চি ঠি প ত্র
বিদেশে লোক পাঠানোবিদেশে লোক পাঠানোর নামে দুর্নীতি নতুন নয়। আর এতে সর্বস্ব হারাচ্ছে সাধারণ জনগণ। এভাবে প্রতারণা আর কত দিন? ৬ আগস্ট প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘জাপানে লোক পাঠানোর নামে চলছে প্রতারণা’ শীর্ষক প্রতিবেদনটি দেখে বিস্মিত হতে হয়। হায় রে আমার দেশ, হায় রে জনগণ!জাপান ইন্টারন্যাশনাল ট্রেনিং কো-অপারেশন অরগানাইজেশনের (জিটকো) মাধ্যমে জাপানে লোক পাঠানোর নামে নাকি ২৫টি রিক্রুটিং এজেন্সি মাঠপর্যায়ে প্রতারণায় নামছে। আমরা প্রতারিত হব তাতে কী আসে-যায় সরকারের। একটামাত্র হুঁশিয়ারি বিজ্ঞপ্তি দিয়েই সরকার শান্ত। তাই সাবধান জনগণ।প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কাছে আমার অনুরোধ, সাধারণ জনগণকে এই দুর্নীতির হাত থেকে রেহাই দিন। সরকারি ওয়েবসাইটের মাধ্যমে প্রবাসে জনশক্তি পাঠান এবং এসব আদম বেপারীর কাছ থেকে জনগণকে মুক্তি দিন।রিপন বেপারীভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ।কখন জাগবে মা...গত ৯ আগস্ট প্রথম আলোয় কাজী আনিছের লেখা ‘কখন জাগবে মা...’ শিরোনামের খবরটি আমাদের ঘুরেফিরে আবার সেই কথাই মনে করিয়ে দেয় সড়ক দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা—এই কথা ছাড়া আর কোনো নতুন খবর পত্রিকায় দেখা যাচ্ছে না।আর কত দিনে এর কোনো প্রতিকার হবে না। নয় দিন ধরে অজ্ঞান হয়ে পড়ে আছে মা, পাশে বসে আছে অবুঝ শিশুটি অসহায় চাহনিতে। সে জানে না বা বোঝে না তার মায়ের কী হয়েছে। অবুঝ শিশুটির জন্য আমাদের কি কিছুই করার নেই—শিশুটির জন্য কোনো খাবারের ব্যবস্থা, পোশাক বা তার মায়ের সুচিকিৎসা করে তার কোলে ফিরিয়ে দেওয়া। শিশুটির মায়ের সঠিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের প্রতি অনুরোধ রইল। প্রথম আলোর প্রতি আমার আবেদন, এই শিশুর জন্য একটা হিসাব নম্বর খুলে দিন, যার সাহায্যে শিশুটির জীবনটা উজ্জ্বল হতে পারে। মো. কোরবান আলীআদাবাড়িয়া, কুমারখালী, কুষ্টিয়া।‘কে তাঁকে মনে রেখেছে’৮ আগস্ট দৈনিক প্রথম আলো পত্রিকায় ‘কে তাঁকে মনে রেখেছে’ শিরোনামে প্রকাশিত অগ্নিযুগের বিপ্লবী মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর জন্মতারিখ কারও জানা নেই বলে লেখক উল্লেখ করেছেন। মহারাজ রচিত জেলে ত্রিশ বছর এবং নৃপেন্দ্র ভট্টাচার্য সম্পাদিত বিপ্লবী মহানায়ক ত্রৈলোক্য মহারাজের পত্রাবলি বইয়ের তথ্যমতে তাঁর জন্ম ১২৯৬ বঙ্গাব্দের ২১ বৈশাখ। তাঁর স্মৃতি ধরে রাখার প্রয়োজন মনে করেও সরকারি সহায়তা ভিন্ন ধরে রাখা সম্ভব হচ্ছে না। জাতীয় জাদুঘরের গ্যালারিতে বহু লোকের ছবি স্থান পেলেও ছবি নেই দেশের জন্য সংগ্রামী ত্রৈলোক্যনাথ চক্রবর্তী মহারাজের। সত্যি কি তার ছবি জাদুঘরের গ্যালারিতে স্থান পাওয়ার যোগ্য নয়? নাকি অবহেলায়, অকৃতজ্ঞতায় তা সম্ভব হয়নি! দেশের জন্য নিবেদিতপ্রাণ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী মহাশয়ের অবদানের কথা বিবেচনা করে জাতীয় জাদুঘরে তাঁর একটি ছবি, স্মৃতিচিহ্ন যথাযথ সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো অনুরোধ জানাচ্ছি।টিটু দাস অষ্টগ্রাম, কিশোরগঞ্জ