চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্রাইভিং লাইসেন্সবর্তমান সময়ে আলোচিত এক প্রসঙ্গের নাম ড্রাইভিং লাইসেন্স, বিশেষ করে নৌপরিবহনমন্ত্রীর পরীক্ষাবিহীন লাইসেন্স দেওয়ার সুপারিশ এবং কিছু মর্মান্তিক সড়ক দুর্ঘটনা প্রসঙ্গটিকে সামনে নিয়ে আসে। কিন্তু একটি ব্যাপার মনে হয় দৃষ্টির আড়ালে থেকে যাচ্ছে। মূল কথা হচ্ছে পেশাদার লাইসেন্সগুলো নিয়ে। কিন্তু অপেশাদার লাইসেন্স নিয়ে কোনো কথা হচ্ছে না। অথচ অপেশাদার লাইসেন্সও কিন্তু পরীক্ষা না দিয়েও দালালের মাধ্যমে পাওয়া যায়। সুতরাং, অপেশাদার চালকেরাও কিন্তু হুমকি হতে পারে রাজপথে।আমার নিজের একটি অপেশাদার লাইসেন্স আছে। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও আমি প্র্যাকটিক্যালে (জিগজ্যাগ) তিনবার অকৃতকার্য হই। অতঃপর বিআরটিএতে সে সময় কর্মরত আমার এক পরিচিত ব্যক্তিকে দিয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষায় অংশ না নিয়েই লাইসেন্স পেয়ে যাই। আমি গাড়ি খুব কম চালাই, কেননা আমি প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাস করিনি, তাই সাহসও পাই না। আমি আমার লাইসেন্সটি মূলত মোবাইল সিম তোলা আর ব্যাংক অ্যাকাউন্ট খোলার কাজেই ব্যবহার করছি। যদিও এ পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটাইনি।সাম্প্রতিক কিছু মর্মান্তিক মৃত্যুর পর আমি ঠিক করেছি, আর গাড়ি চালাব না। আমি বিআরটিএ কর্তৃপক্ষকে অনুরোধ করছি, আমার লাইসেন্সটির ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে, যদিও কাগজে-কলমে এটি বৈধ (কে ০০৬১৪০৫২)।বর্তমানে লাইসেন্স প্রদানের যে প্রক্রিয়া রয়েছে, তা যদি অক্ষরে অক্ষরে পালন করা হয়, তবে দক্ষ চালক বের করে আনা সম্ভব বলে আমি মনে করি। এ জন্য দরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদিচ্ছা। আশা করি, কর্তৃপক্ষ পেশাদার লাইসেন্সের পাশাপাশি অপেশাদার লাইসেন্সের দিকে নজর দেবে। আমি অনেককেই চিনি, যাঁরা কিনা কোনো পরীক্ষা না দিয়েও বিআরটিএ থেকে বৈধ অপেশাদার লাইসেন্স নিয়েছেন। তাঁদের প্রতি আমার অনুরোধ, দয়া করে আপনাদের লাইসেন্সটি ব্যবহার করবেন না, যদিও আপনি দক্ষ চালক এবং শিক্ষিত চালক হয়ে থাকেন।মইনুল আলম, লালমাটিয়া, ঢাকা।শেখ মুজিব পাঠমহান জাতীয় শোক দিবস সংখ্যা প্রথম আলোয় প্রকাশিত সোহরাব হাসানের কলাম ‘শেখ মুজিব পাঠ এখনো কেন জরুরি’ মনোযোগ দিয়ে পড়েছি। খুব ভালো লেগেছে। সোহরাবের প্রতিটি কথার সঙ্গে আমি একমত। তিনি আমার মনের কথাগুলো যেন ঠিকমতো বলতে পেরেছেন। সোহরাব হাসানকে আমি বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ কলাম লেখক মনে করি। কারণ, তাঁর বিশ্লেষণে মনোপলি থাকে না। যেকোনো বিষয়ের ন্যায্য দিকটি বিনয়ের সঙ্গে তুলে ধরেন।