চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রীর প্রতিপত্রিকান্তরে জানতে পারলাম, ২২ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক বৈঠকে আইন প্রতিমন্ত্রী বলেছেন, তিনি জামায়াতকে ঘৃণা করেন। খুব ভালো কথা! আগে প্রতিমন্ত্রীকে বলতে চাই, আপনারাই তো ১৯৭১ থেকে ১৯৭৫ সাল, পরবর্তী সময়ে আওয়ামী লীগের সরকারের পাঁচ বছরে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। এমনকি, স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলনে জামায়াতকে সঙ্গে রেখেছিলেন। পরে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনও করেছেন তাদের সঙ্গে নিয়ে। এত তাড়াতাড়ি এসব কীভাবে ভুলে গেলেন? আমরা কিন্তু ভুলিনি।আইন প্রতিমন্ত্রীকে বলি, আল্লাহর ওয়াস্তে দেশের জনসাধারণকে ভ্রান্তিতে ফেলার চেষ্টা করবেন না। আমরা শান্তিপ্রিয় জনসাধারণ সব হত্যা ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার। আপনি অনুগ্রহ করে যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হোন। তাতে দেশবাসী উপকৃত হবে। যুদ্ধাপরাধী, রাজাকারের দুষ্কর্ম, বঙ্গবন্ধু, চার নেতা ও অন্যান্য রাজনৈতিক হত্যাকাণ্ড, ২১ আগস্টের গ্রেনেড হামলা ইত্যাদির সুবিচার আমরা সবাই চাই। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ছিনতাই, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, এমনকি তাদের প্ররোচনা ও উপস্থিতিতে পিটিয়ে মানুষ হত্যার বিরুদ্ধে আপনাকে উচ্চকিত বক্তব্য তুলে ধরার বিনীত অনুরোধ করছি।আমাদের দুর্ভাগ্য, ইতিহাস থেকে আমরা কেউ শিক্ষা গ্রহণ করি না। কথাটি বলছি এ কারণে যে, কিছুদিন আগে আপনি এ-ও বলেছেন, বিএনপি আর কখনো ক্ষমতায় যেতে পারবে না। আগে পাঁচ বছর আপনারা দেশ পরিচালনা করে নির্বাচনে পরাজিত হয়েছিলেন। বিএনপি গত নির্বাচনে অপশাসনের জন্য ধরাশায়ী হয়েছে। অতএব সাধু সাবধান!শুধু অতীতকে টেনে এনে জনসাধারণকে বিদ্যমান তীব্র ও উত্তপ্ত ইস্যু, যেমন সমাজের সব ক্ষেত্রে বিরাজমান দুর্নীতি, সন্ত্রাস ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, আকাশচুম্বী দ্রব্যমূল্য, সারা দেশকে বিচ্ছিন্ন করার মতো চরম সড়ক-অব্যবস্থাপনাগুলো পাশ কাটিয়ে দেশের মানুষের ধৈর্যচ্যুতি ঘটাবেন না। একাত্তরের মুক্তিযুদ্ধ, লাখো বাঙালির আত্মাহুতি, বঙ্গবন্ধু ও চার নেতার হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে নির্বাচনে পরাজয়ের কারণ বিশ্লেষণ করে বাংলাদেশকে সুন্দর ও সুষ্ঠুভাবে শাসন করবে—এই ভরসায় দেশবাসী আওয়ামী লীগকে ক্ষমতায় আসীন করেছিল। সময় এখনো আছে, আমাদের আশাহত করবেন না। দেশবাসীর সত্যিকারের কল্যাণে সচেষ্ট হন।তবিবুল ইসলামসাধারণ সম্পাদক, নাট্যজন।ফলাফল ছাড়া ছয় মাসজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের দায়িত্ব নেওয়ার পরের ঘোষণা অন্যদের মতো আমাদেরও আনন্দ দিয়েছিল। তিনি জানিয়েছিলেন, ক্যাম্পাসে তিনি অথবা সেশনজট—যেকোনো একটি থাকবে। কিন্তু পরীক্ষার ছয় মাস পরও অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ফলাফল প্রকাশিত না হওয়ায় তাঁর সেই বক্তব্য নিয়ে আমরা বেশ উৎকণ্ঠিত। ৩৮তম ব্যাচের মোট ২৮টি বিভাগের ২৭টিতে ইতিমধ্যে ফলাফল প্রকাশিত হয়েছে। কিন্তু এখনো অপ্রকাশিত রয়েছে আমাদের বিভাগের ফলাফল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে আমাদের বিভাগের দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি বিভাগেই দ্বিতীয় বর্ষের পরীক্ষা নেওয়া হয়। ইতিমধ্যেই সব বিভাগের ফলাফল প্রকাশিত হওয়া সত্ত্বেও অর্থনীতি বিভাগের ফলাফল এখনো অপ্রকাশিত রয়ে গেছে। ফলাফল প্রকাশে বিলম্ব হওয়ায় বিভাগ নিয়ে নানা ধরনের সমালোচনা হচ্ছে প্রতিনিয়ত। এ জন্য পরীক্ষা কমিটিতে থাকা শিক্ষকদের দায়িত্বে অবহেলা দায়ী। ফলাফল প্রকাশ করার জন্য পরীক্ষা কমিটির চেয়ারম্যানের দ্বারস্থ হলেও বিষয়টিকে তিনি গুরুত্ব দিচ্ছেন বলে মনে হচ্ছে না। উপাচার্যের কাছে দ্রুত ফলাফল প্রকাশের দাবি জানাচ্ছি।৩৮তম ব্যাচের অর্থনীতি বিভাগের কয়েকজন শিক্ষার্থীজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।