চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানজটপুরোনো কথা, তবু বারবার বলতে হয়। যানজটে আমাদের জীবন অতিষ্ঠ। রাস্তায় চলতে চলতে হঠাৎ থেমে যেতে হয়। কারণ, চারদিকে শুধু গাড়ি, অটোরিকশা আর রিকশার সমাহার। ভাবি, সময় হলো ধৈর্যের পরীক্ষা দেওয়ার। কখনো ভেবে দেখি, এই যানজটের কারণ কী? অনেকে আছেন, যেখানে ‘পার্কিং নিষেধ’ লেখা দেখেও নিজের কোনো ছোট্ট প্রয়োজনে গাড়ি থামান। একবারও ভেবে দেখেন না, নিজের প্রয়োজনটা মেটাতে গিয়ে কতজনকে ঝামেলায় ফেলছি। একটা গাড়িই লাগিয়ে দিতে পারে যানজট। আর মোটরসাইকেলের চালকেরা তো ট্রাফিক নিয়ম না মেনে চলাকেই নিজেদের নিয়ম মনে করেন।আমাদের দেশের মন্ত্রীরা যখন রাস্তা দিয়ে চলাচল করেন, তখন এ অনিয়মগুলো কি তাঁদের দৃষ্টিগোচর হয় না? তাঁরা কি আইনপ্রয়োগকারী সংস্থাকে কঠোর হতে নির্দেশ দিতে পারেন না? কর্তৃপক্ষ নিয়ম তৈরি করে দেয়, অথচ খবর রাখে না নিয়মগুলো যথাযথভাবে পালিত হয় কি না। যানজটে কষ্ট করতে করতে নাজেহাল ঢাকাবাসী এবার একটু যানজট থেকে মুক্তি চায়। কীভাবে রেহাই পাবে, তা ঠিক করার দায়িত্ব সরকারের—যারা দেশবাসীর সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে।রেজাউল করিমশেওড়াপাড়া, ঢাকা।