চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কে মৃত্যুফাঁদআব্বা অত্যন্ত সাবধানী মানুষ ছিলেন। হয়তো বারান্দায় বসে পত্রিকা পড়বেন, আমাদের কাউকে বললেন ঘর থেকে তাঁর চশমা এনে দিতে, সঙ্গে সতর্কবাণী ‘সাবধানে ধরিস যাতে পড়ে ভেঙে না যায়।’ চা পছন্দ করতেন খুব, তাঁর জন্য চা তৈরি করে আনার সময়ও একই ব্যাপার, ‘দেখিস, গরম চা যেন গায়ে না পড়ে।’ কোথাও যাব, অসংখ্যবার মনে করিয়ে দিতেন রাস্তা পার হওয়ার নিয়ম, গাড়িতে ওঠানামার পদ্ধতি। আমরা অনেক বড়, এমনকি সন্তানের মা-বাবা হওয়ার পরও প্রতিনিয়ত তাঁর এসব উপদেশ অব্যাহত ছিল। শুনে মজা পেতাম, আড়ালে হাসাহাসি করতাম। আমাদের এই সাবধানী আব্বা এক শুক্রবার সকালে বাজার করে ফেরার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিলেন। আমরা শুনেছি, তিনি রাস্তা পার হয়ে গিয়েছিলেন, তখন একটি দ্রুতগতির বাস ওভারটেক করতে গিয়ে রাস্তার কিনারায় পৌঁছানো আমার আব্বাকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় পড়ে যান এবং মৃত্যুবরণ করেন।একজন বাবা, একজন স্বামী, একজন বড় ভাই হিসেবে তিনি কতটা নিবেদিতপ্রাণ ছিলেন, তা বর্ণনাতীত। আমাদের বৃহৎ পরিবারে তিনি ছিলেন বয়োজ্যেষ্ঠ, সবার শ্রদ্ধেয়। পত্রিকা পড়ি আর আব্বার কথা মনে করে করে মন অসাড় হয়ে পড়ে। আমাদের সড়কগুলো কেন মৃত্যুফাঁদ হয় গেল? প্রশিক্ষণহীন চালকেরা প্রতিনিয়ত হত্যা করে যাবে আর সরকার থাকবে নীরব? ফাতেমা নার্গিসসিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্র, নারায়ণগঞ্জ।শহরটাই ডাস্টবিন? আমরা যারা মিরপুর-শেওড়াপাড়া-ফার্মগেট রাস্তায় চলাচল করি, তাদের হয়তো জানার কথা, এতটুকু রাস্তা পার হতে কত ভোগান্তি পোহাতে হয়। একে তো যানজট লেগেই থাকে, তার ওপর আবার রাস্তার ওপর ডাস্টবিনের প্রদর্শনী। এক রাস্তায় একটু পরপর কয়েকটি ডাস্টবিন রাখা হয়েছে। দুর্গন্ধের কারণে ওই রাস্তায় চলাচল করতে অনেক ভোগান্তি হয়। তা ছাড়া যানজটে পড়ে যখন ডাস্টবিনের পাশে বসে থাকতে হয় তখন যে কেমন লাগে, সেটা কেবল ভুক্তভোগীই বলতে পারবে। সিটি করপোরেশনের কাছে আকুল আবেদন, ওই ডাস্টবিনের সঠিক কোনো ব্যবস্থা করা হোক। কারণ ইতিপূর্বে সিটি করপোরেশন এমন সমস্যার সমাধান অনেক দিয়েছে। উদাহরণস্বরূপ বলতে পারি, খামারবাড়ির ডাস্টবিনের কথা। আমরা চাই, ঢাকা সিটি করপোরেশন তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করুক।জাহানারা আরজু মিরপুর, ঢাকা।