চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএসের বয়সসীমাবিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার বর্তমান বয়সসীমা ৩০ বছর। বর্তমান পরিপ্রেক্ষিতে তা গ্রহণযোগ্য হতে পারে না। ১৯৭১ সালে এ দেশের মানুষের গড় আয়ু ছিল ৪৪ দশমিক ১ বছর, বর্তমানে তা বৃদ্ধি পেয়ে ৬৬ দশমিক ৮ বছর হয়েছে, অথচ সরকারি চাকরির বয়সসীমা এখনো ৩০ বছর। এসএসসি পাসের চাকরির বয়সসীমা আর মাস্টার পাসের চাকরির বয়সসীমা কখনোই অভিন্ন হওয়া উচিত নয়। নিচু রাজনৈতিক সংস্কৃতির কারণে সেশনজটে বিসিএস চাকরিপ্রার্থীদের কমপক্ষে দুই বছর সময় নষ্ট হয়। এ ছাড়া আমলাতান্ত্রিক জটিলতায় ছয় মাসের নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন করতে দুই বছর বা এরও বেশি সময় লেগে যায়। এ রকম আরও অনেক ক্ষেত্রে চাকরিপ্রার্থী তরুণদের সময় ছিনতাই করে নেয় আমাদের রাজনৈতিক সংস্কৃতি। মেধাবী তরুণদের জনসেবার সুযোগদানে অন্তত বিসিএসে সাধারণ চাকরিপ্রার্থীদের বয়স ৩২ বছর এবং মুক্তিযোদ্ধা কোটায় ৩৪ বছর করা উচিত। প্রসঙ্গত, সহকারী জজ নিয়োগপ্রার্থীরাও আমাদের মতো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে একই মেয়াদি ডিগ্রি অর্জন করেন, অথচ জুডিশিয়াল সার্ভিস কমিশন তাঁদের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করেছে। পাবলিক সার্ভিস কমিশন ২০১০ সালের বার্ষিক প্রতিবেদনে বিসিএস পরীক্ষার বয়সসীমা শিথিল ও কোটা-পদ্ধতির যৌক্তিকীকরণের সুপারিশ করা সত্ত্বেও সরকার তা বাস্তবায়ন করেনি। জাতীয় স্বার্থসংশ্লিষ্ট এ বিষয়টির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।জাহাঙ্গীর আলমপ্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগসাফা মোতালেব কলেজ, কালুরঘাট, চট্টগ্রাম।চর কাজল চর কাজল পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার তেঁতুলিয়া নদী থেকে বিচ্ছিন্ন এক অনুন্নত জনপদ। চর কাজল গলাচিপা উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। চর কাজলে ম ৎ স্য আড়ত, স্কুল-মাদ্রাসা-কলেজ, ডাকঘর, ব্যাংক, এনজিওসহ অনেক ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া বর্তমানে চর কাজলে প্রাকৃতিক গ্যাসকূপ আবিষ্কৃত হয়েছে। কিন্তু চর কাজলে কোনো থানা নেই। যার ফলে ধান কাটার মৌসুমসহ বিভিন্ন সময় স্থানীয় জনসাধারণকে নানা সমস্যায় পড়তে হয়। এ ছাড়া ওই এলাকায় থানা না থাকায় চুরি, ডাকাতি, ছিনতাই ও রাহাজানি প্রায় নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়ন, চর বিশ্বাস ইউনিয়ন ও দশমিনা উপজেলা রণগোপালদী ইউনিয়নের অংশবিশেষ, অর্থা ৎ চর বোরহান ও চর শাহজালাল মৌজা দুটিকে নিয়ে চর বোরহান নামে নতুন একটি ইউনিয়ন গঠন করে এবং ছোট বাইশদিয়া ইউনিয়নের চর নাজির মৌজা নিয়ে চর কাজল উপজেলা গঠন করা দরকার। এ ছাড়া চর কাজল ইউনিয়নের ছোট চর কাজল ও চর কাজল মৌজা দুটিকে নিয়ে চর কাজল ইউনিয়ন, বড় চর শিবা, ছোট চর শিবা ও চর কপাল ভেড়া মৌজা তিনটিকে নিয়ে চর শিবা, উত্তর চর বিশ্বাস ও দক্ষিণ চর বিশ্বাস মৌজা দুটিকে নিয়ে চর বিশ্বাস, চর আগস্তি, চর মহিউদ্দিন, চর বাংলা, চর নাজির মৌজা নিয়ে চর আগস্তি নামে ইউনিয়ন গঠন করা প্রয়োজন। ভবিষ্যতে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নবগঠিত মুজিবনগর ইউনিয়ন চর কাজল উপজেলার অন্তর্ভুক্ত করা যেতে পারে। উল্লেখ্য, চর কাজল উপজেলা গঠিত হলে আয়তনে বর্তমানে পটুয়াখালী জেলার দুমকী উপজেলার প্রায় তিন গুণ হবে।রিপন কুমার দাসএকতা সড়ক, পটুয়াখালী।[email protected]