চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো প্রথম বর্ষইহজীবনেই অর্ধেক শাস্তি ভোগ করার মানসিকতা নিয়ে ভর্তি হতে হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে। দেশের সর্বাধিকসংখ্যক শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ের অধীনে হওয়া সত্ত্বেও সবচেয়ে অবহেলিত-নিঃশেষিত ও নিগৃহীত বিশ্ববিদ্যালয় হিসেবেও এর আরেকটি সুনাম রয়েছে। আর এর মধ্যে আমরা ২০০৯-১০ সেশনের শিক্ষার্থীরা যেন হাতের পুতুলের মতো কর্তৃপক্ষের ইশারায় নেচে যাচ্ছি। ক্লাস শুরুর পর প্রায় একটা বছর এক সিলেবাসে পড়াশোনা, পরীক্ষা দেওয়ার পর হঠা ৎ ওই সিলেবাস পরিবর্তন করে দেওয়া হলো সৃজনশীল পদ্ধতির নতুন সিলেবাস। এর অর্থ গত এক বছরের পুরোটাই আমরা পানিতে ডোবালাম।ভাগ্যিস, জাতীয় বিশ্ববিদ্যালয়ের হিসাবে এক বছর=১৮ মাস (!)। নতুন সিলেবাস পাওয়ার পর আমাদের বইপুস্তক, পড়ার ধরন, ক্লাস—সবই বদলাতে হলো। শিক্ষার্থীদের মূল্যবান একটা বছর অযথা নষ্ট করে একেকবার একেক রকম শিক্ষানীতি প্রয়োগ করে শিক্ষাব্যবস্থার বারোটা বাজানোর অধিকার সরকারকে কে দিয়েছে? ২০১০-এ শুরু হলো বিশ্ববিদ্যালয়জীবন। ২০১১ শেষ হতে চলল। নিজের পরিচয়ের পাশে ‘অনার্স, দ্বিতীয় বর্ষ’ লেখার সৌভাগ্যটা আজও হলো না। ইতিমধ্যে দুবার চূড়ান্ত পরীক্ষার নির্ধারিত তারিখ পিছিয়েছে। নতুন কোনো তারিখও আমরা পাইনি। গোদের ওপর বিষফোড়ার মতো সরকার এই বিশ্ববিদ্যালয়ের ৮২১ জন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করে বিশ্ববিদ্যালয়-ব্যবস্থাপনায় যে অরাজকতার সৃষ্টি করেছে, তাতে আর মনে হয় না এ বছর আমাদের প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা দেওয়া হবে।রোজিটি নাজনীন চৈতীরাজশাহী কলেজ, রাজশাহী।রাজশাহী-চট্টগ্রাম রেলযাত্রী পরিবহনের সবচেয়ে নিরাপদ, আরামদায়ক ও অর্থনৈতিক দিক দিয়ে সুলভ মাধ্যম হচ্ছে রেল যোগাযোগ। সারা বিশ্বে আধুনিক রেল যোগাযোগব্যবস্থার বিস্ময়কর উন্নতি সাধিত হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, গত ৩৯ বছরে দেশের উত্তরাঞ্চলে রেল যোগাযোগ অবহেলিত থাকায় জনসাধারণ পরিবার-পরিজন নিয়ে সড়ক ও অন্যান্য পথে অবর্ণনীয় যন্ত্রণা ও কষ্টের মধ্য দিয়ে গন্তব্যস্থলে যাতায়াত করতে বাধ্য হচ্ছে। রাজশাহী থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য সরাসরি কোনো ট্রেন যোগাযোগ নেই। রাজশাহী থেকে বাসে যাওয়া অত্যন্ত কষ্টকর ও ব্যয়বহুল। শুধু জামালপুরের তারাকান্দি স্টেশন থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত মাত্র কয়েক কিলোমিটার একটা সংযোগ রেলপথ চালু করলে অতি সহজেই দেশের একটা বৃহত্তর জনগোষ্ঠী তাদের দীর্ঘদিনের আশা পূরণে সক্ষম হবে এবং নিঃসন্দেহে এই রেল যোগাযোগ বাংলাদেশ রেলওয়ের জন্য যাত্রী ও মালামাল পরিবহনে বিরাট লাভের সুযোগ সৃষ্টি করবে।অতএব বর্তমান সরকারের যোগাযোগমন্ত্রীর কাছে আবেদন, জামালপুরের তারাকান্দি থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় পর্যন্ত রেললাইন সংযোগের ব্যবস্থা করে রাজশাহী যাতায়াতকারী আন্তনগর ট্রেনের একটা অংশ ময়মনসিংহ হয়ে সিলেট ও চট্টগ্রাম অভিমুখে চালু করার ব্যবস্থা করে দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলের জনগোষ্ঠীকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করবেন।জাহেদুর রহমানতাহেরপুর, বাগমারা, রাজশাহী।