চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ বিসিএসআজকের স্বাধীন দেশে গর্ব করে বলতে পারি, আমরা মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবার মতো অসংখ্য মুক্তিযোদ্ধার সংগ্রামের মধ্য দিয়েই দেশ আজ স্বাধীন। স্বাধীনতার ৪০ বছরেও দেখি, বাবা দেশ নিয়ে হতাশ। যে উদ্দেশ্যে তিনি হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন, সেই উদ্দেশ্য আজও পূরণ হয়নি। স্বাধীনতাবিরোধী চক্র আজ প্রশাসনে ছড়িয়ে পড়েছে। আর আমরা মুক্তিযোদ্ধার সন্তানেরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নিয়েও সরকারি চাকরির সুযোগ পাচ্ছি না। বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সংরক্ষিত ৩০ শতাংশ কোটার কতটুকু পূরণ হচ্ছে, পিএসসিকে এর একটা স্বচ্ছ হিসাব তুলে ধরার আহ্বান জানাচ্ছি। বিশেষ বিসিএসে শুধু টেকনিক্যাল ক্যাডারে নিয়োগ না দিয়ে সব শূন্য ক্যাডারে নিয়োগ দেওয়ার অনুরোধও জানাচ্ছি।মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকার পরও যদি মুক্তিযোদ্ধার সন্তানেরা অবহেলা আর বঞ্চনার শিকার হয়, তাহলে তা হবে স্বাধীন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অবমাননা।ইসরাত জামান, ঢাকা।রংপুর বিভাগে বিসিএসদেশের সাতটি বিভাগে সাত রঙের বিসিএস আবেদনপত্র বিতরণ করেছে কর্তৃপক্ষ। কিন্তু রংপুর নতুন বিভাগ হওয়ায় ৩২তম বিসিএস ফরম বিতরণ ও পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে সংশয় কাটেনি। এই বিভাগের লোকজন মনে করে, রংপুর যেহেতু দেশের অষ্টম বিভাগ, তাই এখানেও ৩২তম বিসিএস পরীক্ষার স্বতন্ত্র ফরম ও পরীক্ষা অনুষ্ঠিত হওয়া উচিত। উত্তরবঙ্গের রংপুর বিভাগ আটটি জেলা নিয়ে গঠিত এবং এই বিভাগে বিপুলসংখ্যক পরীক্ষার্থী রয়েছে। ৩২তম বিসিএস পরীক্ষা রংপুর বিভাগেও হোক—এটা উত্তরবঙ্গের শিক্ষার্থীদের দাবি। তা ছাড়া এই অঞ্চলের বেশির ভাগ শিক্ষার্থী দরিদ্র হওয়ায় ঢাকা কিংবা রাজশাহী বিভাগে বিসিএস পরীক্ষার ফরম পূরণ করে পরীক্ষা দেওয়া তাদের জন্য কঠিন। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মো. সাজেদুল হক সাজু এমএ শেষ পর্ব (বাংলা) কারমাইকেল কলেজ, রংপুর।