চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকের মানপূর্ণাঙ্গ ও আদর্শ মানুষ তৈরি হয় শিক্ষার মাধ্যমে তথা সুশিক্ষা দ্বারা। কিন্তু প্রশ্ন থেকে যায়, কতজন আমরা সুশিক্ষিত শিক্ষক? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্যানুসারে ২৮ শতাংশ শিক্ষকের পড়ানোর মান ভালো নয়। কিন্তু এটি কেন? এর মূল কারণ প্রশিক্ষণের অভাব।শিক্ষকতার মান বিকাশে গবেষণায় বিকল্প নেই। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষাদান-পূর্ববর্তী প্রশিক্ষণের সুযোগ একেবারেই কম। তবে সৌভাগ্যজনকভাবে আমি যেখানে পড়াই, সেখানে সেন্টার ফর এক্সিলেন্সে দুই মাসের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ আমার হয়েছে। সেখানে স্বনামধন্য অনেক শিক্ষক ও প্রশিক্ষক আমাদের শ্রেণী পরিচালনা, পাঠদান-পদ্ধতি, শিক্ষার উপকরণের ব্যবহার, গবেষণা-পদ্ধতি ইত্যাদি সম্পর্কে ক্লাস নিয়েছেন।তবে এ কথা বলতে দ্বিধা নেই, গবেষণার সুযোগ যথেষ্ট নয় আমাদের দেশে। আর এ সুযোগ তৈরি আশু কর্তব্য। একই সঙ্গে প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য এ সুযোগ অবারিত করা দরকার। যাঁরা প্রশিক্ষণের এই সুযোগ পাচ্ছেন, তাঁদের আরও দায়িত্ববান হওয়া উচিত। গবেষণার নামে বছরের পর বছর বিদেশে থাকা নয়, আত্মশুদ্ধি জরুরি এখানেও। আমরা আমাদের শিক্ষাব্যবস্থায় নীতিহীন শিক্ষক চাই না। নীল-সাদা শিক্ষক চাই না। আমরা চাই আদর্শ শিক্ষক।শম্পা ইফতেখারশিক্ষক, স্টামফোর্ড ইউনিভার্সিটি, ঢাকা।মোবাইল ফোন বিড়ম্বনাসেদিন রিকশায় করে ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম। হঠা ৎ মোবাইলের রিং শুনলাম, কিন্তু আমার মোবাইলের রিংটোন নয়। কিছুক্ষণ পর দেখি, রিকশাচালক মোবাইল বের করে কথা বলছে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। হঠা ৎ আমাদের একেবারে পাশ দিয়ে একটি বাস চলে গেল। সত্যি বলতে কি, একটুর জন্য বাসের ধাক্কা থেকে প্রাণে বেঁচে গেলাম। রিকশাচালককে বারবার সাবধান করা সত্ত্বেও অবিরাম ফোনে কথা বলছিল আর বেখেয়ালিভাবে রিকশা চালাচ্ছিল। অগত্যা বাধ্য হয়ে রিকশা থেকে নেমে ভাড়া দিয়ে বাকি রাস্তা হেঁটে গেলাম। বাসচালক, ট্যাক্সিচালক, রিকশাচালক, এমনকি ঠেলাগাড়ি চালককেও দেখেছি এমন অসতর্কভাবে যান চালানোর সময় কথা বলতে। এতে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। সরকারিভাবে বিভিন্ন উদ্যোগ নিলেও তা কার্যকর হচ্ছে না। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।অর্ঘ্য বর্মণযাত্রাবাড়ী, ঢাকা।