চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তি কোচিংদেশে শিক্ষার্থীর তুলনায় শিক্ষাপ্রতিষ্ঠান অপর্যাপ্ত থাকায় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ইত্যাদিতে ভর্তি হওয়ার জন্য যুদ্ধ হয়। এ জন্য একজন শিক্ষার্থীকে অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিতে হয়। দেখা যায়, দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তাঁরাই পড়ার সুযোগ পান, যাঁরা ভালো মানের স্কুল-কলেজ ও কোচিং সেন্টারে পড়াশোনা করেন। আর তাঁরাই এসব নামীদামি স্কুল-কলেজ ও কোচিংয়ে পড়াশোনা করেন, যাঁদের প্রচুর অর্থ আছে। অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে ভর্তি কোচিংয়ে (বিশেষ করে ঢাকার ফার্মগেটে অবস্থিত কোচিং সেন্টারগুলো) না পড়লে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার কথা চিন্তাও করা যায় না। তাই দেশের গরিব ছাত্রছাত্রী যাঁদের ভর্তি কোচিং করার মতো আর্থিক সামর্থ্য নেই, তাঁদের কাছে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়। তবে প্রশ্ন হচ্ছে, বিশ্ববিদ্যালয় কি তাঁদের জন্যই, যাঁদের প্রচুর অর্থবিত্ত আছে?মোহন রবিদাসলোকপ্রশাসন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়।বাঁচতে হবে!কিছুদিন আগে বিটিভিতে শেষ কোথায় নামের অনুষ্ঠানটি দেখলাম। এটি খাদ্যে ভেজাল মেশানো নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান। খাদ্যে ভেজাল মেশানোর অভূতপূর্ব কর্মকাণ্ড দেখে রীতিমতো তাজ্জব বনে গেছি। আগে খাদ্যে ভেজাল মেশানো বলতে এক সের গরুর দুধে এক ছটাক পানি। ছাগল বা মহিষের দুধের দই গরুর দুধের দই বলে চালিয়ে দেওয়া। অথচ আজ যেসব ভেজাল খাদ্য তৈরি হচ্ছে, সেগুলো মানবদেহের জন্য হুমকিস্বরূপ। আর যারা এসব খাদ্য তৈরি করে, তারা মানুষ নয়। অনুষ্ঠানটি দেখে সন্দেহাতীতভাবে বলা যায়, এসব মানুষের কোনো ধর্ম নেই, ভালো-মন্দের কোনো উপলব্ধি নেই। ভেবে অবাক হই, এই শ্রেণীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। ভেজালবিরোধী অভিযানে নেতৃত্ব দেওয়া ম্যাজিস্ট্রেট যখন ভেজাল পণ্য তৈরির কারখানার এক মালিককে প্রশ্ন করলেন, ‘আপনার তৈরি ভেজাল খাদ্য খেয়ে মানুষ মারাত্মক সব রোগে আক্রান্ত হতে পারে, এমনকি মারাও যেতে পারে, আপনি কি বলেন?’ উত্তরে তিনি বললেন, ‘বাঁচতে হবে তো!’কায়সার রশিদহালিশহর বি ব্লক, চট্টগ্রাম।