চি ঠি প ত্র
লাইনের শেষ কোথায়?লাইনে দাঁড়ানো কখন কোথায় থেকে আইনে পরিণত হয়েছে, তা হয়তো সঠিকভাবে বলা যাবে না। স্কুলে পড়ার সময় অ্যাসেম্বলির লাইনে দাঁড়িয়ে ভাবতাম, শৃঙ্খলা ও আইন মেনে চলার জন্য লাইন অত্যাবশ্যকীয়। এরপর বড় হয়ে বড় শহরে এসে দেখলাম, লাইন ক্রমেই বড় হতে থাকে। কারণে-অকারণে যেখানে-সেখানে সবার মধ্যে লাইনে দাঁড়ানো এবং লাইনে দাঁড় করানোর প্রবণতা দেখা যায়! অবশ্য লাইন বা আইন ভঙ্গ করার ঘটনাও সম্ভবত সর্বাধিক ঘটে এসব অত্যুৎ সাহী মানুষের মধ্যে। বিশেষ করে বিশেষ দিনে ও উৎ সবে মানুষের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতম হয়। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি ফেরার টিকিটের জন্য বাস কাউন্টার বা রেলস্টেশনে ঘণ্টার পর ঘণ্টা তীর্থের কাকের মতো যেভাবে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, তাতে ঈদের আনন্দ অনেকটাই ম্লান হয়ে যায়; তার পরও লাইনে দাঁড়ালেও টিকিট হাতে পাওয়া যাবে, তার কোনো নিশ্চয়তা নেই। আর পেলেও সড়ক দুর্ঘটনার আশঙ্কা মনে প্রবল হয়ে ওঠে। সম্ভবত আমাদের দেশের মানুষের কাছে লাইনে দাঁড়ানোর ঘটনা আর সড়ক দুর্ঘটনা সবচেয়ে স্বাভাবিক ঘটনা!প্রতিদিন সকালে ঘর থেকে বেরিয়ে বাসে ওঠার জন্য লাইনে দাঁড়িয়েই শুরু হয় আমাদের কর্মব্যস্ততা। আর ছুটির দিন বা উৎ সবের দিনে কর্মব্যস্ততার ফাঁকে একটু বৈচিত্র্যের জন্য যদি অন্য কোথাও যাওয়া হয়, তবে আরও বড় লাইনে দাঁড়াতে হয়। বাণিজ্য মেলা, বইমেলা, বৈশাখী মেলা কিংবা প্রিয় খেলা দেখার জন্য দীর্ঘ লাইনে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা যেন খুবই স্বাভাবিক। ভর্তি পরীক্ষা কিংবা চাকরির পরীক্ষার জন্য প্রার্থীদের লাইন, স্বল্প মূল্যে চাল কেনার জন্য অল্প আয়ের মানুষের দীর্ঘ লাইন দেখে মনে হয় যেন ঢাকা বুঝি ‘লাইনের শহর’! আর সব বয়সের মানুষের এসব অসংখ্য লাইন দেখে মনে হয়, লাইনে দাঁড়িয়ে থাকতেই বোধ হয় বিধাতা আমাদের ‘লাইনের শহরে’ পাঠিয়েছে! লাইন থেকে কেউ আমাদের এক কদমও সরাতে পারবে না বা কেউ হয়তো বলতেও পারবে না, এর সমাধান কিংবা এসব লাইনের শেষ কোথায়?নাজমুল হুদা, ফার্মাসিস্ট, ঢাকা।