চি ঠি প ত্র
সময় ছিনতাইসামান্য টাকাপয়সা ছিনতাইকালে ধরা পড়লে গণপিটুনিতে জীবন যায়। ধরা পড়লে জীবন রক্ষার্থে ছিনতাইকৃত সম্পদ ফেরত দেওয়া ফরজ। অথচ রাষ্ট্র বা সরকার বছরের পর বছর ধরে আমাদের মহামূল্যবান সময় ছিনতাই করে দিব্যি পার পেয়ে যাচ্ছে। রাজনৈতিক সংস্কৃতি ও আমলাতান্ত্রিক জটিলতায় সৃষ্ট সেশনজট ও মন্থরগতির নিয়োগ-প্রক্রিয়ায় একজন সরকারি চাকরিপ্রত্যাশী তরুণের কমপক্ষে চার বছর সময় ছিনতাই হয়ে যায়।সরকারি চাকরির বয়সসীমা এখনো ৩০ বছর। অথচ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গড় আয়ু প্রায় দেড় গুণ বেড়েছে। পাবলিক সার্ভিস কমিশন ২০১০ সালের বার্ষিক প্রতিবেদনে সরকারি চাকরিতে বিদ্যমান কোটাপদ্ধতির যৌক্তিকীকরণ ও বয়সসীমা শিথিলের সুপারিশ করা সত্ত্বেও সরকার অজ্ঞাত কারণে তা বাস্তবায়নের উদ্যোগ নেয়নি। ভুক্তভোগী তরুণদের আদালতের দ্বারস্থ হতে বাধ্য না করে সরকারের উচিত পিএসসির সুপারিশের আলোকে সরকারি চাকরির অযৌক্তিক কোটাপদ্ধতি হ্রাস (জনসংখ্যার অনুপাতে) ও বয়সসীমা অনতিবিলম্বে শিথিল করা।জাহাঙ্গীর আলমশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।চালেও ভেজালচালে এখন মারাত্মক ভেজাল মেশানো হচ্ছে। আগেও চালে ভেজাল মেশানো হতো। কিছু অসাধু ব্যবসায়ী লোভের বসে চালে কাঁকর, পাথরকুচি, ইটের গুঁড়া ও মোটা চাল-চিকন চাল এক করে বিক্রি করত। এ ছাড়া চালে রং মিশিয়েও বিক্রি করা হতো। কিন্তু এখন চালে নানা রকম রাসায়নিক পদার্থ মেশানো হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক। রাইস মিলগুলোতে চাল দুধসাদা করার জন্য মেশানো হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ও অন্যান্য রাসায়নিক পদার্থ। অনেকে আবার ময়দা, এরারুট এমনকি টুথপেস্টও মেশাচ্ছেন। এতে করে চাল ঝরঝরে থাকে ও চিকন দেখায়। আবার বৃষ্টি-বাদলে বা স্যাঁতসেঁতে আবহাওয়ায় চালে কোনো দুর্গন্ধ হয় না। এসব ভেজালমিশ্রিত খাবার খেলে মানব শরীরে ক্ষুধামান্দ্য, বদহজম, ডায়রিয়া, পেটব্যথা হতে পারে। এমনকি পর্যায়ক্রমে লিভার, কিডনি, ফুসফুট ও পাকস্থলী ক্ষতিগ্রস্ত হতে পারে। ক্যানসারের আশঙ্কাও এড়ানো যায় না। সারা দেশে ভেজালবিরোধী অভিযান অব্যাহত হয়েছে। তবে তা নানা সীমাবদ্ধতায় জর্জরিত। অবাক বিষয়, ভেজাল মেশানোর কারণে যাদের শাস্তি হয়, পরে তারা আবার একই কাজে জড়িয়ে পড়ে। তাই কেবল প্রশাসনের প্রতিরোধ ব্যবস্থায় নয়, বরং সর্বসাধারণের সচেতনতা ও প্রতিরোধ করা দরকার। পাশাপাশি ভেজাল প্রতিরোধে গণমাধ্যমের জোরালো ভূমিকা চাই।জাহেদুর রহমান ইকবালপুরানা পল্টন, আজাদ সেন্টার, ঢাকা।সৈকতে মৃত্যুফাঁদবাঙালির যাপিত জীবনে ভ্রমণের খুব একটা অভ্যাস নেই। ইদানীং যদিও বা কিছু পরিবর্তন লক্ষ করা যাচ্ছে, তবে তা আবার আন্তর্জাতিক-আঞ্চলিক পর্যটনের দিকে ঝোঁক। আর দেশের ভেতর পর্যটন মূলত কক্সবাজারকেন্দ্রিক। কিন্তু সেই কক্সবাজারেই ঘটে চলেছে একের পর এক মর্মান্তিক মৃত্যু। এসব মৃত্যু পর্যটনে আরও বেশি নিরুৎসাহ তৈরি করবে। আর বিদেশে কক্সবাজার সৈকত বিপজ্জনক হিসেবে চিহ্নিত হবে। এতে বিকাশমান পর্যটনশিল্পের দ্রুত বিকাশ ব্যাহত হবে। আশা করব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যটকদের অকালমৃত্যু রোধে দ্রুত যথাযথ পদক্ষেপ নেবে। এ ছাড়া কক্সবাজারে অবস্থিত প্রতিটি হোটেল-মোটেলে সৈকত ব্যবহারবিধি প্রদর্শন বাধ্যতামূলক করা হোক এবং ভাটার সময় যেন কেউ বিপজ্জনক অংশ ব্যবহার না করতে পারে, সে জন্য কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হোক। এই বিষয়ে সরকারি-বেসরকারি পর্যটন সংস্থাগুলোও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে পারে।মো. ইফতেখার রহমাননওগাঁ।