চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাচীর কেড়ে নিচ্ছে সব বেশ কয়েক বছর আগে তালতলা, শেওড়াপাড়া, কাফরুল ও ইব্রাহিমপুরের অধিবাসীরা পুরোনো এয়ারপোর্টের খোলা জায়গায় সকালে হাঁটতে বের হতো, বাচ্চারা ফুটবল-ক্রিকেট খেলত, সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে সন্ধ্যাকালীন হাঁটাচলা করত অনেকেই। পূর্ব শেওড়াপাড়ার রানওয়েতে বসত এই মিলনমেলা। এলাকার প্রায় সবাই সবাইকে চিনত। এই এলাকার প্রায় সবাই দল বেঁধে ভোরে ও সন্ধ্যায় হাঁটা, আড্ডা দেওয়া, হই-হুল্লোড় করে সময় কাটাত। আমাদের অনেক সুখের স্মৃতি আছে এই রানওয়েকে নিয়ে। কিন্তু বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কর্তৃপক্ষ হঠাৎ একটি প্রাচীর তুলে রানওয়েটা বন্ধ করে দেয়। সেই সঙ্গে আমাদের সব কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়। এখন আমরা একই এলাকায় থেকেও একজন আরেকজনকে চিনি না। এসব এলাকার শিশু-কিশোররা খেলাধুলার কোনো সুযোগ পাচ্ছে না কোনো খোলামেলা জায়গা না থাকায়। ইতিমধ্যে এলাকাবাসীর অনেকেই নানা রকম অসংলগ্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যেটা আগে ছিল না। কারণ, আমাদের খেলার কোনো জায়গা নেই, নেই একত্র হওয়ার কোনো জায়গা। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হূদেরাগ বাসা বেঁধেছে অনেক বয়স্ক লোকের শরীরে, কিন্তু এলাকায় হাঁটাচলার কোনো জায়গা নেই। যদি জায়গাটি উন্মুক্ত করে দেওয়া যেত, তাহলে এলাকাবাসী এসব যন্ত্রণা থেকে রেহাই পেত। আমরা একটা সুস্থ-স্বাভাবিক জীবন চাই, এ জন্য শুধু ১৪ ফুটের একটি প্রাচীর ভাঙাই যথেষ্ট। গণেশ হাওলাদার শেওড়াপাড়া, ঢাকা।