সোহরাব হাসান দোষ-গুণকে আলাদা করার স ৎ সাহস রাখেন। এটা তাঁর বড় মাপের গুণ। তিনি নির্মোহ কলাম লেখক। নির্মোহ হওয়া সহজ কথা নয়। তিনি যথার্থ নির্মোহ, বস্তুনিষ্ঠ দৃষ্টিতে ১৫ আগস্টের হত্যাকাণ্ডের বিশ্লেষণ করেছেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক, প্রশাসনিক দিকটি স্কেচধর্মী রেখাপাতে মূল্যায়ন করেছেন।১৫ আগস্টের পূর্বাপর রাজনৈতিক পটভূমির এপিঠ-ওপিঠ আলোচনা করে প্রমাণ দিয়েছেন, বঙ্গবন্ধু ইতিহাসের অংশ নন, ইতিহাসের সূত্রধর। তাঁর জীবদ্দশায় ইতিহাস তাঁকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, তাঁর মহামৃত্যুও ইতিহাস নিয়ন্ত্রণ করেছে। সামরিক শাসকেরা তাঁর অনুপস্থিতির সুযোগ নিয়ে বিকল্প ইতিহাস ম্যানুফ্যাকচার করেছে। সোহরাব হাসানও পঁচাত্তর-পরবর্তী রাজনৈতিক অধ্যায়ের দিকটি তুলে এনেছেন। গুণকীর্তনের দৃষ্টিতে নয়, মনোজ্ঞ বিশ্লেষণের দৃষ্টিতে বঙ্গবন্ধুর অপরিমাপ্য ব্যক্তিত্বকে তুলে ধরেছেন, এ জন্য কবি ও কলাম লেখক সোহরাব হাসানকে ধন্যবাদ জানাচ্ছি। মাহমুদুল বাসার, সূত্রাপুর, ঢাকা।রোড ডিভাইডাররাজধানী ঢাকা শহরের তুরাগ নদের তীর ঘেঁষে টঙ্গী থেকে গাবতলী হয়ে বাবুবাজার পর্যন্ত প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধের জন্য যে বেড়িবাঁধটি নির্মাণ করা হয়েছে, বর্তমানে এটি একটি ব্যস্ত সড়কে পরিণত হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশা, ট্যাক্সি ক্যাব, মিনিবাস-ট্রাক থেকে শুরু করে প্রায় সব ধরনের যানবাহন এ রাস্তা দিয়ে চলাচল করে। পরিতাপের ব্যাপার হলো, রাস্তাটি যথেষ্ট প্রশস্ত না হওয়ায় এবং রোড ডিভাইডার না থাকায় পথচারী, যাত্রী ও যানবাহনের চালকেরা বেশ ঝুঁকি নিয়ে এই পথ দিয়ে চলাচল করেন। এতে যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় রকমের দুর্ঘটনা। অনাকাঙ্ক্ষিত, জীবন বিনাশকারী দুর্ঘটনা থেকে রেহাই পেতে টঙ্গী থেকে বাবুবাজার বেড়িবাঁধ পর্যন্ত সড়কটি প্রশস্তকরণসহ ডিভাইডার স্থাপনের উদ্যোগ নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মো. আলী আহমেদসরকারি বাঙলা কলেজ, ঢাকা।টিকিট কালোবাজারিজামালপু জেলার ইসলামপুর উপজেলার রেলস্টেশনে প্রকাশ্যে কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। টিকিট কাউন্টারে কোনো টিকিট পাওয়া যায় না। এতে সাধারণ যাত্রীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে।ইসলামপুর থেকে ঢাকা পর্যন্ত ৯৫ টাকা মূল্যের টিকিট কালোবাজারে ১১০-১৩০ টাকায় এবং ইসলামপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত ৫০ টাকা মূল্যের টিকিট ৬০-৭০ টাকায় বিক্রি হয়। এ ব্যাপারে রেলস্টেশন কর্তৃপক্ষকে অবহিত করলেও কোনো লাভ হচ্ছে না। সাধারণ যাত্রীরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। উল্লেখ্য, দেওয়ানগঞ্জ রেলস্টেশনের টিকিটও ইসলামপুর রেলস্টেশনে কালোবাজারে বিক্রি হয় বা পাওয়া যায়। কালোবাজারে টিকিট বিক্রি বন্ধ করে ঈদের আগে যাত্রীসেবা নিশ্চিত করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মো. রোকনুজ্জামানআনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ।