চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লবণশিল্পশিল্প এলাকা বলে খ্যাত বাংলাদেশের লবণশিল্পের অন্যতম উৎস কক্সবাজার সদরের ইসলামপুর এলাকা। কিন্তু বর্তমানে লবণ চাষের সঙ্গে জড়িত জনগোষ্ঠী খুবই কঠিন সময় পার করছে। বিশেষ করে পেকুয়া, সদর ও টেকনাফের লবণ চাষের সঙ্গে জড়িত জনগণকে সারা মাস চলতে হয় মাত্র চার মাসের আয়ের উৎস লবণের টাকা দিয়ে। বাজারের প্যাকেট হিসেবে যে লবণ বিক্রি হয়, তার দাম না কমলেও মাঠপর্যায়ে কৃষকদের লবণ বিক্রি করতে হচ্ছে প্রতি মণ মাত্র ৭০-৮০ টাকায়। যখন লবণের মূল্য প্রতি মণ ১৫০-১৭০ টাকা ছিল, তখনো প্যাকেটজাত লবণের যে দাম ছিল, এখনো তা-ই আছে। কিন্তু মাঠপর্যায়ের চাষিরা পাচ্ছে না তাদের ন্যায্য দাম। এসব কারণে চাষিদের মধ্যে লবণ উৎপাদনের আগ্রহ কমে যাচ্ছে। এবং অনেক জমিতে উৎপাদনও বন্ধ। এতে বেকার হয়ে পড়ছে অনেক যুবক। এ অবস্থা চলতে থাকলে সামনে দেশের লবণশিল্প চরম সংকটে পড়বে। আমি এ ব্যাপারে শিল্পমন্ত্রী ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। লবণশিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা এবং লবণচাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।রজীরব্বানী চৌধুরী, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।তথ্য সঠিক নয়২৬ জানুয়ারি প্রথম আলোর খোলা কলম বিভাগে প্রকাশিত রুবাইয়াত হোসেনের ‘মেহেরজান যা বলতে চেয়েছে’ শীর্ষক লেখাটি মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছে।রুবাইয়াত হোসেন তাঁর লেখায় মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের মৌখিক ইতিহাস প্রকল্পের কথা উল্লেখ করে লিখেছেন, ‘মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের মৌখিক ইতিহাস প্রকল্প শুরু হয় ১৯৯৬ সালে। ১৯৯৬ ও ১৯৯৭ সালের মধ্যে পরিচালিত এই প্রকল্পে দেশের ১১টি অঞ্চলের প্রায় আড়াই হাজার মানুষের জবানি ধারণ করা হয়—সংস্কৃতিকর্মী, শিক্ষক, বিত্তবান, মুক্তিযুদ্ধের সংগঠক থেকে সবার—বাদ যায় শুধু মেয়েরা।...’তাঁর এই তথ্য সঠিক নয়। মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ওই প্রকল্পের আওতায় যাঁদের সাক্ষাৎকার নিয়েছে, তাঁদের মধ্যে নারীও আছেন। তখন ও পরবর্তী সময়ে অসংখ্য নারীর জবানি মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র গ্রহণ করেছে। এ ছাড়া আলাদাভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ১৯৭১, নারী, অংশগ্রহণকারী ও প্রত্যক্ষদর্শীর বিবরণ শিরোনামে তিন খণ্ডের এক সেট বইও (প্রকাশকাল, ঢাকা-২০০৭) প্রকাশ করেছে।রাশেদুর রহমান ঢাকা।