চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাওয়া কম, কথা বেশিআনিসুল হকের ‘অরণ্যে রোদন’ এখন আমাদের এত দিনের রোদন খানিকটা হলেও কমিয়ে দেবে। কেননা, আমরা যারা সরকারি চাকরি করি, তারাও যে মানুষ, তা বোধ হয় সবাই ভুলে গেছেন। আনিসুল হক আমার খুবই পছন্দের একজন লেখক ও সাংবাদিক। আমার মনে হয়, তাঁর কলামের জন্যই আমি প্রথম আলো পড়ি।আজ যখন তাঁর লেখাগুলো পড়ি, তখন মনে হয় আমার কথা, আমার সংসারের কথা, আমার দেশের কথা, রাজা-বাদশার সমালোচনা (ভালো-মন্দ) করার জন্য আনিসুল হকই একমাত্র ভরসা। সরকারি বেতন ফেলে চিকিৎসা-ভাতা যা পাই, মাসে একবার চিকিৎসকের ভিজিট হয় না। যে বেতন পাই, মাসের ১৫ দিন যায় না। বার্ষিক বর্ধিত বেতন বাজারদর বাড়ার সঙ্গে মেলে না। তাই তো আমরা কম খাব, কম পরব, কম অসুখে ভুগব। কেননা, আমরা তো সরকারি চাকুরে, সরকারি বিধিবিধান আমরা মানতে বাধ্য। আর তাই তো ‘নিম অন্নপূর্ণা’র বধূটির মতো আমরা ছিনতাই, লুটপাটে ব্যস্ত হয়ে পড়ছি। কেননা, দিন শেষে সংসারের মানুষগুলোকে খাইয়ে বাঁচাতে হবে তো? আমরা এভাবে কতকাল বৈষম্যপূর্ণ বেতনে বেঁচে থাকব? আমাদের কি খাওয়ার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে না? আমরা মড়ার মতো পড়ে আছি। সবাই আমাদের মারে। কারণ মড়া তো নড়ে না। আনিসুল হককে লেখার জন্য ধন্যবাদ।কাজী হেলেনা ইয়াসমিনতেজগাঁও, ঢাকা।ডিসিসি নির্বাচনঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) দেশের সর্ববৃহৎ সিটি করপোরেশন। অনেক আগেই ডিসিসির বর্তমান পর্ষদের মেয়াদ শেষ হয়ে গেছে। আইন অনুযায়ী সিটি করপোরেশনসহ সব স্থানীয় সরকার সংস্থার মেয়াদ পাঁচ বছর। প্রাকৃতিক বা রাজনৈতিক দুর্যোগে তিন বা ছয় মাস নির্বাচন পিছিয়ে যেতে পারে, তাই বলে চার বছর! আরেকটি মেয়াদের কাছাকাছি?এদিকে নগরবাসীর দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। ঢাকার রাস্তাঘাটের অবস্থা অবর্ণনীয়। রাস্তার বাতিগুলো কখনো জ্বলে, কখনো নেভে, রাস্তার মাঝে ডাস্টবিন, মশার অত্যাচার সীমা ছাড়িয়েছে। তা ছাড়া ঢাকার দেড় কোটি মানুষকে তাদের ন্যায়সংগত ভোটাধিকার থেকে বঞ্চিত করার কি কোনো মানে হয়? ২০০৯ সালে মহাজোট সরকার ক্ষমতায় আসার পরই ডিসিসি নির্বাচনের তোড়জোড় শোনা গিয়েছিল। তারপর দুই বছর চলে গেলেও নির্বাচনের কোনো লক্ষণ নেই। ডিসিসির ব্যর্থতার দায় সরকারও এড়াতে পারে না। যথাসময়ে নির্বাচন না হওয়ায় প্রতিষ্ঠানটি অকার্যকর হয়ে পড়েছে। নগরবাসীর সুযোগ-সুবিধা নিশ্চিত করতে অবিলম্বে ডিসিসি নির্বাচনের বিকল্প নেই। এ ব্যাপারে সরকার ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।সাধন সরকার, শিক্ষার্থীজগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।