চি ঠি প ত্র
কে তাকে মনে রেখেছেসত্যিই আমরা বাংলার সূর্যসন্তানদের খবর কজনই বা রাখি! দিনবদলের খেলায় হারিয়ে যেতে বসেছি কীর্তিমান মানুষদের অবদানের কথা। যাঁদের বহু ত্যাগ-তিতিক্ষার ফসল এই সোনার বাংলা। আমাদের উচিত, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে সেই বিপ্লবীদের জীবনাদর্শগুলো ছড়িয়ে দেওয়া। তেমনি একজন ১৮৮৯ সালের হাওরবেষ্টিত কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার নিভৃত পল্লি কাপাসাটিয়ার সাধারণ একটি পরিবারের সন্তান বিপ্লবী মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, যাঁর সংগ্রামী জীবন-যৌবনের ৩০টি বছর জেলের প্রকোষ্ঠে কাটলেও বিপ্লবী মনোভাব ছিল চিরজাগ্রত। ৮ আগস্ট প্রথম আলোর খোলা কলম পাতায় প্রকাশিত ‘কে তাঁঁঁকে মনে রেখেছে’ শীর্ষক লেখাপড়ার আগে প্রয়াত আজন্ম এই বিপ্লবী মহারাজের কথাটি জানার সৌভাগ্য আমার হয়নি।ধন্যবাদ প্রথম আলো ও প্রতিবেদক সুমন মোল্লাকে। কারণ, তিনি আমাদের কিশোরগঞ্জের গর্ব হওয়া সত্ত্বেও আপনাদের এই শুভ উদ্যোগের ফলেই কেবল আমিসহ তাঁর জন্মভূমির অসংখ্য মানুষ তথা তাঁর অনুসারীর তাঁকে নতুন করে জানার সুযোগ হলো। সবশেষে আমি বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত কর্তাব্যক্তি ও স্থানীয় ঊর্ধ্বতন প্রশাসনের কাছে আবেদন জানাতে চাই, স্বদেশি মন্ত্রে দীক্ষিত বিপ্লবী এই মহান নেতার স্মৃতিকে অমলিন রাখার জন্য এমন কিছু করুন, যেন পরবর্তী প্রজন্মের কাছে তিনি অমর হয়ে থাকেন। অন্তত মুখ থুবড়ে যেন না পড়ে বিপ্লবী এই মহান নেতার আত্মত্যাগের উজ্জ্বল কীর্তি। সুমিত বণিক, উন্নয়নকর্মী কিশোরগঞ্জ।আমরা কোথায় যাচ্ছিগত রোববার চ্যানেল ঘোরাতে ঘোরাতে একটা হিবিজিবি ছবি দেখে চোখ আটকে গেল। এ কী দেখছি! ছবিগুলো কাঁপা কাঁপা। কিন্তু বুঝতে অসুবিধা হলো না। একটা ১৫-১৬ বছরের ছেলেকে পুলিশ ভ্যান থেকে নামিয়ে দেওয়া হলো। অমনি উত্তেজিত জনতা কিল-ঘুষি-লাথি দিয়ে ছেলেটাকে আহত করতে লাগল। যেন এক আদিম উন্মাদনায় মেতে উঠেছে সবাই। ছেলেটা উপর্যুপরি আঘাতে লুটিয়ে পড়ল মাটিতে। এর মধ্যে কী করে একবার সে উঠে দাঁড়িয়ে পালানোর চেষ্টা করল। কিন্তু বাঁচার শেষ সুযোগটাও দেওয়া হলো না। সাদা শার্ট পরা একজন লোক ইট হাতে এগিয়ে এল। মাথায় ইট দিয়ে আঘাত করতে করতে ছেলেটির মৃত্যু নিশ্চিত করা হলো। আমার জীবনে দেখা সবচেয়ে বীভ ৎ স ঘটনার বিবরণ এটি।অথচ নিরঙ্কুশ নির্মমতায় পৃথিবী ছেয়ে যায়নি। সেদিন ভারতীয় ইটিভিতে আরেক ঘটনা দেখলাম। ইরানে এক কিশোরীকে এসিড ছোড়া হয়েছিল। তাতে তার দুটো চোখ নষ্ট হয়ে যায়। ছয় বছর পর আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। ইসলামি আইন মোতাবেক আদালত চোখের বিনিময়ে চোখ নষ্ট করে ফেলার রায় দেন।দণ্ড কার্যকরের দিন হাকিম-পুলিশ সব প্রস্তুত। মেয়েটির হাতে তুলে দেওয়া হলো এসিডের পাত্র। সামনে বসা ছেলেটি। ভয়ে থরথর করে কাঁপছে। হঠা ৎ মেয়েটি এসিডের পাত্র রেখে দিয়ে চি ৎ কার করতে লাগল, আমি একজন মানুষ হয়ে আরেকজন মানুষের চোখ নষ্ট করতে পারব না। যা, আমি তোকে ক্ষমা করে দিলাম। ছেলেটা লজ্জা আর গ্লানিতে হাউমাউ করে কাঁদতে লাগল। দণ্ডদানের যেন এক অভিনব রূপ! এই তো মনুষ্যত্ব; এই তো মানুষ!যেখানে একজন অপরাধী মানবীয় মহিমায় ক্ষমা পেয়ে যাচ্ছে, সেখানে আমরা উড়োকথায় একজন নিরপরাধ মানুষকে মেরে ফেলছি। এই আমাদের শ্রেষ্ঠত্ব? এই আমাদের অনুভবশক্তি? জয়দীপ দে প্রভাষক, সরকারি এমসি কলেজ, সিলেট।