চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবকিছু ভেঙে পড়ে সবকিছু ভেঙে পড়া অবস্থা যেন আজ আমাদের সমাজ ও রাষ্ট্রব্যবস্থার সর্বত্রই। গত ২৬ জুলাই প্রথম আলোর সম্পাদকীয় পাতায় আনিসুল হকের ‘সবকিছু ভেঙে পড়ে’ শীর্ষক নিবন্ধটি পড়ে খুব কষ্ট পেয়েছি। চেষ্টা করেছি রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে বিষয়টি অনুধাবন করার। ধন্যবাদ আনিসুল হককে এ রকম একটি সময়োপযোগী লেখা উপহার দেওয়ার জন্য। আনিসুল হকের সঙ্গে সংগতি রেখে আমিও বলতে চাই, সত্যিই নিত্যদিনের পথ চলায় মানুষকে একটা বিশেষ প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে, যার নাম দলীয়করণ ও রাজনৈতিকীকরণ। যেখানে দলের দরকার নেই, সেখানেও সবকিছু করা হয় দলীয় পরিচয় বিবেচনা করে। যেখানে রাজনীতি টেনে আনার দরকার নেই, সেখানেও রাজনীতি ও রাজনীতিকেরা এসে হাজির হন এবং সবকিছু রাজনীতির ছায়ায় ঢেকে ফেলে। এখন প্রশ্ন হলো, এই কতিপয় সংখ্যাগরিষ্ঠ রাজনীতিকই কি শুধু তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেই মহাজোট সরকারকে জয়লাভ করিয়েছেন? সাধারণ মানুষেরা কি মহাজোট সরকারকে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেননি? তাঁরা কি মহাজোট সরকারের মাধ্যমে তাঁদের আশা-প্রত্যাশার প্রতিফলন ঘটানোর স্বপ্ন দেখেননি? যদি বিজ্ঞ রাজনীতিকদের কাছে আমার প্রশ্নগুলোর উত্তর ‘না’ বোধক হয়, তাহলে আমার কোনো কথা নেই, যদি ‘হ্যাঁ’ বোধক হয়, তাহলে আমরা যারা নির্দিষ্ট কোনো দলের তালিকায় অন্তর্ভুক্ত নই, এবং পদবি নেই, তাদের স্বপ্ন-আশার বাস্তবায়ন কে ঘটাবে?আমি উত্তরণপ্রত্যাশী একজন সাধারণ মানুষ। উত্তরণ শুধু আমার জন্য নয়, কারণ এই অবস্থা চলতে থাকলে আগামী দিনগুলোতে অন্ধকারই শুধু আমাদের গ্রাস করবে। সংঘাতের পথ আমাদের সবাইকে একদিন পরিহার করতে হবে। রাজনীতিকেরাও একদিন তা-ই অনুধাবন করতে শিখবেন, কারণ তথাকথিত রাজনীতির পেছনে শান্তিপ্রিয় সাধারণ মানুষকে আর ছুটতে দেখা যায় না। সকাল হতেই গণমাধ্যমগুলোর প্রকাশিত-প্রচারিত দুঃসংবাদগুলো দেখে-শুনে সত্যিই বিবেকটা যেন মাঝেমধ্যে স্তব্ধ হয়ে যায়। হয়তো আজ আমরা গুটিকয়েক মানুষ অসংগতিগুলোর বিরুদ্ধে মুখ খুলেছি, কিন্তু সেদিন আর দূরে নয়, যেদিন নিজের অস্তিত্ব রক্ষার জন্য সবকিছু ভেঙে পড়ে যাওয়ার উত্তরণ চাইবে বাংলাদেশের সব মানুষ।সুমিত বণিকউন্নয়নকর্মী, কিশোরগঞ্জ।নিয়োগ পরীক্ষাবাংলাদেশে শিক্ষার হার বাড়লেও চাকরির ক্ষেত্র সে অনুপাতে বাড়েনি। শিক্ষিত ব্যক্তিরা চাকরির পেছনে শুধু ঘুরঘুর করছেন দিনের পর দিন এবং টাকাও যাচ্ছে বিপুল পরিমাণে। তবু চাকরির সন্ধান মিলছে না। কারণ, পদের সংখ্যা তো শিক্ষার হারের তুলনায় নেই। শিক্ষক হিসেবে যাঁরা নিয়োগ পেতে চান, নিবন্ধনের জন্য তাঁদের কাছ থেকে ৫০০ টাকা আদায় করা কতটুকু যুক্তিসংগত? একটা পরীক্ষা নেওয়ার জন্য তো এত টাকা আদায় করা কেন? কোনো বেকারের পক্ষে এত টাকা দেওয়া যথেষ্ট কঠিন। বেকারদের কথা চিন্তা করে সরকারি কিংবা বেসরকারি সব প্রতিষ্ঠান কিংবা মন্ত্রণালয়ের উচিত চাকরির আবেদন কিংবা নিবন্ধনের জন্য সহনীয় পর্যায়ে টাকা আদায় করা। মো. তানজিলশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।