চি ঠি প ত্র
নিরাপদে ঘরে ফেরাগত ১৪ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দেশের খ্যাতনামা সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারেক মাসুদ, মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হয়েছেন। যাঁদের হারিয়ে গোটা জাতি আজ শোকাহত, স্তম্ভিত। বিভিন্ন মহল থেকে তাঁদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সড়ক দুর্ঘটনা এড়াতে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। কিন্তু প্রতিদিন অসংখ্য সাধারণ মানুষ অদক্ষ গাড়িচালকের দ্বারা নির্মমভাবে খুন হচ্ছেন, যাঁদের কথা হয়তো আমরা জানি না। তারেক মাসুদ, মিশুক মুনীরকে হারিয়ে যেমন গোটা দেশের এক অপূরণীয় ক্ষতি হলো, তেমনি একজন সাধারণ মানুষকে হারিয়ে তাঁর নিজ পরিবারের যে ক্ষতি হয়, তা অপূরণযোগ্য। প্রতিদিন শত শত পরিবারকে অন্ধকারে নিমজ্জিত হতে হয় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে।আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কয়েক দিনের মধ্যেই শুরু হবে ঘরমুখো মানুষের ঘরে ফেরা পরিবারের সঙ্গে ঈদ করার জন্য। যে বাংলাদেশে আগে থেকেই বলে দেওয়া যায়, ঈদের আগের দিন যে পত্রিকা বের হবে, তাতে দেখা যাবে লঞ্চডুবিতে বা সড়ক দুর্ঘটনায় নিহত মানুষের লাশ শুইয়ে রাখা হয়েছে খোলা আকাশের নিচে। সেখানে আমরা কি পারব সেই মানুষগুলোকে নিরাপদে ঘরে পৌঁছে দিতে? মনের মাঝে শঙ্কা, এবারের ঈদে না-জানি কতগুলো মানুষের লাশ দেখতে হয়, হারাতে হয় কোনো প্রিয়জনকে!ববিতা সিদ্দিকাশিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়গতিরোধকআমাদের দেশের অরক্ষিত, অনিরাপদ সড়ক যোগাযোগব্যবস্থায় দুর্ঘটনা রোধে গতিরোধক একটি কার্যকর পন্থা। কিন্তু এই গতিরোধকের মাত্রাতিরিক্ত এবং অবৈজ্ঞানিক ব্যবহার ও প্রয়োগ কখনো কখনো দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। আবার প্রয়োজনীয় জায়গায় গতিরোধক থাকে না। গতিরোধকগুলোর নানারূপ আকার চালকদের বিভ্রান্তিতে ফেলে দেয়। এ ছাড়া কোনো কোনো রোধকের গঠন যাত্রী (অসুস্থ, গর্ভবতী নারী, বয়স্ক ও শিশুদের) ও যানবাহনের ক্ষতির কারণ হয়ে ওঠে। আমরা আশা করব, গতিরোধক ব্যবহার থেকে সর্বোচ্চ উপকারিতা পাওয়ার জন্য ও বিড়ম্বনা দূরীকরণে সারা দেশের জন্য গতিরোধকের কয়েকটি মডেল (মহাসড়ক ও শহরের জন্য), উচ্চতা ও রং নির্দিষ্ট করে দেওয়া হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি জরুরি ভিত্তিতে ভেবে দেখা উচিত।মো. ইফতেখার রহমাননওগাঁ।