চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাবার সমস্যাবিশ্ববিদ্যালয়-জীবন অনেক দিন হয়ে গেল। অনেক সমস্যার মাঝে খাবার একটি অন্যতম সমস্যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ে যে কটি হল আছে, কোনো হলের খাবারই ভালো মানের নয়। ২০০৬ সালে প্রতি বেলা খাবারের মূল্য ছিল ১১ টাকা। তারপর ১৩ টাকা, ১৫ টাকা, ১৬ টাকা এবং সর্বশেষ এই বছরের জুলাই মাসে খাবারের মূল্য ১৮ টাকা নির্ধারণ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খাবারের দাম বাড়লেও মান কিন্তু বাড়েনি। খাবারের মান এতই খারাপ যে এসব খেয়ে পেটের পীড়া একটি নিয়মিত বিষয়। এমনকি এক দিনের খাবার আরেক দিন, অর্থাৎ বাসি খাবারও পরিবেশন করা হয়। দায়িত্বরত হলের প্রভোস্টের কাছে এ ব্যাপারে নালিশও করা হয়, কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি আমরা লক্ষ করি না। এইভাবে দিনের পর দিন ছাত্রছাত্রীদের নিম্নমানের খাবার খেয়ে জীবন অতিবাহিত করতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে কি আদৌ কোনো পদক্ষেপ নেবে?মো. তানজিলশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।বাধ্যতামূলক কোচিংশ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মারধর করার বেত যেমন নিষিদ্ধ করা হয়েছে, তেমনি নিষিদ্ধ করা হয়েছে মুঠোফোনের ব্যবহার। পাশাপাশি কোচিং সেন্টারের নামে অবৈধ ব্যবসা বন্ধ করার জন্যও আমাদের শিক্ষামন্ত্রী জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থী হিসেবে আমরাও চাই, আমাদের মা-বাবার সমতুল্য শিক্ষকেরা আমাদের কাছ থেকে পুরোপুরি সম্মানটাই যেন পান। বাংলাদেশের অন্যান্য স্কুলের মতো আমাদেরও অনেক ভালো ভালো শিক্ষক রয়েছেন। আমরা তাঁদের সম্মানের চোখেই দেখি। কিন্তু এর পরও আমাদের স্কুলে কারণে-অকারণে বেত দিয়ে পেটানো বন্ধ হয়নি, বন্ধ হয়নি মুঠোফোনে কথা বলা। আরও অবাক হয়ে যাই, যখন কোনো কঠিন পাঠ বুঝে নিতে গেলে তাঁদের কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য বলেন। এই অবস্থায় আমরা না পারছি এর প্রতিবাদ করতে, না পারছি পড়ালেখা ছেড়ে দিতে। আমাদের উদ্ধার করবে কে?সুয়াবিল উচ্চবিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রছাত্রীসুয়াবিল, চুরখাঁহাটফটিকছড়ি, চট্টগ্রাম।অবৈধ স্থাপনাখুলনা নগরকে বাঁচাতে, নদীর নাব্যতা রক্ষা ও স্থায়ী জলাবদ্ধতার হাত থেকে বাঁচতে ভৈরব ও রূপসা নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ জরুরি হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ পরিবেশ আন্দোলনসহ (বাপা) বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি দাবি জানিয়ে এলেও এখন পর্যন্ত নগরের অবৈধ দখলে থাকা খাল উদ্ধার করা যায়নি। গল্লামারীর ময়ূর নদ মৃত, এখন ভৈরব ও রূপসা নদীর পাড় অবৈধ স্থাপনামুক্ত না হলে ভবিষ্যতে খুলনা নগর স্থায়ী জলাবদ্ধতার কবলে পড়বে। এ ব্যাপারে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।মো. সোহরাব হোসেনশিক্ষার্থী, খুলনা বিশ্ববিদ্যালয়।