চি ঠি প ত্র
নোটবই-কোচিং৩০ জুলাই প্রাবন্ধিক ‘ফজলুল হকের’ কোচিংনির্ভর শিক্ষা আর কত দিন’ শিরোনামে লেখাটি বর্তমানের দুর্বল শিক্ষাব্যবস্থাকেই আমাদের সামনে তুলে ধরেছে। বস্তুত, কোচিং এখন একটি ফ্যাশনে পরিণত হয়েছে। যে যত নামকরা শিক্ষকের কাছে বেশি টাকা দিয়ে কোচিং করতে পারে বন্ধুমহলে তার সমাদর তত বেশি। পাশাপাশি, শিক্ষার্থীর চিন্তাশক্তি ও সৃজনশীলতা বিনাশকারী নোটবই তো আছেই। নোটবই বন্ধে কত লেখালেখি হলো, আইন করে অষ্টম শ্রেণী পর্যন্ত নোটবই নিষিদ্ধও করা হলো। কিন্তু বাসার পাশের লাইব্রেরিতেই পাওয়া যাচ্ছে নোটবই। কোচিং আর নোটবই মিলে পুরো শিক্ষাব্যবস্থাকে করে তুলছে মুখস্থনির্ভর। মূলত, কোনো বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করা, সেসব সমস্যা ভেবেচিন্তে সমাধান করাই হলো মস্তিষ্কের স্বাভাবিক প্রক্রিয়া, যার মাধ্যমে চিন্তাশক্তির বিকাশ ঘটে। কিন্তু, কোনো বিষয় মুখস্থ করতে গেলেই সেটি মস্তিষ্কের ওপর চাপ ফেলে, কারণ এটি মস্তিষ্কের স্বাভাবিক ক্রিয়ার বিপরীত। ফলে, মুখস্থ বিদ্যার দরুন পরীক্ষার বৈতরণী পার হওয়া গেলেও শিক্ষার্থী বঞ্চিত হয় পড়াশোনার প্রকৃত আনন্দ থেকে। শিক্ষার্থীর কাছে লেখাপড়া হয়ে ওঠে রীতিমতো ভীতিকর একটি জিনিস। প্রকৃত সৃজনশীলতা বিকাশে কোচিং, নোটবই প্রতিবন্ধক। আমরা কি সবাই মিলে পারি না এ বাধা অতিক্রম করতে?আবদুল্লাহ আল হারুনউত্তরা, ঢাকা।সংশোধনীগতকাল বুধবার ছাপা হওয়া প্রথম সম্পাদকীয়তে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্থলে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ছাপা হয়েছে। এ ছাড়া ২০ জন শিক্ষক আহত হয়েছেন বলা হলেও আহত হয়েছেন পাঁচজন শিক্ষকসহ ২০ জন। দুঃখিত।-বি.স.