চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধন্যবাদনতুন প্রতিষ্ঠিত বারিধারা নতুন বাজার এলাকায় মার্টিন লুথার কলেজের টেবিলে বসে পড়ছিলাম ৯ আগস্টের প্রথম আলোয় প্রকাশিত লেখক মুহম্মদ জাফর ইকবালের ‘কারও মনে দুখ দিয়ো না’ লেখাটি। পড়তে পড়তে মনে হয়েছে, যে গভীর মর্মবেদনা ও উপলব্ধি তিনি তাঁর লেখার মধ্যে প্রকাশ করেছেন, সে উপলব্ধি বোধ হয় অনেকেরই। বিশেষ করে, যাঁরা শিক্ষকতার কাজে লিপ্ত, যাঁদের ডায়াসের সামনের বেঞ্চগুলোতে তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে। শিক্ষকেরা নাশিদ, ইয়ান ইয়ান, ফাহমিদা, চন্দনা, প্রজ্ঞা, দীপু মণি, শৈলী চাকমা, কেকা, সুনীতি, শীলা, রুথ—এ রকম আরও অনেকের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পান না।জাফর ইকবালের সঙ্গে একই মঞ্চে বেশ কয়েকবার বিজ্ঞান মেলা অনুষ্ঠানে হলিক্রস কলেজে, ওয়াইডব্লিউসিএ স্কুলে বসেছি, কথা বলেছি। হলিক্রস কলেজের বিজ্ঞান শাখার দায়িত্বে বহু বছর কাজ করায় অনেক বিজ্ঞানমনস্ক গুণীজনের সঙ্গে আলাপ হয়েছে। জাফর ইকবালকে ধন্যবাদ দিতে চাই তাঁর সাদাসিধে কথার জন্য এবং সেই সঙ্গে বলতে চাই, কে কী বলছে, তা-ই সব কথা নয়। কারণ, অনেকেই এই আদিবাসীদের পাশাপাশি এক সারিতে চিন্তা করে থাকেন।আমি অনেক বছর যে শিক্ষামন্দিরের সঙ্গে যুক্ত ছিলাম, তার অধিকাংশ শিক্ষার্থীই মেধা, মনন, অর্থনৈতিক—সবদিক থেকে বেশ ভালো অবস্থানের। হঠাৎ একটি আহ্বান এল, কিছু নিবেদিত প্রাণ মানুষ একটি শিক্ষাপ্রতিষ্ঠান চালু করতে ইচ্ছুক, যেখানে এমনই শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, যারা সবদিক থেকে সুবিধাবঞ্চিত। বিশেষ করে, পিছিয়ে থাকা আদিবাসী শিক্ষার্থীরা। আহ্বানে সাড়া দিয়ে যাত্রা শুরু করলাম ২০১০ সালে মার্টিন লুথার কলেজে। এখন এখানে ২০১০-১১ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণী এবং ২০১১-১২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করছে। এই শিক্ষার্থীদের ২৫ শতাংশ খাসিয়া, সাঁওতাল, ত্রিপুরা, গারো, চাকমা এবং ৭৫ শতাংশ বাংলাভাষী শিক্ষার্থী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কলেজের একটি অনুষ্ঠানে আদিবাসী শিক্ষার্থীরা উপহার দিয়েছিল তাদের ভাষার গান। এমনই অনুষ্ঠান আরও হবে। এবারের একাদশ শ্রেণীর ক্লাসের ক্যাপ্টেন হয়েছে শমুয়েল টুডু (সাঁওতাল) ও শাকিলা রহমান।অনেকেই হয়তো ভাববেন, এই বিশাল জনসংখ্যায় মার্টিন লুথার কলেজ একটি বিন্দু থেকেও ছোট—এটি একটি প্রচেষ্টা হলো কি? ক্ষুদ্র প্রচেষ্টা হলেও অন্তরের গভীরে ভালোবাসার প্রকাশ তো এভাবেই হয়ে থাকে।নানা কারণ নিয়েই আমাদের দুর্ভাবনা রয়েছে। দেশের মানুষ আমরা কোন দিকে এগোচ্ছি? এগোচ্ছি না পেছাচ্ছি? মুক্তচিন্তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ুক সবার মধ্যে। মিলেমিশে এক সারিতে থাকার শক্তি অনুভূত হোক আমাদের দেশবাসীর মধ্যে। হাতাশা নয়, প্রত্যাশার দাবিতে।রীনা দাসঅধ্যক্ষ, মার্টিন লুথার কলেজ।স্লিপিং কোচনানা প্রতিকূলতার মাঝেও জনগণ নিরাপদ যাত্রার জন্য রেল যোগাযোগের ওপর ঝুঁকে পড়ছে। এর ফলে দেখা যায়, অধিকাংশ আন্তনগর ট্রেনের টিকিট সহজে পাওয়া যায় না। এটি আরও প্রযোজ্য রাত্রিকালীন যাত্রার ক্ষেত্রে। দূর পথে রাত্রিকালীন যাত্রায় যাত্রীদের চাহিদা থাকে স্লিপিং বাথের প্রতি। কিন্তু প্রতিটি ট্রেনেই চাহিদার বিপরীতে এই সেবার প্রাপ্যতা খুবই অপ্রতুল। বর্তমানে রেলের উন্নয়নে বিপুল অর্থের প্রকল্প গ্রহণ করা হচ্ছে। আমরা আশা করব, মানুষের চাহিদার প্রতি সম্মান দেখানো হবে। যাত্রীদের বিপুল চাহিদা পূরণের জন্য প্রতিটি রাত্রিকালীন আন্তনগর ট্রেনে কমপক্ষে দুটি করে স্লিপিং কোচের ব্যবস্থা করার পরিকল্পনা নেওয়া হবে। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।মো. ইফতেখার রহমানশিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, নওগাঁ।