চি ঠি প ত্র
যুগলবন্দীর স্বীকৃতি তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ দীর্ঘদিন ধৈর্য, প্রচেষ্টা ও নিরন্তর গবেষণার মাধ্যমে তৈরি করলেন মুক্তির গান। মুক্তির গান বাংলাদেশের মুক্তিযুদ্ধের নানা ঘটনাপরম্পরার এক অনুপম সৃষ্টি। মুক্তির গান প্রকাশের পর বাংলাদেশে সাড়া পড়ে যায়। দেশের সর্বস্তরের জনগণ, বিশেষ করে, নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধকে জানতে পারে নতুন আঙ্গিকে। কাজটি খুব সহজ ছিল না। তারেক ও ক্যাথরিন মাসুদকে এ জন্য পাড়ি দিতে হয়েছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। তারপর জনমত প্রকাশিত হয় মুক্তির কথার মাধ্যমে। তাঁদের চিন্তা ও কর্মে বারবার এসেছে মুক্তিযুদ্ধের কথা। তাঁরা যে মুক্তির গান শুনিয়েছেন তা আমাদের মনকে সদা উদ্দীপ্ত করে। বাস্তবতা হলো সেই যুগলবন্দী ভেঙে গেল। আমরা হারালাম তারেক মাসুদকে।বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনাকে সর্বত্র ছড়িয়ে দিতে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদের অবদান অনস্বীকার্য। সরকারের কাছে নিবেদন, তাঁদের বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদকে ভূষিত করা হোক।শেখর দাশবেগমপুর, কেশবপুর, যশোর।ভূমিকম্প সতর্কতা১৮ সেপ্টেম্বর ২০১১ ঢাকাসহ বাংলাদেশের অনেক অঞ্চল কেঁপে ওঠে ভূমিকম্পে। আমি এ বিষয়টি নিয়ে ঢাকায় কাজ করছি সিপ নামের একটি এনজিওর দুর্যোগ ঝুঁকিহ্রাস প্রকল্পে। এখানে আমার কাজটি মূলত স্কুল পর্যায়ে শিশুদের দুর্যোগ সম্পর্কে বিশেষভাবে ভূমিকম্প ও আগুন নিয়ে সচেতনতা তৈরি করা এবং তাদের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত হতে সাহায্য করা। তাই ভূমিকম্পের সময় কী করতে হবে এবং পরে কী করতে হবে, এ বিষয় নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকি। ১৮ সেপ্টেম্বরের ভূমিকম্পের সময় তাই আমি ছিলাম সতর্ক এবং একই সঙ্গে গণমাধ্যমগুলোর প্রতিও লক্ষ রাখছিলাম। আমি ঘুরিয়ে ঘুরিয়ে সব চ্যানেলের খবর শুনছিলাম। একটি বেসরকারি চ্যানেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকের ফোনে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। তাঁকে প্রশ্ন করা হলো যে, ভূমিকম্পের সময় মানুষের কী করা উচিত। তিনি জানালেন, কারও বাসার বাইরে যাওয়া উচিত নয়, যে যেখানে আছেন সেখানেই থাকবেন এবং বাসার নিরাপদ স্থানগুলোতে অর্থাৎ কলাম বা বিমের নিচে মাথায় বালিশ নিয়ে থাকতে। তাঁর এই তথ্যের সঙ্গে আমার কোনো দ্বিমত নেই। আমার প্রশ্নের বিষয়টি হলো এভাবে কতক্ষণ থাকতে হবে? ১৪ তলার ওপর (যত দূর ফায়ার সার্ভিসের মই যায়) থাকলেও কি বাসার ভেতর থাকব? বিল্ডিং ভেঙে পড়লেও বাসার ভেতর থাকব নাকি তখন বাইরে বের হওয়ার চেষ্টা করা উচিত? তিনি আবাসিক এলাকার বিষয়ে তথ্যটি দিয়েছেন কিন্তু অফিস বিশেষভাবে কারখানার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে কী করতে হবে, সে ব্যাপারে কিছু জানতে পারিনি।