চি ঠি প ত্র
আমরা পিছিয়ে গেলামতারেক মাসুদ এবং আশফাক মুনীর মিশুক ১৩ আগস্ট এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমাদের ছেড়ে চলে গেছেন। বলাই বাহুল্য, এই দুজন গুণী ব্যক্তি দুই মাধ্যমের তুখোড় প্রতিভাবান এবং ব্যতিক্রমী দক্ষতার অধিকারী ছিলেন। দুজনেরই রয়েছে আন্তর্জাতিক খ্যাতি। দুজনই পারতেন নিজেদের যশ-খ্যাতি কাজে লাগিয়ে দেশের বাইরে থেকে যেতে। কিন্তু তাঁরা ফিরে এসেছেন এই দেশে। তাঁরা আমাদের যা দিয়ে গেছেন, সেটা আমাদের জন্য অমূল্য। আর তাঁরা যা দিয়ে যেতে পারেননি, তা না পাওয়াটা আমাদের জন্য দুর্ভাগ্য।তারেক মাসুদ ও মিশুক মুনীরকে হারিয়ে আমরা যে শুধু দুজন গুণী দেশপ্রেমিক ব্যক্তিকে হারিয়েছি, তা নয়। আমরা আসলে দুটো প্রতিষ্ঠান হারিয়েছি। একটি প্রতিষ্ঠান থেকে আমরা পেতাম কিছু মেধাবী, রুচিসম্পন্ন চলচ্চিত্রনির্মাতা, দক্ষ কারিগর; যা আমাদের এই সময়ে অত্যন্ত দরকার। না হলে বাংলাদেশি চলচ্চিত্র আবার হারিয়ে যাবে সেই পুরোনো অন্ধকারের পথেই। আরেকটি প্রতিষ্ঠান থেকে আমরা পেতাম কিছু দক্ষ, সাহসী ও নবীন সাংবাদিক, যাঁরা সবেমাত্র বাংলাদেশের গড়ে ওঠা টিভি সাংবাদিকতার জগৎটাকে শক্ত ভিতের ওপর স্থাপন করতে পারতেন।বাংলাদেশে সাংবাদিকতার ওপর উচ্চশিক্ষার ব্যবস্থা থাকলেও ইলেকট্রনিক সাংবাদিকতার শিক্ষা হাতে-কলমে দেওয়ার ক্ষেত্রে দক্ষ ব্যক্তির অভাব এখনো বিদ্যমান। সে অভাবটা অনেকটাই পূরণ করে চলছিলেন মিশুক মুনীর। আর দক্ষ এবং নতুন চিন্তাধারার মেধাবী চলচ্চিত্রনির্মাতার অভাব তো ক্রমেই প্রকট হয়ে উঠছে। এর অন্যতম কারণ, এখনো একাডেমিক বিষয় হিসেবে আমাদের দেশে চলচ্চিত্রের যাত্রা ঠিকভাবে শুরু হয়নি। এই দুটো ক্ষেত্রের দুই নক্ষত্র ছিলেন তারেক মাসুদ ও আশফাক মুনীর। তাঁদের হারিয়ে আমরা আবার কয়েক ধাপ পিছিয়ে গেলাম।ফাহিম ইবনে সারওয়ারআন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাবি.।আর কত? মহাসড়কে কি এ রকম দুর্ঘটনা ঘটতেই থাকবে? সড়কের যে অংশে এ দুর্ঘটনা ঘটেছে, সেটিসহ দেশের মহাসড়কগুলোর আরও ২১৬টি স্থানকে বুয়েটের এআরআই গত বছর ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত করেছে। তবু যোগাযোগ মন্ত্রণালয় ও সওজ থেকে তেমন কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। আর সারা দেশের সড়কগুলো কী অবস্থায় আছে, তা তো নিয়মিত পত্রিকা ও টিভিতে দেখা যায়। এসব সড়কে দুর্ঘটনা যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তার ওপর চালকেরা নিজের ইচ্ছামতো গাড়ি চালাচ্ছেন। এই যখন অবস্থা, তখন আমাদের নৌমন্ত্রী যোগাযোগ মন্ত্রণালয়ে সুপারিশ করেছেন পরীক্ষা ছাড়াই প্রায় সাড়ে ২৪ হাজার চালককে লাইসেন্স দেওয়ার! এ কোন দেশে বাস করছি আমরা। মন্ত্রীরাই যখন এমন দায়িত্বজ্ঞানহীন কাজ করেন, তখন রাস্তায় মানুষের প্রাণ যাবে এটাই স্বাভাবিক। আর যোগাযোগ মন্ত্রণালয় তো এ সরকারের অন্যতম ব্যর্থ মন্ত্রণালয়। আসলে এদের কাছে ভালো কিছু আশা করে দেশের জনগণই ভুল করেছে। যে ভুলের মাশুল দিয়ে চলে গেলেন দেশের দুই সম্পদ। দেশে সবকিছুর দাম বাড়ে, শুধু দাম নেই মানুষের জীবনের। সরকারের কাছে প্রশ্ন হলো, আর কত মানুষের প্রাণ গেলে আপনাদের টনক নড়বে?রুবেল দাশশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়