চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপেক্ষিত পল্লিগীতিপল্লিগীতি গ্রামপ্রধান বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও আজকাল অধিকাংশ টেলিভিশন চ্যানেলে তা একপ্রকার উপেক্ষিতই বলা চলে। এককালে আব্বাসউদ্দীন আহ্মদ, আবদুল আলীম, নীনা হামিদ, ফেরদৌসী রহমান, নাশিদ কামাল, মুস্তাফা জামান আব্বাসী প্রমুখ বরেণ্য শিল্পীর গাওয়া পল্লিগীতি, ভাটিয়ালি, মুর্শিদি, ভাওয়াইয়া, মরমি সংগীত ও রাখালিয়া বাঁশির সুর মূর্ছনা গ্রামবাংলার কৃষক, মজুর, মাঝিসহ বিভিন্ন শ্রেণীর সহজ-সরল লোকের হূদয়-মনকে করত উদ্বেলিত। গ্রামবাসীর কৃষ্টি-কালচার, পরিবেশ-প্রকৃতি ও মননের সঙ্গে মিশে যাওয়া ওই সব প্রাণস্পর্শী গান আজকাল বিটিভিসহ অন্যান্য টেলিভিশন চ্যানেলে তেমন একটা শোনা যায় না। এর জায়গায় স্থান করে নিয়েছে শহরের ইট-পাথরের মতো রুক্ষ ও এই দেশের অধিকাংশ মানুষের মনন ও জীবনধারার সঙ্গে বেমানান নানা ধরনের সংগীত।কয়েক দিন আগে বরেণ্য মরমি সংগীতশিল্পী আবদুল আলীমের মৃত্যু দিবস উপলক্ষে তাঁর গাওয়া গান শোনার জন্য দুই-তিন ঘণ্টা যাবৎ সব টেলিভিশন চ্যানেল খুলেও আশাহত হতে হয়। পল্লিগীতিসম্রাট আব্বাসউদ্দীনের গানের সিডি কিনতে গিয়ে তা কোথাও খুঁজে পাইনি। এমনকি আব্বাসউদ্দীন নামে কোনো শিল্পী আছেন বলে অধিকাংশ সিডি বিক্রেতাই জানেন না। এ থেকেও পল্লিগীতি ও তার কালজয়ী শিল্পীদের উপেক্ষিত হওয়ার বিষয়টি ফুটে ওঠে। অথচ পল্লিগীতি আমাদের নিজস্ব সংস্কৃতি এবং বিশ্বদরবারে শুধু আমরা আমাদের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে জড়িত পল্লিগীতি নিয়েই গর্ব করতে পারি। বিটিভিসহ অন্যান্য টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষ লোকগীতি ও তার বরেণ্য শিল্পীদের প্রতি যথাযথ গুরুত্ব প্রদান করে সুস্থ ও নির্মল বিনোদনের দ্বার উন্মোচন করাসহ এ দেশবাসীকে তাদের নিজস্ব কৃষ্টি ও কালচারের দিকে ফিরিয়ে নেওয়ার পদক্ষেপ গ্রহণ করবেন কি?মাহবুবুর রহমানসাঁট মুদ্রাক্ষরিক, টাঙ্গাইল।