চি ঠি প ত্র
শিক্ষক নিবন্ধন সনদঅনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০০৫ সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আত্মপ্রকাশ করে। সপ্তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০১১-এর বিজ্ঞাপন সম্প্রতি প্রকাশিত হয়েছে। অনলাইনে দরখাস্ত জমা দেওয়ার সুযোগ করে দেওয়াটা অভিনন্দনযোগ্য। বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জনের জন্য নিবন্ধন কর্তৃপক্ষের নির্দেশিত যোগ্যতাসম্পন্ন প্রার্থীরাই কেবল এ পরীক্ষায় বসতে পারেন। প্রকারান্তরে এটি রাষ্ট্রিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত পরীক্ষার ফলগুলোর প্রতি একধরনের অবজ্ঞা। রাষ্ট্র-নিয়ন্ত্রিত ও নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো দেশি ও প্রবাসী ছাত্রছাত্রীদের শিক্ষাদান করে। তারা চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে মান অনুযায়ী শ্রেণীবিন্যাস করে, যা ওই ছাত্রছাত্রীর জীবনের সেরা প্রাপ্তি। অথচ নিবন্ধন কর্তৃপক্ষ এর মেয়াদ নির্ধারণ করেছে মাত্র পাঁচ বছর।কিন্তু পরীক্ষার ফল কখনো নির্দিষ্ট মেয়াদের হয় না। ২০০৫ সালে যাঁরা নিবন্ধন পরীক্ষা দিয়ে পাস করে যে সার্টিফিকেট লাভ করেছিলেন, যা বহু স্কুল-কলেজের নিয়োগদানকারীদের সামনে গর্বের সঙ্গে তুলে ধরেছিলেন, ২০১১ সালে তার কোনো মূল্য নেই। শিক্ষামন্ত্রী গত ৩০ জুলাই টিটি কলেজ মিলনায়তনে শিক্ষার মানোন্নয়নে সবার পরামর্শ চেয়েছেন। আমরা নিবন্ধন কর্তৃপক্ষকে অনুরোধ করব, নিবন্ধন সনদ নির্দিষ্ট মেয়াদে না করে অন্যান্য সনদের মতোই করা হোক। তাতে শিক্ষকতার মতো মহান পেশায় নিয়োজিত হতে আগ্রহীদের হয়রানি কমবে।চন্দ্রশেখর মিস্ত্রী ও তাপস বিশ্বাসপ্রভাষক, চিতলমারী শেরেবাংলা ডিগ্রি কলেজ এবং কচুয়া ডিগ্রি কলেজ, বাগেরহাট।যোগাযোগব্যবস্থাপ্রতিবছরের মতো এবারও ঈদে ঘরমুখী মানুষের ভিড় লঞ্চ, বাস ও ট্রেন স্টেশনগুলোতে। প্রতিবারই লঞ্চ, বাস ও ট্রেনের অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের খবর বিভিন্ন সংবাদমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়। কিন্তু এর কোনো প্রতিকারের ব্যবস্থা আজও কোন সরকার করেনি বা এসব উর্যাসবের সময় যাত্রীদের ভোগান্তি লাঘবের জন্য বিকল্প কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয় না।এবার রাস্তাঘাটের খুবই দুরবস্থা হওয়া সত্ত্বেও যোগাযোগমন্ত্রীর কাছ থেকে প্রতিদিন বিভিন্ন রকম কথা শুনতে হচ্ছে। প্রথম আলো পত্রিকার প্রথম পাতায় যোগাযোগমন্ত্রীর বক্তব্যটি হাস্যকর মনে হলো। তিনি রাস্তাঘাটের দুরবস্থার কথা সম্ভবত বেমালুম ভুলে গিয়ে অন্য সুরে কথা বলা শুরু করেছেন। তিনি বলেন, ‘আতঙ্ক সৃষ্টির কারণে বাসে এবার যাত্রী কম’। কিন্তু মূল বিষয়টি যে রাস্তাঘাটের যান চলাচলের অযোগ্য হয়ে রয়েছে, তা নিয়ে বলেননি। এবং কয়েক সপ্তাহ আগে রাস্তার কারণে দেশের বেশ কয়েকটি জেলা শহরের সঙ্গে রাজধানীর যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, সেটাও তিনি ভুলে গেছেন। তিনি এর জন্য গণমাধ্যমকে দায়ী করছেন। তিনি নিজের ব্যর্থতার কথা এড়িয়ে চলছেন সর্বদাই। লোক দেখানো সংস্কারের নামে রাস্তায় ইট ও বালু ফেলে সাময়িক গর্ত ভরাট করেন। কিন্তু এতে তো সাময়িক সুবিধার চেয়ে অসুবিধাই বেশি। কেননা, একটু বৃষ্টি ও ভারী যানবাহন চলার কারণে এই ইট ও সুরকিগুলো আরও বিপজ্জনক হয়ে পড়েছে। তাই মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আর গালভরা কথা না বলে, অন্ততপক্ষে যেটুকু রাস্তা সংস্কার করা হয়, তা যেন ঠিকভাবে করা হয়। একত্রে পুরো দেশের সংস্কার না করে এলাকাভিত্তিক ভালোভাবে রাস্তাগুলো সংস্কার করা হয়; যাতে আগামী কয়েক বছরে আর রাস্তা সংস্কারের জন্য হাত না দিতে হয়। আলমগীর হোসেনরামগঞ্জ, লক্ষ্মীপুর।