চি ঠি প ত্র
ময়মনসিংহ বিভাগ চাইপাক-ভারত-বঙ্গ উপমহাদেশের ঐতিহ্যবাহী জেলা ময়মনসিংহ। বর্তমানে ময়মনসিংহ জেলাটি অবহেলিত। বরিশাল, সিলেট ও রংপুরকে বিভাগ ঘোষণা করা হলেও একসময়ের অতি গুরুত্বপূর্ণ ময়মনসিংহের কোনো উন্নতি নেই। এখানে জন্মেছেন বহু নামজাদা ব্যক্তিত্ব, দেশের সেবায় যাদের ভূমিকা উজ্জ্বল। ময়মনসিংহ জেলাটি বর্তমান ছয়টি জেলায় ভাগ হওয়ার আগে এর সীমানা ছিল উত্তরে বাহাদুরাবাদ ঘাট, দক্ষিণে জগন্নাথগঞ্জ ঘাট ও মির্জাপুর উপজেলা, উত্তর-পূর্বে হালুয়াঘাট, দুর্গাপুর, কলমাকান্দা ও মোহনগঞ্জ উপজেলা। সর্বদক্ষিণে ছিল ভৈরববাজার উপজেলা।এত বড় এ জেলা অবহেলিত। বৃহত্তর ময়মনসিংহের ছয়টি জেলা টাঙ্গাইল, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, ময়মনসিংহ, জামালপুরকে নিয়ে বৃহত্তর ময়মনসিংহে বিভাগ ও সিটি করপোরেশন চাই। আমরা যখন ময়মনসিংহে সিটি করপোরেশন ও বিভাগ চালু করার দাবি তুলি, তখন কিশোরগঞ্জ ও টাঙ্গাইলের অনেকে এর বিরোধিতা করেন। টাঙ্গাইল ও কিশোরগঞ্জের জনগণ যদি ময়মনসিংহে আসতে না চায়, তবে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছি, টাঙ্গাইল ও কিশোরগঞ্জকে ঢাকার সঙ্গে সংযুক্ত রেখে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনাকে নিয়েই ময়মনসিংহ বিভাগ এবং সিটি করপোরেশন চালু করা হোক। মো. ওমর ফারুকী, ময়মনসিংহ।