চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালকদের প্রতিপ্রিয় চালক ভাইয়েরা, আপনারা নিঃসন্দেহে এ দেশের গুরুত্বপূর্ণ নাগরিক। এ দেশের অর্থনৈতিক উন্নয়নে আপনারা দেশে থেকে যেমন অবদান রাখছেন, তেমনি বিদেশে গিয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এ দেশের জিডিপিতে রয়েছে আপনাদের শ্রমের গুরুত্বপূর্ণ অংশ। আপনাদের কারণে এ দেশের বড় আকারের বেকারত্ব দূরীভূত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আপনাদের ওপর প্রতিদিন নির্ভর করতে হয় এ দেশের কোটি কোটি জনগণকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আপনাদের অন্তর্গত কিছু অবিবেচক চালকের হাতে এই কোটি কোটি জনগণ আজ জিম্মি হয়ে পড়েছে। এ দেশের এক বিশালসংখ্যক পেশাজীবী সৃষ্টিকর্তার ওপর ভরসা করেন এবং আপনাদের ওপর নির্ভর করে প্রতিদিন ঘর থেকে কর্মস্থলের উদ্দেশে বের হন। বের হয়ে তাঁরা কখনো কখনো মাঝপথে দেখতে পান, রাস্তায় হয়তো কোনো এক হতভাগার নিথর লাশ ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে। সে-ও আজ আমারই মতো হয়তো ঘর থেকে বের হওয়ার সময় প্রিয়জনের উষ্ণ ভালোবাসায় সিক্ত হয়ে বের হয়েছিল। ছোট্ট শিশুটির লাল তুলতুলে গালে আঙুলের আলতো ছোঁয়ায় আদরের চিহ্ন এঁকে রেখে এসেছিল হয়তো পরম মমতায়। সন্ধ্যায় যখন বাড়ি ফিরে যেত, তখন হয়তো বৃদ্ধ মায়ের পাশে বসে মায়ের পিঠে মুখ ঘষাঘষি করে স্নেহের পরশ শুষে নিত অপরিমিত শিশুতোষ মায়ায়। অথচ এসবের কিছুই তার জীবনে আর সত্যি হবে না। সে তো আপনারই মতো একজন চালকও হতে পারত! কজন চালক বিপদ বুঝে আগেভাগেই লাফ দিয়ে আপন প্রাণ রক্ষা করতে পারেন?সম্মানিত চালক ভাইয়েরা, আপনারা এই রাষ্ট্রের অত্যন্ত মূল্যবান নাগরিক। আপনারা যদি আপনাদের ওপর নির্ভরশীল নাগরিকদের প্রতি যত্নবান না হন, তাহলে আপনাদের পেশার শ্রীবৃদ্ধি হবে না কখনো। আপনারা নিজেরাই যদি নিজেদের আইনের শৃঙ্খলে সুশৃঙ্খল না করেন, তাহলে কোনো বিশেষজ্ঞের জ্ঞান বা পুলিশের চোখ রাঙানি আপনাদের স্থায়ীভাবে সুশৃঙ্খল ও রুচিশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে না। দায়িত্ববান নাগরিক নিজের উদ্যোগেই আইন ও শৃঙ্খলার পাঠ নিজে নিজেই গ্রহণ করেন।আমাদের মতো আপনাদেরও একটি ব্যক্তিগত জীবন নিশ্চয়ই আছে। সেখানে মান আছে, ব্যক্তিত্ব আছে, সম্মান-সম্ভ্রম সবকিছুই আছে নিঃসন্দেহে। আসছে ঈদে আপনাদের ওপর নির্ভর করে এ দেশের লাখ লাখ মানুষ বাড়ি ফিরবে। আপনারা সচেতন হলে তাদের বাড়ি ফেরা নিরাপদ হবে।মুহাম্মদ রেজাউল করিম চকরিয়া, কক্সবাজার।ইউরোপে আলু রপ্তানিবৃহত্তর রাজশাহী মূলত কৃষিপ্রধান অঞ্চল। রাজশাহীর বাগমারা উপজেলা ও এর চারপাশের অঞ্চল শষ্যভান্ডার হিসেবে পরিচিত। কিন্তু এ অঞ্চলের কৃষি খাতের অমিত সম্ভাবনা থাকা সত্ত্বেও আমাদের অবকাঠামোগত সুযোগ-সুবিধার অভাব, পণ্য সঠিকভাবে প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণের পর্যাপ্ত সুবিধা না থাকায় কৃষিপণ্যের সঠিক মূল্যায়ন সম্ভব হয়নি। সম্প্রতি এই এলাকায় উৎপাদিত আলু ইউরোপের স্পেনে রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছে। বাগমারা উপজেলার কৃষি খাতের প্রধান পণ্যের ইউরোপে বিশেষ বাজার সৃষ্টির সম্ভাবনায় এ অঞ্চলের সর্বসাধারণ নতুন আশায় বুক বেঁধেছে। উত্তরাঞ্চলের আলু উৎপাদনকারী এলাকার মধ্যে বাগমারার স্থান অন্যতম। এ এলাকার আলুর চাহিদা পূরণের পর সারা দেশ ছাড়াও বিচ্ছিন্নভাবে বাইরেও আলু রপ্তানি হয়েছে। তবে এবার ধারাবাহিকভাবে ইউরোপের স্পেনে আলু রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে আলুচাষিরা ভালো দাম পাবেন এবং আলু চাষে আগ্রহী হবেন। সার্বিকভাবে আমাদের উন্নয়ন সাধিত হবে। জাহেদুর রহমান বাগমারা, রাজশাহী।