চি ঠি প ত্র
নার্সদের মর্যাদাস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা পরিদপ্তরের নিয়ন্ত্রণাধীন দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল/ জেলা হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি নার্সিং ডিগ্রিপ্রাপ্ত হওয়ার পরও যাঁরা সিনিয়র স্টাফ নার্স পদে ১৫ বছরের বেশি সময় ধরে চাকরি করছেন, তাঁদের পদোন্নতি/পদ পরিবর্তন বা উচ্চতর ধাপে (সিলেকশন গ্রেড স্কেল) বেতন কিংবা পোশাকের পরিবর্তন, কিছুই করা হয় না। এ ব্যাপারে সেবা পরিদপ্তর থেকে তাঁদের জীবনবৃত্তান্ত চেয়ে পাঠালেও এ পর্যন্ত কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সম্প্রতি ডিপ্লোমা নার্সদের সিনিয়র স্টাফ নার্স পদটি দ্বিতীয় শ্রেণীর করা হলেও তা এখনো কার্যকর হয়নি। এ অবস্থায় বিএসসি নার্সদের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে ডেপুটি নার্সিং সুপারিনটেনডেন্ট/নার্সিং কনসালন্ট্যাট বা নার্সিং অফিসার পদ সৃষ্টি করে উচ্চতর স্কেলসহ শিক্ষার উপযুক্ত মর্যাদা দিয়ে পদোন্নতি/পদ পরিবর্তন অত্যাবশ্যক। এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।সুরাইয়া বেগমটুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।অনাথালয়১৯৯৬ সালের ১১ মার্চ নিত্যানন্দ গোস্বামী নয়ন প্রতিষ্ঠা করলেন মানবকল্যাণকামী অনাথালয়। এই অনাথালয়ে পিতা-মাতাহীন ফুলের মতো নিষ্পাপ শিশু, বিধবা, স্বামী পরিত্যক্তা ও বৃদ্ধ-বৃদ্ধা আর কর্মকর্তা মিলে প্রায় ১০০ জনের আবাস। জানা গেছে, সরকারি অনুদান তাঁদের জন্য অতি নগণ্য।এই অনাথ শিশুদের লেখাপড়া, খেলাধুলা, সাহিত্য-সংস্কৃতিচর্চাসহ সার্বিক পরিচালনায় প্রচুর অর্থ প্রয়োজন। এসব অনাথ শিশুর প্রতি সমাজের শিল্পপতি ও বিত্তশালীরা সদয় দৃষ্টি দিলে চণ্ডীগড়ে মানবকল্যাণকামী অনাথালয়ের শিশুরা তাদের মেধাশক্তি বিকাশের সুযোগ পেত। তাই সমাজকল্যাণমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, মাতা-পিতাহীন এসব অনাথ শিশুর লালন-পালনে সাহায্যের হাত বাড়িয়ে দিলে তারা প্রতিভা বিকাশের সুযোগ পেত।কল্পনা সরকাররামবাবু রোড, ময়মনসিংহ।ফুল-পাখি বন্ধু আমারএকসময় ঢাকাসহ দেশের বিভিন্ন শহর গাছগাছালিতে পূর্ণ ছিল। জনসংখ্যার চাপে ও মানুষের বাণিজ্যিক মানসিকতার কারণে এখন শহরগুলো গাছগাছালি ও ফুল-পাখিবিহীন ইটপাথরের ভাগাড়ে পরিণত হয়েছে। শিমুল, বকুল, চাঁপা, অশোক, কৃষ্ণচূড়া, পলাশসহ সব গাছই আজ শহর থেকে উধাও। এ অসহনীয় অবস্থা থেকে মুক্তি পেতে শহরগুলোকে আবার গাছগাছালিতে ভরিয়ে দিতে হবে। আমরা চাই বুক ভরা বিশুদ্ধ বায়ু নিতে। দুয়ার খুলে দেখতে চাই ফুলের হাসি। অবগাহন করতে চাই নদীর বিশুদ্ধ নীল জলে। ফুল-পাখি, মেঘ-নদী শান্তির পথ, স্বস্তির পথ দেখাতে সাথি হোক। সভ্যতা ও রুচি ফুলের মাধ্যমেই প্রকাশ পায়। ফুলকে যে অবহেলা করে, তার মাঝে মানুষের মন নেই। জাহাঙ্গীর চাকলাদারলালবাগ, ঢাকা।