চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথার ওপর তারআমাদের নাগরিকজীবন নানা কারণে বিড়ম্বিত। আবার আমাদের জনগণও সচেতন নয়। কিছু ক্ষেত্রে উপযুক্ত প্রযুক্তির ব্যবহার এসব বিড়ম্বনাকে দূর করতে পারে; শহরাঞ্চলের ওভারহেড কেবলের বিষয়ে কথাটি বলা যায়। শুধু খারাপ দেখায় বলে নয়, মাথার ওপর ঝুলে থাকা এসব তার জননিরাপত্তার জন্যও একধরনের হুমকি। নিরাপত্তার সঙ্গে সর্বনিম্ন স্থানের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজন ভূগর্ভস্থ কেব্ল ব্যবস্থাপনা ও প্রযুক্তি। এতে জায়গার সাশ্রয় হবে, বাড়বে নগরের সৌন্দর্য এবং কমবে নিরাপত্তার ঝুঁকি। সেই সঙ্গে ঝড়-বৃষ্টি ছাড়াও অন্য সময়ে তার ছিঁড়ে বিদ্যুতের সরবরাহ বিঘ্নিত হওয়া এবং দুর্ঘটনায় মৃত্যুর হার হ্রাস পাবে; কমে যাবে তার চুরির মতো ঘটনাও। সম্প্রতি রাজধানীর কিছু এলাকায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের উদ্যোগে একই সঙ্গে কেব্ল টিভি, ইন্টারনেট ও টেলিফোনের তার মাটির নিচ দিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। আমরা আশা করব, কেব্ল টিভি, ইন্টারনেট ও টেলিফোনের তারের সঙ্গে বিদ্যু ৎ ও সব ধরনের কেব্লও এর আওতায় নিয়ে আসা হোক। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত যথাযথ পদক্ষেপ নেবে।মো. ইফতেখার রহমাননওগাঁ।মেডিকেলে ভর্তি২৩ সেপ্টেম্বর দেশব্যাপী মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব ছাত্রছাত্রী ইতিমধ্যে কোনো মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি হয়ে আছেন, তাঁদের এবারের ভর্তি পরীক্ষায় (উন্নয়নের জন্য পুনরায় পরীক্ষা দিলে) প্রাপ্ত মোট নম্বর থেকে ৫ নম্বর কাটা হবে। বিষয়টি মেডিকেলে ভর্তি-ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য নির্মম ও অবিচারমূলক। যেসব ছাত্রছাত্রী মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও মাইগ্রেশনের মাধ্যমে বাড়ির কাছাকাছি বা ভালো মানের মেডিকেল কলেজে আসতে ব্যর্থ হয়েছেন, কেবল তাঁরাই পুনরায় মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ ঘোষণাটি তাঁদের হতাশ করেছে। দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্রছাত্রী কোনো না কোনো বিষয়ে ভর্তি হয়ে আছেন এবং আরও ভালো বিষয় বা বিভাগে সুযোগ পাওয়ার আশায় পুনরায় ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হবেন। তাঁদের বেলায় কিন্তু ৫ নম্বর কাটা হবে না। একই দেশে মেডিকেলে ভর্তি-ইচ্ছুক ছাত্রছাত্রীদের বেলায় এই বিমাতাসুলভ আচরণ কেন করা হচ্ছে বা একই দেশে এ ধরনের দ্বৈত নীতি থাকবেই বা কেন? মো. গোলাম মোস্তফাকটকীপাড়া, ধাপ, রংপুর।চলনবিলউত্তরবঙ্গের সর্ববৃহ ৎ ম ৎ স্য প্রকল্প চলনবিলের নিমগাছী ম ৎ স্য প্রকল্প। এখান থেকে বছরে তিন থেকে পাঁচ কোটি টাকার রাজস্ব আয় হতো। কিন্তু বর্তমানে সরকারি সিদ্ধান্তহীনতার কারণে ছয় মাস পেরিয়ে গেলেও চলনবিলের কয়েক শ পুকুরে ম ৎ স্য উ ৎ পাদনের কার্যক্রম শুরু হয়নি। এই বিলম্বের সুযোগে স্থানীয় কিছুসংখ্যক ভূমিগ্রাসী বেশ কটি পুকুর দখল করে নিয়েছেন, অনেকে আবার পুকুরে মাছ চাষ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। অন্যদিকে ইচ্ছেমতো মাছ ধরে নিচ্ছেন প্রভাবশালী ব্যক্তিরা। বৃহত্তর চলনবিল অঞ্চলের ৭৮১টি পুকুর মাছ চাষের জন্য সরকারি সিদ্ধান্ত গ্রহণ জরুরি। প্রকল্পটি চালু হলে চলনবিল অঞ্চলের ম ৎ স্যচাষি, ম ৎ স্যজীবী, দরিদ্র জনগোষ্ঠী, জেলে সম্প্রদায়সহ বিভিন্ন পেশার মানুষ সুবিধা পাবে। সরকারের রাজস্ব আয়ও বাড়বে। তাই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আবেদন, প্রকল্প চালুর জন্য অনতিবিলম্বে নীতিমালা বাস্তবায়ন করে পুরোদমে ম ৎ স্য উ ৎ পাদনের কাজ শুরু করা হোক।জাহেদুর রহমানতাহেরপুর, বাগমারা, রাজশাহী।