চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেনশন সঞ্চয়পত্রআমরা মধ্য আয়ের সরকারি চাকরিজীবীরা অবসর গ্রহণের পর প্রাপ্ত টাকা দিয়ে পেনশনের সঞ্চয়পত্র ক্রয় করে পরবর্তী দিনগুলো মুনাফার টাকা দিয়ে কোনো প্রকারে দিনাতিপাত করছি। কিন্তু সরকার ওই সঞ্চয়পত্র থেকে প্রাপ্ত মুনাফা করমুক্ত রেখেছিল। কিন্তু ২০১১ সালের ১ জুলাই থেকে ওই সঞ্চয়পত্রের প্রাপ্ত মুনাফার ওপর ৫ শতাংশ উৎসে কর ধার্য করে যেন ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ সদৃশ খড়্গ চাপিয়ে দিয়েছে। সরকার বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে প্রজ্ঞাপন জারি না করায় বিভিন্ন ব্যাংক ও ডাকঘরে গ্রাহকেরা হয়রানির মুখে পড়েন।গত ২২ জুলাই প্রথম আলো পত্রিকার ১৫ পৃষ্ঠায় ‘১ জুলাই ২০১১-এর আগে কেনা সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর কর্তন নয়’ শিরোনামে অর্থ মন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্ত প্রকাশিত হয়। সেটা পড়ে আমরা খুশি হয়েছি। কিন্তু অর্থ মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন পরিদপ্তরে প্রজ্ঞাপনের কপি না পাঠানোয় গ্রাহকদের সঙ্গে পরিদপ্তরের কর্মকর্তারা বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। তাই অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি অনুরোধ, ১ জুলাই ২০১১-এর আগে ক্রয়কৃত সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎসে কর কর্তন প্রযোজ্য নয় মর্মে প্রজ্ঞাপন জারি করার অনুরোধ জানাচ্ছি। যাতে গ্রাহকেরা বিড়ম্বনার হাত থেকে রক্ষা পান।জিন প্রিয় বড়ুয়াচন্দনাইশ, চট্টগ্রাম।