চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিফিন-ভাতা পাঁচ টাকা!প্রায় সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের টিফিন-ভাতা দেওয়া হয়। এ ভাতার পরিমাণটাও বাস্তবতার সঙ্গে মিলিয়ে দিতে হয়। আমরা যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আমাদের যে টিফিন-ভাতা দেওয়া হয়, তা বলতে বা লিখতে নিজেরই লজ্জা লাগে। তার পরও বলি, ১৫০ টাকা প্রতি মাসে; যা প্রতিদিন পাঁচ টাকার বেশি হবে না।এখন গ্রামাঞ্চলেই এক কাপ চায়ের দাম পাঁচ টাকা; শহর বা শহরতলিতে আরও বেশি। শিক্ষার্থীদের শিক্ষা দিতে হলে শিক্ষকদের তো কিছু খেতে হবে। যদিও অধিকাংশ শিক্ষককে সাধারণত জেলা বা উপজেলার মধ্যেই রাখা হয়, তার পরও বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব সময়ের হিসাবে আধা ঘণ্টা বা তার চেয়ে বেশি হয়। আর আমাদের টিফিনের সময় আধা ঘণ্টা। এ সময়ের মধ্যে বাড়ি গিয়ে খেয়ে আসা সম্ভব নয়। পরিবহনভাড়ার বিষয় আছে। প্রসঙ্গত, এ ভাড়া দিন দিন বেড়ে চলেছে। আবার বাড়ি থেকে খাবার নিয়েও আসা সম্ভব হয় না নানা কারণে। স্কুলের বিভিন্ন বিষয় আলোচনা এ সময়ের মধ্যে সেরে নিতে হয়। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, আমাদের টিফিন-ভাতা বাড়ানো হোক। ১৫০ টাকা থেকে ন্যূনতম ৫০০ টাকা করা হোক। তাসনীম চৌধুরীশিক্ষক, কাগাবলা, মৌলভীবাজার।তবু কোচিং সেন্টার!মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া নতুন কোনো ব্যাপার নয়। প্রায়ই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটছে। ধরা পড়লে তা আমরা জানতে পারি কিন্তু ধরা না পড়লে তা সবার অজানাই থেকে যায়। প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রে কোচিং সেন্টারের হাত রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অথচ এ বছরের মাঝের দিকে ভিকারুননিসার একটি ঘটনাকে কেন্দ্র করে সবার মাঝে রব উঠেছিল কোচিং সেন্টার বন্ধ করার। কিন্তু অনেক দূর এগোনোর পরও অজানা কারণে, অদৃশ্য শক্তির বলে তা আর বাস্তবায়িত হয়নি।সরকার কোচিং সেন্টারের ব্যাপারে ছাত্রছাত্রী ও অভিভাবকদের সচেতন হতে বলেছে। কিন্তু তারা একবারও চিন্তা করেনি, আমাদের দেশের শিক্ষাব্যবস্থা এতটাই অদ্ভুত যে ছাত্রছাত্রীদের বাধ্য হয়ে কোচিং সেন্টারের দ্বারস্থ হতে হয়। ব্যাপারটা এভাবে ব্যাখ্যা করা যায়—আমাদের দেশে এসএসসি পরীক্ষার জন্য একজন পরীক্ষার্থীকে ৫০ শতাংশ এমসিকিউ ও ৫০ শতাংশ লিখিত পরীক্ষা দিতে হয়। ফলে তাকে বইয়ের খুঁটিনাটি বিষয় সম্পর্কে মোটামুটি ধারণা রাখতে হয়। এইচএসসি পরীক্ষায় একজন পরীক্ষার্থীকে শতভাগ লিখিত পরীক্ষা দিতে হয়। সে গ ৎবাঁধা কিছু প্রশ্ন পড়েই এ পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু এরপর উচ্চশিক্ষার যেকোনো ভর্তি পরীক্ষায় তাকে পুনরায় এমসিকিউ পদ্ধতির মুখোমুখি হতে হয়। অল্প সময়ে বইয়ের খুঁটিনাটি প্রস্তুতি নেওয়ার জন্য ছাত্রছাত্রীদের কোচিং সেন্টারে যেতে হয়। কোচিং সেন্টারগুলো ছাত্রছাত্রীদের এ সরলতা পুঁজি করে বিভিন্ন পন্থায় তাদের প্রভাবিত করে বা করার চেষ্টা চালায়। এসব ব্যাপার কারও অজানা নয়, তবু কী এমন শক্তি, যা কোচিং সেন্টারগুলোর এত দুর্নামের পরও তা টিকিয়ে রাখে আর কেনই বা বাংলাদেশের শিক্ষাব্যবস্থার এই অনিয়ম, তা খুব জানতে ইচ্ছা করে। যথাযথ কর্তৃপক্ষ কি দায়ভার নেবে?মো. মাসুম হোসেনদক্ষিণ ক্যাম্পাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।তোরণবিলাসআমাদের দেশে একেক সময় একেক বিষয়ের খুব অনুশীলন দেখা যায়, যেন এ কথা প্রমাণ করতে যে আসলেই আমরা ‘হুজুগে বাঙালি’। যেমন—বর্তমানে চলছে তোরণ-সংস্কৃতি। ঈদুল ফিতর শেষ হয়েছে আজ ২০-২২ দিন, তবু সে উপলক্ষে স্থাপিত তোরণগুলো আজও সদর্পে উপস্থিতি ঘোষণা দিয়ে চলেছে। এই একই চিত্র আমরা দেখতে পাই রাজনৈতিক, সাংস্কৃতিক, ক্রীড়া, ধর্মীয় আয়োজনের ক্ষেত্রে। তোরণগুলো স্থাপন করা হয় রাস্তা গর্ত করে, কখনো তা ট্রাফিক সিগন্যাল বাতিকে আড়াল করে ফেলে, সহজ পয়োনিষ্কাশনকে বাধাগ্রস্ত করে, বিদ্যু ৎ-টেলিফোন-ইন্টারনেট কেব্লকে স্থানচ্যুত করে। এতে রাস্তা দ্রুত নষ্ট হয়, দুর্ঘটনা সংঘটিত হয়, জলাবদ্ধতার সৃষ্টি হয়, বিদ্যু ৎ-টেলিফোন-ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটে। সর্বোপরি নগরের সৌন্দর্যের হানি ঘটায়।সুতরাং আমরা আশা করব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্দিষ্ট দিনের জন্য, নির্দিষ্ট আকারের, রাস্তা বা অন্য কোনো স্থাপনার কোনো ধরনের ক্ষতি যেন না হয়, সেভাবে তোরণ স্থাপনের নির্দেশ জারি করবে। সম্ভব হলে তোরণ স্থাপনের জন্য একটি হারও ধার্য করা যেতে পারে (অতিরিক্ত দিনের জন্য জরিমানাও রাখা হোক)। এতে সিটি-পৌরসভারও আয়ের একটি উ ৎস বাড়বে। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো ভেবে দেখবেন।মো. ইফতেখার রহমানবিয়াম ল্যাবরেটরি স্কুল, নওগাঁ।