চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারকীয় হত্যাগত ২৭ জুলাই নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিহত ১৬ বছরের কিশোর মিলনের হত্যার ভিডিওচিত্রটি দেখলে গা শিউরে ওঠে। এই নারকীয় হত্যার পেছনে প্রধান ভিলেনের ভূমিকায় ছিলেন পুলিশের কতিপয় সদস্য। তার পরও পুরো দেশের পুলিশ বাহিনী এর দায় এড়াতে পারে না। পারেন না জনগণের জানমালের রক্ষার শর্তে শপথ নেওয়া আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন, মিলন যদি তার দলের কোনো নেতা-কর্মী হতো, তাহলে কি তাকে এ পরিস্থিতির সম্মুখীন হতে হতো? এ দেশে অনেক অপরাধী আছে, যারা খুন করার পরও জামিন পেয়ে নিরাপদে ঘোরাফেরা করছে। পক্ষান্তরে, কোনো অপরাধ না করা সত্ত্বেও চোর সাজিয়ে একজন কিশোরকে কিছু নির্দয় মানুষ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর আগেও শবে বরাতের রাতে ঢাকায় ছয় ছাত্রের মৃত্যুতে পুলিশ বাহিনীর পরোক্ষ মদদ ছিল। সে ঘটনার রেষ কাটতে না-কাটতেই ঘটল নোয়াখালীর বীভৎস এই ঘটনা। পুলিশের এমন আচরণ জনগণ থেকে তাদের ক্রমে দূরে সরিয়ে দিচ্ছে না? তাই কিছু পুলিশের সাময়িক বরখাস্ত এই নির্মম পৈশাচিকতার সুষ্ঠু সমাধান হতে পারে না। এর জন্য দায়ী সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে এমন ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে। আজ সুশীল সমাজের কাছে অন্য অনেক মিলনের প্রশ্ন, আমরা কি আইয়ামে জাহেলিয়াতের যুগে ফিরে যাচ্ছি?রশিদুল হাসানশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।পুলিশি নির্যাতনগণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা অনেক। কিন্তু বাংলাদেশের পুলিশ বাহিনীর ওপর মানুষের আস্থা কতটুকু, তা নিয়ে রীতিমতো গবেষণা করা যায়। কয়েক দিনের দৈনিক পত্রিকাগুলো পর্যালোচনা করলে দেশে পুলিশি সন্ত্রাসের নজির দেখা যায়। বাংলাদেশের অধিকাংশ পুলিশ কর্মকর্তা অনেক সচ্ছল, বলা যায় ধনী। দুদক তাঁদের সম্পত্তির হিসাব নিতে পারে না? প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তা বাস্তবায়ন করার জন্য দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে হবে। মানুষকে নিরাপত্তা দিতে হবে। আইন প্রয়োগের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নিতে হবে। পুলিশকে আধুনিকায়ন করে দায়িত্বশীল করতে হবে। কাজটা কঠিন হলেও সম্ভব। আমাদের পুলিশ বাহিনীতে অনেক দেশপ্রেমিক পুলিশ আছে। তাদের মূল্যায়ন করতে হবে। আশা করি, দেশের সার্বিক পরিস্থিতি উন্নতি হবে।রাজিয়া সুলতানাবিনেরপোতা, সাতক্ষীরা।