চি ঠি প ত্র
বাংলা একাডেমীর চাঁদাগত ৭ মে ডেইলি স্টার পত্রিকায় বাংলা একাডেমী কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করে যে সদস্যদের বার্ষিক চাঁদা ২০০ টাকা আদায়ের লক্ষ্যে তিনটি জাতীয় পত্রিকায় পর পর দুবার করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে সব বকেয়া চাঁদা পরিশোধের জন্য ১৫ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিটির শেষাংশে লিপিবদ্ধ রয়েছে, ‘উল্লেখ্য যে ২০১১-২০১২ অর্থবছরে ধার্যকৃত চাঁদার পরিমাণ ১,০০০ (এক হাজার) টাকা।’পত্রিকান্তরে প্রকাশিত বাংলা একাডেমীর ওই বিজ্ঞপ্তির আলোকে স্বভাবতই প্রশ্ন জাগে, যেখানে সদস্যদের বার্ষিক চাঁদা ২০০ টাকা আদায়ের লক্ষ্যে একাডেমী কর্তৃপক্ষকে জাতীয় পত্রিকায় একাধিক বিজ্ঞপ্তি ছাপতে হয়, সেখানে ২০১১-১২ অর্থবছরে চাঁদার পরিমাণ এক হাজার টাকা ধার্য করার যৌক্তিকতা কী? মহান বাংলা একাডেমীর বিরাট বিশাল কর্মকাণ্ড পরিচালনার জন্য সাধারণ সদস্যদের বার্ষিক চাঁদার ভূমিকা কী? বিষয়টি কি নদীতে কয়েক কলস জল ফেলার মতো নয়?আমি বাংলা একাডেমীর একজন প্রবীণ সদস্য। আশির দশকে রচিত ও মঞ্চস্থ একুশের নাটিকা বাংলা আমার বাংলার রচয়িতা। সুযোগ ও অর্থাভাবে নাটিকাটি অদ্যাবধি মুদ্রণ বা প্রকাশ করতে পারিনি। এমতাবস্থায় ষাটোর্ধ্ব একজন অবসরপ্রাপ্ত কর্মচারী হিসেবে আমার পক্ষে প্রিয় প্রতিষ্ঠান বাংলা একাডেমীর বর্ধিত হারের বার্ষিক চাঁদা পরিশোধ করা সম্ভব নয়।আমি এই চাঁদা বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সদয় ও সহূদয় সহানুভূতি কামনা করছি।মু. জালাল উদ্দিন নলুয়াসদস্য, বাংলা একাডেমী।