চি ঠি প ত্র
অতিরিক্ত ওষুধ খাওয়াধন্যবাদ সাংবাদিক মশিউল আলমকে। গত ২৮ জুলাই প্রথম আলোর জনস্বাস্থ্যবিষয়ক কলাম ‘আমরা কি অতিরিক্ত ওষুধ খাচ্ছি’ লেখাটির জন্য। বিষয়টি সময়োপযোগী, তথ্যবহুল ও সর্বসাধারণগ্রাহ্য। তাঁর লেখার সঙ্গে সহমত পোষণ করি। ওষুধ-সম্পর্কিত আলোচনায় এটি প্রাসঙ্গিক যে ওষুধের বর্তমান বিশ্ববাজার হচ্ছে প্রায় ৯০০ বিলিয়ন মার্কিন ডলার, যার শতকরা ৪২ ভাগ আমেরিকার দখলে। যেখানে পার ক্যাপিটা ড্রাগ কনজাম্পশন হচ্ছে প্রায় তিন হাজার মার্কিন ডলার। অবশ্যই আমেরিকায় ওষুধের দাম আমাদের চেয়ে অনেক বেশি। আমাদের দেশে পার ক্যাপিটা ড্রাগ কনজাম্পশন হচ্ছে মাত্র পাঁচ ডলার। এমন হতদরিদ্র লোক এ দেশে আছে, যারা মৃত্যুর আগে কঠিন অসুখ না হলে চিকি ৎ সকের কাছে যেতে পারে না অর্থা ৎ ওষুধ সেবন করে না। আবার অনেকে সাধারণ সর্দি, কাশি, হাঁচি ও গ্যাস্ট্রিক হলে রাস্তার পাশের ওষুধের দোকান অথবা মুদি দোকান থেকে ওষুধ কিনে খায়। যারা এসব ওষুধ বিক্রি করেন, এ সম্পর্কে তাঁদের ন্যূনতম ধারণা নেই। আমাদের দেশে স্থানীয় চাহিদার ৯৭ শতাংশ ওষুধ উ ৎ পাদন ও বিপণন করার পর বিদেশে রপ্তানি করছে ঠিকই, কিন্তু সমাজের বিত্তবান শতকরা ২০ ভাগ মানুষই হচ্ছে আসল ভোক্তাশ্রেণী। মুক্তবাজার অর্থনীতির এই যুগে ওষুধ কোম্পানিগুলো অ্যাগ্রেসিভ মার্কেটিং করে চলেছে তাদের ফি বছর গ্রোথ বাড়ানোর জন্য। তাহলে প্রয়োজনের অতিরিক্ত ওষুধ কারা খাচ্ছে এবং সাধারণভাবে সেটা কি মানসম্মত ওষুধ? ওষুধের মান কাকে বলে, কারণ এটা জীবন রক্ষাকারী উপাদান, কোনো ভোগ্যপণ্য নয়। ওষুধের মান বা গুণগত মান বলতে বোঝায়, ওষুধ হবে বিশুদ্ধ, নিরাপদ ও কার্যকর। এ কারণেই শতভাগ কাঁচামাল ব্যবহার করলে সেটা সঠিক কার্যকর ওষুধ হবে না, যদি না তার উ ৎ পাদন-প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ না করা হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার জিএমপি না মানা হয়। ওষুধের অফিশিয়াল পাবলিকেশন হচ্ছে, ব্রিটিশ ফার্মাকোপিয়া ও ইউএসপি ফার্মাকোপিয়া। ওষুধ যদি ট্যাবলেট হয়, তাহলে ডিসইনটিগ্রেশন টাইম বা ডিটি ও ডিসলিউশন খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ওষুধ সেবন করার পর যদি নির্দিষ্ট সময় পর না গলে এবং পরে দ্রবীভূত হয়ে রক্তস্রোতে না চলে আসে, তাহলে সেই ওষুধ রোগের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে পারে না। ওষুধের কার্যকারিতা পরীক্ষা করার সবচেয়ে নির্ভরযোগ্য টেস্ট হচ্ছে ‘বায়ো ইকুইভ্যালেন্স’ স্টাডি, যেটি রোগীর ওষুধ গ্রহণের নির্দিষ্ট সময় পর রক্তের স্যাম্পল নিয়ে পরীক্ষা করা হয়। এটি অত্যন্ত ব্যয়বহুল বিধায় এ দেশে এখনো কোনো কোম্পানি এই পরীক্ষা করে না। তার পরও আমাদের দেশের ওষুধশিল্পের অবকাঠামো তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে অনেক উন্নত। কিন্তু ওষুধ উ ৎ পাদন, বিপণন ও ডিসপেনসিংয়ের সব পর্যায়ে কমপিটেন্ট ফার্মাসিস্ট নিয়োগ দিতে হবে, ডিসপেনসিংয়ের সময় যেন একজন ফার্মাসিস্ট প্রয়োজনমতো চিকি ৎ সকের সঙ্গে ব্যবস্থাপত্র বিষয়ে কথা বলতে পারেন, তাহলেই অদরকারি ওষুধ নিয়ে বিড়ম্বনা কমবে। আবু আলী সিনা, উত্তরা, ঢাকাপাটশিল্পপাটকে বলা হয় ‘সোনালি আঁশ’। পাট এ দেশের মানুষের জীবন, জীবিকা, অর্থনীতি ও ঐতিহ্যের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। বাংলাদেশের প্রায় তিন কোটি মানুষের জীবিকা পাট ও পাটশিল্পের ওপর নির্ভরশীল। পাট খাত থেকে বাংলাদেশ ১২ শতাংশ জাতীয় উ ৎ পাদন, ১০ শতাংশ কর্মসংস্থান ও ২৫ শতাংশ রপ্তানি আয় এবং বৈদেশিক মুদ্রা অর্জন করে। দেশে প্রস্তুত পাটজাত পণ্যের ৯০ শতাংশ বিদেশে রপ্তানি করা হয়। কিন্তু এই গুরুত্বপূর্ণ শিল্পের দ্রুত অবনতি ঘটছে। কৃষকেরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, অতিকষ্টে পাট চাষ করে। কিন্তু গত বছরের তুলনায় এ বছর পাটের দাম কম হওয়ায় দরিদ্র কৃষকেরা উদ্বিগ্ন। এ বছর পাটের রপ্তানি-বাণিজ্যে মন্দা দেখা দেওয়ায় রপ্তানির পরিমাণ এবং রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোয় উ ৎ পাদনও হ্রাস পেয়েছে। পাটশিল্প টিকিয়ে রাখতে হলে কৃষকদের পাটের ন্যায্যমূল্য দিতে হবে। বন্ধ পাটকল অতিসত্বর চালু ও বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। পাট উ ৎ পাদন এবং পাটশিল্প বিকাশের ক্ষেত্রে মূল সমস্যাগুলো চিহ্নিত করে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজার দখলের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাংলাদেশের কৃষক এবং পাটশিল্পকে টিকিয়ে রাখার জন্য শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। মো. সজল মিয়া মিরপুর, ঢাকা।