গানের সেই চেনা সুর এখন আর খুঁজে পাওয়া যায় না। চেনা গানের অচেনা সুরে রিমিক্স করে গাওয়া হচ্ছে প্রতিনিয়ত। এভাবে চেনা গানের চেনা সুর বাদ দিয়ে অচেনা সুরে গাইলে একদিকে যেমন গান তার মৌলিকত্ব হারাচ্ছে, অন্যদিকে থাকছে না গানের সেই আবেদন। কিছু বিখ্যাত গান হুবহু গাওয়া হচ্ছে ভিন্ন সুরে। অথচ যাঁর কণ্ঠে ওই গানটি এসে বিখ্যাত হয়েছে, তাঁর অনুমতি পর্যন্ত নেওয়া হচ্ছে না। একসময় গান রচনা করা হতো এই ভেবে যে গানটি যেন তার আবেদন ধরে রাখতে পারে আজীবন। কিন্তু এখনকার গান সৃজনশীল মনোজগতের বিনোদন হিসেবে কাজ করতে অক্ষম। ক্ষণিকের আবেদন আর সাময়িকভাবে সুস্থ মনোজগতে অস্থির চিন্তা-ভাবনা জাগানো ছাড়া আর কিছুই করতে পারে না। গান কে না ভালোবাসে (?) প্রতিটি মানুষই মনে মনে, অনুচ্চ স্বরে কখনো বা উচ্চ স্বরে নিজের অজান্তেই গেয়ে ওঠে প্রিয় কোনো গান। আবেগমিশ্রিত মায়াবি সুরের কারণেই গানের প্রতি এক ধরনের ভালোবাসা আর মমত্ববোধ সৃষ্টি হয়। কথা, সুর আর কণ্ঠ—এই তিনের সমন্বয়ে সৃষ্টি হয় চির আবেদনময়ী কোনো গান, যেটি মানুষের হূদয়ে বেঁচে থাকে আজীবন। সে সুর মানুষ কখনো ভোলে না; সে গান কখনো হারিয়ে যায় না। সোহেল রানা বীরফার্মেসি, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা।