চি ঠি প ত্র
অশ্লীল ছবির প্রকোপনগরের বিভিন্ন শপিং মল, মার্কেট, বিপণিবিতান ও আবাসিক এলাকায় রাতারাতি ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য মোবাইল সার্ভিসিংয়ের দোকান। এসব দোকানের মালিকেরা সার্ভিসিংয়ে পারদর্শী না হলেও অবাধে চালিয়ে যাচ্ছে অশ্লীল ছবির রমরমা বাণিজ্য। তাদের এ বাণিজ্যের প্রধান খদ্দের হচ্ছে স্কুল-কলেজের উঠতি বয়সী ছেলেমেয়েরা। বাজারে বর্তমানে অল্প দামে অডিও-ভিডিওসহ মোবাইল ফোনসেট পাওয়া যায়। এই সুবাদে স্কুল-কলেজের উঠতি বয়সী ছেলেমেয়েদের হাতে হাতে শোভা পাচ্ছে মোবাইল ফোন। এতে মেমোরি কার্ড ঢুকিয়ে মোবাইল সার্ভিসিংয়ের দোকানগুলো থেকে সহজেই তারা ডাউনলোড করছে অশ্লীল ছবির রগরগে দৃশ্যসংবলিত ভিডিও ফুটেজ। এসব ভিডিও ফুটেজ আবার মোবাইলের ব্লু-টুথের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে এক বন্ধুর মোবাইল থেকে অন্য বন্ধুর মোবাইলে। অশ্লীল ছবির প্রকোপ থেকে যুবসমাজকে রক্ষার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।আলেক হোসেন, ওয়ারী, ঢাকা।পলিথিনের ছড়াছড়িবর্তমানে শহরে তো বটেই, গ্রামের মানুষের জন্যও পরিবেশদূষণ বড় ধরনের সমস্যার কারণ। পরিবেশদূষণের অন্যতম উপাদান পলিথিন। বেশ কয়েক বছর আগে খুব আলোচিত বিষয় ছিল পলিথিন শপিং ব্যাগ।প্লাস্টিক দ্রব্য পচে না বলে এটা পরিবেশের জন্য ভীষণ ক্ষতিকর। জনগণের চাপে এবং পরিবেশের গুরুত্ব বিবেচনায় ২০০২ সালে পলিথিন ব্যাগের উ ৎ পাদন, ব্যবহার, বিপণন ও বাজারজাতের ওপর আইন করে নিষেধাজ্ঞা জারি করা হয়। এটা সারা দেশের জনগণ সানন্দে গ্রহণ করেছিল। পাশাপাশি এই আইন প্রণীত হওয়ায় পরিবেশের ওপর একটি ইতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমানে নানা অজুহাতে পলিথিন আবারও বাজারে ছড়িয়ে পড়েছে। প্রশাসনের নাকের ডগায় দিনদুপুরে অনেকের হাতেই এখন বাজারে এ ব্যাগ দেখা যাচ্ছে। দোকানিরা এটাকে আবার ব্যবহার করতে শুরু করেছে। তাহলে প্রশ্ন, এ ব্যাগ উ ৎ পাদন নিষিদ্ধ হলেও তা আবারও আসছে কোথা থেকে? সরকার যদি এর বাজারজাত করা নিষিদ্ধ করে আইন করে থাকে, তাহলে তার যথাযথ প্রয়োগ হচ্ছে না কেন?প্রশাসনের দূর্বলতার কারণে পলিথিনের ব্যবহার দিন দিন বাড়ছে। এখনো বাজারে গেলে দেখা যায় খাবারসামগ্রী, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র এমনকি কাঁচাবাজার পর্যন্ত পলিথিনের সুদৃশ্য প্যাকেটে বাজারজাত করা হচ্ছে। সাধারণ মানুষের প্রত্যাশা, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি পলিথিনের বিকল্প হিসেবে ব্যাপক হারে পাট, কাপড়, কাগজ ও চটের ব্যাগ উ ৎ পাদন এবং সারা দেশে সহজলভ্য করতে হবে। চিকি ৎ সা-সরঞ্জাম ছাড়া একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি এজাতীয় দ্রব্য উ ৎ পাদনের প্রয়োজনীয় কাঁচামালের ওপর আমদানি শুল্ক বাড়াতে হবে। শুধু তা-ই নয়, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রাতিষ্ঠানিক কর্মসূচিতে প্লাস্টিক জিনিসপত্রের ব্যবহার বন্ধ করে দেশীয় মাটি, কাচ ও সিরামিকের জিনিসপত্র ব্যবহার এবং উপহারসামগ্রী হিসেবে বিতরণের উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। এ জন্য জনসচেতনতা বাড়াতে হবে। দেশের সামগ্রিক উন্নয়নে পরিবেশ রক্ষা করা একটি গুরুত্বপূর্ণ কাজ। দেশের যেকোনো উন্নয়নের পদক্ষেপ যেন দীর্ঘস্থায়ী হয়, সে বিষয়ে বিবেচনা করতে হবে। সাময়িক সুখ লাভের জন্য আমরা আমাদের ভবিষ্য ৎ কে এক সীমাহীন অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারি না। ব্যক্তিগত লাভ-লোকসানের বিষয়টি মুখ্য না করে ক্ষুদ্রস্বার্থ বিসর্জন দিয়ে জাতীয় স্বার্থে সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। নাজমুল করিম কড়িকান্দি বাজার, কুমিল্লা।[email protected]