চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণপরিবহনে দুর্ভোগগত ২৫ জুলাই চট্টগ্রাম মহানগরের সব রুটে কাউন্টারভিত্তিক বাস সার্ভিস চালু করার পর থেকে চট্টগ্রামবাসীকে নতুন করে এক মহা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। যেসব উদ্দেশ্য নিয়ে এই কাউন্টার-ব্যবস্থা চালু কর হয়েছে, তা বুমেরাং হতে বসেছে। সম্প্রতি সারা দেশে তেল-গ্যাসের মূল্য বৃদ্ধিতে জনপ্রতি এক টাকা বেশি আদায়ের পর এখন কাউন্টারের নামে চট্টগ্রামে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে। কিসের ভিত্তিতে বা কোন নিয়ম মেনে এত উচ্চ হারে ভাড়া বাড়ানো হয়েছে, তার সদুত্তর দিতে পারছে না কেউ। আর এই দ্বিগুণ ভাড়া একজন পোশাককর্মী তথা নিম্ন আয়ের লোক বা যেকোনো শিক্ষার্থীর পক্ষে কীভাবে দেওয়া সম্ভব, প্রশাসন কি তা একবারও ভেবে দেখেছে? আবার্র দ্বিগুণ ভাড়া আদায়ের পরও অতিরিক্ত যাত্রী বোঝাই করে নেওয়া হচ্ছে। পরিবহনমালিক সমিতির নেতারা জানিয়েছেন, সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত এই সার্ভিস চালু থাকবে। কিন্তু সরেজমিনে দেখা গেছে, সন্ধ্যা হওয়ার পর পরই আবার আগের নিয়মে চলছে সব গাড়ি। অন্যদিকে গণপরিবহনের স্বল্পতা আর অপর্যাপ্ত কাউন্টার সার্ভিসের কারণে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। তাই চট্টলাবাসীর পক্ষ থেকে আমাদের নগর পিতার কাছে প্রশ্ন, শুধু কাউন্টার সার্ভিস চালু করেই কি সব দায়িত্ব শেষ? এতে কী ধরনের সুবিধা বা দুর্ভোগ সৃষ্টি হচ্ছে, তা দেখার কি প্রয়োজন নেই? আশা করি, এই রমজানে যাতে আর কাউকে দুর্ভোগে পড়তে না হয়, সে ব্যাপারে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে। মো. সাহেদশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।এসির পানিমতিঝিলে এসির (এয়ারকন্ডিশনার) ফোঁটা ফোঁটা পানিতে অতিষ্ঠ হয়ে উঠেছে পথচারীরা। মতিঝিল দিয়ে হেঁটে চলাফেরা করেছে অথচ গায়ে এসির পানি পড়েনি, এমন পথচারী লাখে একজনও নেই। মতিঝিলে অবস্থিত সব প্রতিষ্ঠানেই কমবেশি এসি রয়েছে, এসি থেকে বের হওয়া দূষিত পানি অপসারণের কোনো ব্যবস্থা নেই প্রতিষ্ঠানগুলোর। ফোঁটা ফোঁটা দূষিত পানি পড়ছে রাস্তায় এবং রাস্তা দিয়ে চলাফেরা করা পথচারীদের ওপর। মতিঝিলে অবস্থিত অসচেতন সেই সব প্রতিষ্ঠানকে বলছি, অন্তত রমজান মাসে এই এসির পানির যন্ত্রণা থেকে জনসাধারণকে রেহাই দিন।রাশেদুজ্জামান তূর্য, দর্শন বিভাগকবি নজরুল সরকারি কলেজ।