ঢাকার চিত্রটা কিন্তু একটু অন্য রকম। এখানে ছোট ছোট অফিসে অনেক লোক একসঙ্গে কাজ করে, সেই সঙ্গে আছে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি, যেখানে এক রুমে কয়েক শ মানুষও কাজ করে। স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে কয়েক শ বা হাজার ছাত্রছাত্রী থাকে। একটি বড় রুমে কয়টি নিরাপদ জায়গা অর্থাৎ কয়টি বিম বা কলাম থাকতে পারে? বেশি করে ধরলেও ১০ থেকে ২০টি, যা এত লোকের নিরাপত্তা দিতে পারবে না। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, স্পেকট্রা গার্মেন্টসের বিল্ডিং ধসে পড়ার কথা নিশ্চয় আমাদের মনে আছে। বিল্ডিংটি ভেঙে ছিল স্যান্ডউইচ আকারে। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর মিলিত চেষ্টাও পারেনি বিল্ডিংয়ের ভেতর আটকে পড়াদের উদ্ধার করতে। বসুন্ধরা বিল্ডিংয়ের আগুন নেভাতে পারেনি মই ১৪ তলার ওপর যায় না বলে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক সেদিন যে ধারণা দিলেন তা হচ্ছে, আবাসিক এলাকায় বসবাসকারীদের কথা চিন্তা করে বাড়িগুলো বিল্ডিং কোড মেনে করা হয়েছে। অথচ বাস্তবতা বলে ঢাকার বেশির ভাগ বাড়ি এই কোড মেনে তৈরি হয়নি। আমি মনে করি, ভূমিকম্পের সতর্কতার জন্য যখন কোনো তথ্য দেওয়া হবে, তা যেন বাস্তবসম্মত ও সব শ্রেণীর মানুষের কথা বিবেচনায় নিয়ে দেওয়া হয়। আর ভূমিকম্পের সময় ও পরে কী করতে হবে, সেই সচেতনতা সৃষ্টির কাজটি শুরু করা উচিত স্কুল পর্যায় থেকে। এটা করা হলে এই শিক্ষার্থীরাও উদ্ধারকাজে ভূমিকা রাখতে পারবে। তা না হলে সাধারণ মানুষের মধ্যে ধারণা হবে যে যাই হোক ফায়ার সার্ভিসের লোকজন এসে তো উদ্ধার করবেই, তাহলে আর প্রস্তুতি নিয়ে কী হবে। সাবিনা পারভীনপ্রজেক্ট অফিসার, সিপ।[email protected]ঔষধি গাছ লাগানঅনেক আগে থেকেই গাছগাছালি-শিকড়-লতাপাতার ঔষধি গুণাগুণ সম্পর্কে মানুষের ভালো ধারণা রয়েছে। একদা ভেষজশাস্ত্রের মাধ্যমেই চিকিৎসাব্যবস্থা পরিচালিত হতো। আধুনিককালে চিকিৎসা-ব্যবস্থার অনেক উন্নতি হলেও ভেষজশাস্ত্র উপেক্ষিত হয়নি বরং দিন দিন এর চাহিদা বাড়ছে। চাহিদা বাড়ায় এখন ঔষধি গাছের বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়েছে। ঔষধি গাছের চাষ করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। ব্যাপক চাহিদা থাকায় এসব ঔষধি গাছের পাতা, কাণ্ড, বীজ বাজারজাতকরণেও তেমন সমস্যা হচ্ছে না। আবার কোনো কোনো কোম্পানির প্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে সেসব ওষুধ বিক্রি করে থাকেন। লাভজনক হওয়াতে এখন এই দিকে ঝুঁকে পড়েছেন অনেক কৃষক। এসব ঔষধি গাছের জন্য কোনো কৃষিজমি ব্যবহার করতে হয় না। বসতবাড়ির চারপাশে, পুকুরপাড়ে, বাঁশের ঝাড়ে, পতিত জমিতে এবং রাস্তার ধারে এসবের চাষ করা যায়। তাই দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতির বিকাশে বেশি করে ঔষধি গাছ লাগানো দরকার।জাহেদুর রহমান ইকবালতাহেরপুর পৌরসভা, রাজশাহী।