চি ঠি প ত্র
মেডিকেলে ভর্তিসারা দেশে সব সরকারি, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা একই দিনে অর্থাৎ ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এই প্রথম ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষাও একই দিনে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য অধিদপ্তরের এই প্রজ্ঞাপনে অনেক ছাত্রছাত্রী হতাশ।যেসব ছাত্রছাত্রী বিগত বছরে তাঁদের প্রত্যাশিত মেডিকেল কলেজে ভর্তি হতে পারেননি বা অটোমাইগ্রেশন পদ্ধতিতেও ভালো মেডিকেল কলেজে আসন পাননি, শুধু তাঁরাই দ্বিতীয় দফায় মানোন্নয়নের জন্য এবারও পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু বিনা মেঘে বজ্রপাতের মতো স্বাস্থ্য অধিদপ্তরের এক আকস্মিক সিদ্ধান্তে অনেকেরই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেতে পারে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, যাঁরা দ্বিতীয় দফায় পরীক্ষা দিচ্ছেন, তাঁদের ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর থেকে ৫ নম্বর কাটা হবে। এ সিদ্ধান্তের কারণে ভর্তি হতে ইচ্ছুক অনেক ছাত্রছাত্রীর মানোন্নয়ন তো দূরের কথা, তাঁদের টিকে থাকাটাই কষ্টকর হবে।দেশের আর সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোথাও এ ধরনের নিষ্ঠুর নিয়ম করা হয়নি। কিন্তু একই দেশে মেডিকেলে ভর্তি হতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের বেলায় এ বিমাতাসুলভ ও পক্ষপাতমূলক নিয়ম কেন করা হলো? বিগত বছরে যাঁরা দ্বিতীয় দফায় মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা দিয়েছেন, তাঁদের বেলায় কোনো নম্বর কাটা হয়নি। এমনিতেই ২০০৯ সাল থেকে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র আজগুবি ও বিদ্ঘুটে করা হচ্ছে, যাতে প্রকৃত মেধাবীদের মেধার মূল্যায়ন হচ্ছে না, মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া অনেকটা ভাগ্যনির্ভর হয়ে যাচ্ছে।তাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও শিক্ষামন্ত্রীকে এ ধরনের নিষ্ঠুর সিদ্ধান্ত অর্থাৎ দ্বিতীয় দফায় পরীক্ষার্থীদের ৫ নম্বর কাটার মতো অমানবিক সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য সনির্বন্ধ অনুরোধ করছি।আরজুমান্দ বানুকটকীপাড়া, ধাপ, রংপুর।