চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিকিটে দূরত্বএই অল্প কিছুকাল আগেও বাংলাদেশ রেলওয়ের টিকিটে যাত্রাপথের দূরত্ব লেখা থাকত। এতে যাত্রীরা তো উপকৃত হতেনই, সেই সঙ্গে জনগণের বৃদ্ধি পেত দূরত্বজ্ঞান। নিজের দেশ সম্পর্কে জানার এটিও একটি উপায় হতে পারে।বিশ্বের অধিকাংশ দেশের টিকিটেই দূরত্ব উল্লেখ থাকে। দূরত্ব উল্লেখ থাকলে সরকার-নির্ধারিত ভাড়া আদায় হচ্ছে কি না, তা সহজেই বোঝা যেত। ফলে কেউ প্রতারিত হতে বা করতে পারত না। সুতরাং আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়ক-রেল-নৌপথ ও আকাশপথের টিকিটে যাত্রাপথের দূরত্ব উল্লেখ করাকে বাধ্যতামূলক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।মো. ইফতেখার রহমাননওগাঁ।বিশ্ববিদ্যালয়আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকালে আশাবাদী হওয়ার মতো তেমন কিছু চোখে পড়ে না। বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার দুরবস্থা; গবেষণা নেই বললেই চলে; আছে কেবল চোথা মুখস্থের প্রতিযোগিতা। আর শিক্ষকেরা আছেন রাজনীতির ছত্রচ্ছায়ায় ব্যক্তিগত আখের গোছানোর তালে। এখানেই শুধু চাকরির জ্যেষ্ঠতার জোরে তরতর করে পদোন্নতি পাওয়া যায়।কিন্তু তৃতীয় বিশ্বের এই সংকটাকীর্ণ দেশটায় বিশ্ববিদ্যালয়গুলো হতে পারত সরকারের সমান্তরাল চিন্তা ও গবেষণার পাটাতন। এই যে সমসাময়িক ট্রানজিট-বিতর্ক, দীর্ঘদিন ধরে কয়লানীতিটা পড়ে আছে, ইলেকট্রনিক-প্রশাসন নিয়ে এত ভাবনা—এসব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে তো বিশ্ববিদ্যালয়গুলোকে দিকনির্দেশনামূলক কিছু করতে দেখা গেল না। অথচ এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলো জাতিকে দিতে পারত অনেক। জাতির এই ক্রান্তিলগ্নে বিশ্ববিদ্যালয়গুলোর এই নিস্পৃহতা মহাকালের বিচারে একদিন উঠবেই। জয়দীপ দেজিন্দাবাজার, সিলেট।