চি ঠি প ত্র
ফ্লেক্সিলোডে পিন বর্তমানে মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলোর কার্ড রিচার্জের চেয়ে ফ্লেক্সিলোড জনপ্রিয়তা লাভ করেছে—এ কথা নিঃসন্দেহে বলা যায়। এর সুযোগ-সুবিধা যেমন গ্রাহকেরাই ভোগ করছে, তেমনি তারাই বিড়ম্বনার শিকার হচ্ছে। গ্রাহকদের মধ্যে মেয়েদেরই এর শিকার হতে হচ্ছে। মোবাইল ফোনে ফ্লেক্সিলোড করতে খাতায় নম্বর লিখতে হয় আর সেই খাতা থেকে একশ্রেণীর অসাধু লোক নম্বরটি নিয়ে মেয়েদের এমনভাবে উত্ত্যক্ত করে, যা বলার মতো নয়। তাই আমাদের মা-বোনদের উত্ত্যক্ত বা হয়রানির হাত থেকে বাঁচাতে মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলোর প্রতি একটি প্রস্তাব রাখছি। সব সিমের জন্য একটি করে ‘পিন নম্বর’ দেওয়া হলে ফ্লেক্সিলোড করার সময় তা মোবাইল ফোনের নম্বরের বিকল্প হিসেবে কাজ করবে। যদি তা করা সম্ভব হয়, তাহলে আমাদের দেশের লাখ লাখ মোবাইল ফোন ব্যবহারকারী মা-বোন মোবাইল ফোনে উত্ত্যক্ত ও হয়রানি থেকে বাঁচবে। তাই মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলোর কাছে আবেদন, মেয়েদের কথা বিবেচনা করে ‘পিন নম্বর’ভিত্তিক ফ্লেক্সিলোডের ব্যবস্থা চালু করার উদ্যোগ নিন। সাবিহা, লিপি, পপি, নিলা, মাইশা, রুবিনা, মার্জিয়াঢাকা বিশ্ববিদ্যালয়।সরকারি হাসপাতালসরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মান নিয়ে সেবাপ্রার্থীদের অভিযোগের শেষ নেই। শুধু ঢাকা শহরে নয়। দেশের সর্বত্রই সরকারি হাসপাতালগুলোর এ অবস্থা। পত্রিকার পাতায় প্রায়ই দেখা যায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর খবর। অথবা রোগীর আত্মীয়-স্বজনের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের সংঘর্ষ। গত শনিবার জাতীয় দৈনিকগুলোতে দেখা যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংঘর্ষ। এই সংঘর্ষের মূল কারণ চিকিৎসকের অবহেলার কারণে রোগীর মৃত্যু। সড়ক দুর্ঘটনায় আহত ইসমাইল চিকিৎসার জন্য দেশের শীর্ষস্থানীয় মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। তাঁর স্ত্রীর অভিযোগ, হাসপাতালে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। মফস্বলের হাসপাতালগুলোর অবস্থা আরও খারাপ। সরকারি হাসপাতাল যেহেতু এখন দরিদ্র রোগীদের চিকিৎসা নেওয়ার জায়গা, তাই দেশের নীতিনির্ধারকেরা এর সেবা নিয়ে বিশেষ মাথা ঘামান না। ঢাকা মেডিকেল কলেজের রোগী মৃত্যুর ঘটনাটির পর সংঘর্ষ এবং রোগীর স্বজনদের অভিযোগ স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী শুনেছেন। এখন মন্ত্রী মহোদয় কী ব্যবস্থা নেন, তা দেখার অপেক্ষা। আলমগীর হোসেন রামগঞ্জ, লক্ষ্মীপুর।