চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তা সংস্কারদেশের যোগাযোগব্যবস্থার সার্বিক অবস্থা খুবই হতাশাজনক। যোগাযোগব্যবস্থার এই সংকটময় অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার বিভিন্ন রুটে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। এগুলোর মধ্যে চট্টগ্রাম-হাটহাজারী (২৫ কিলোমিটার) রোডের প্রশস্তকরণ ও মেরামত কার্যক্রম চলছে দেড় বছর ধরে। সংস্কার কার্যক্রমের ধীরগতির কারণে ওই রুটে যাত্রীদের সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে। উল্লেখ্য, চট্টগ্রাম-হাটহাজারী রুটই দেশের তিন পার্বত্য জেলা (রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি) যোগাযোগের একমাত্র মাধ্যম। তা ছাড়া এই রুটেই অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর যাতায়াতও একই পথে। সংস্কার কার্যক্রমের ধীরগতি রাস্তাটিকে যোগাযোগে প্রায় অচল করে দিয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীদের ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে। সুতরাং পার্বত্য তিন জেলা ও তাদের পর্যটন সম্ভাবনা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও হাটহাজারী মডেল থানাসহ সবদিক বিবেচনা করে ওই রাস্তাটির দ্রুত সংস্কার কার্যক্রম সম্পন্ন করার জন্য যথাযথ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।আবদুল্লাহ আল-মামুনইতিহাস বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।ফুটওভারব্রিজ চাইসোনারগাঁও হোটেলের সামনে সার্ক ফোয়ারা-সংলগ্ন সড়কটি ঢাকা শহরের অত্যন্ত ব্যস্ততম সড়কের একটি। প্রতিদিন হাজার হাজার গাড়ি দ্রতগতিতে চলাচল করে এ সড়ক দিয়ে। সেই সঙ্গে রয়েছে অসংখ্য মানুষের যাতায়াত। কোনো ফুটওভারব্রিজ না থাকায় ব্যস্ততম সড়কটি মানুষকে পারাপার হতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। এ জায়গায় প্রায় প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটেই চলেছে। সার্ক ফোয়ারার উত্তর দিকে পূর্ণিমা সিনেমা হলের কাছে একটি আন্ডারপাস থাকলেও সেটি শুধু পূর্ব-পশ্চিম দিকের মানুষের পারাপারেই সহায়তা করছে। কিন্তু যারা বাংলামোটর থেকে কারওয়ান বাজার এবং সোনারগাঁও হোটেল থেকে পান্থপথ অথবা বসুন্ধরা সিটির দিকে যাতায়াত করে, তাদের জন্য সেই আন্ডারপাস কোনো কাজে আসে না। অন্যদিকে এফডিসি-সংলগ্ন মাছের আড়তের বিপরীত দিকে আজও বিদ্যমান প্রায় পাঁচ বছর আগের অর্থাৎ ২০০৬ সালের ১৬ সেপ্টেম্বর তারিখে মেয়র সাদেক হোসেন খোকার ফুটওভারব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপনের নামফলক, যেখানে ফুটওভারব্রিজের কোনো প্রয়োজন নেই। দুর্ঘটনা এড়াতে এবং মানুষের চলাচলে নিরাপত্তার স্বার্থে সার্ক ফোয়ারার আশপাশে ফুটওভারব্রিজ নির্মাণে জরুরি পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।আনিসুজ্জামান কদমতলা, বাসাবো, ঢাকা।জাতীয় পরিচয়পত্রগত ১২ সেপ্টেম্বর প্রথম আলোয় জাতীয় পরিচয়পত্রবিষয়ক সম্পাদকীয় মনোযোগের সঙ্গে পড়লাম। বিভিন্ন প্রতিষ্ঠান, সেবা ও নাগরিক সুবিধা প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।ফলে জাতীয় পরিচয়পত্রবিহীন ছাত্র, যুবক ও ব্যবসায়ীরা বিভিন্ন ক্ষেত্রে হয়রানির সম্মুখীন হচ্ছেন। তাই জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করার আগে জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন থেকে যাঁরা বাদ পড়েছেন, তাঁদের যত দ্রুত সম্ভব অন্তর্ভুক্তির কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। তদুপরি নামের বানান, জন্মতারিখ, ঠিকানা, স্বামী/স্ত্রীর নাম ইত্যাদি ভুলভ্রান্তি পরিহার করে ডিসেম্বর মাসের আগে, আইডি কার্ড পাওয়ার আগে জন্মনিবন্ধন সনদের মাধ্যমে সব সেবা ও নাগরিক সুবিধা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।মিনহাজসিলেট।