চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে...সব সরকারের আমলেই রাজশাহী কমবেশি অবহেলিত, বঞ্চিত হয়েছে। বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও তেমন উন্নয়ন হয়নি রাজশাহীর। উত্তরবঙ্গের প্রধান শহর হওয়ায় মূলত এ অঞ্চলের জনসাধারণ চিকিৎসাসেবা নিতে রাজশাহীতেই আসেন। হূদেরাগে আক্রান্ত রোগীও দিন দিন বেড়েই চলছে। এমনিতে এই রোগের চিকিৎসা ব্যয়বহুল, তার ওপর রাজধানী ছাড়াও দেশের বাইরে যেতে ভুক্তভোগীদের সর্বস্বান্ত হতে হয়। তাই রাজশাহীতে জরুরি ভিত্তিতে একটি হূদেরাগ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা দরকার। সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয় এই জরুরি বিষয়ে দৃষ্টিপাত করবে কি?জাহেদুর রহমানতাহেরপুর পৌরসভা, বাগমারা, রাজশাহী।পাবনা পৌরসভাপাবনা দেশের অন্যতম পুরোনো জেলা শহর। ১৮৭৬ সালে পাবনা পৌরসভার যাত্রা শুরু। আর কয়েক বছর পরই পাবনা পৌরসভার ১৫০তম বর্ষপূর্তি উৎসবে মেতে উঠব আমরা পৌরবাসী। পাবনা আমাদের কাছে মায়ের মতো। কিন্তু আমরা যারা এই শহরে বাস করি, তারা জানি যে এই শহরে উন্নয়ন বলে তেমন কিছু হয়নি। বিশেষ করে, নাগরিক সুযোগ-সুবিধায় রয়েছে অনেক ঘাটতি। ১৩৬ বছরের এই পৌরসভায় তবে কি কিছুই নেই? আছে। আমাদের আছে এডওয়ার্ড কলেজ ও মানসিক হাসপাতাল। সাম্প্রতিক বছরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে। আছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি আর দেশের গৌরব স্কয়ার শিল্পপ্রতিষ্ঠান।একটি বিশ্ববিদ্যালয় একটি জনপদের চেহারা পাল্টে দিতে পারে। কিন্তু বিশ্ববিদ্যালয়টি পৌরসভার সামান্য দূরে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গেই রয়েছে পাবনা ক্যাডেট কলেজ। সাম্প্রতিক বছরে শহরের আয়তন বেড়েই চলেছে। কিন্তু তা আসলে বাড়িঘরের নামে বস্তিরই সমার্থক। কোনো পরিকল্পনা ছাড়াই গড়ে উঠছে বাড়িঘর ও বিপণিবিতান। এক সড়কের এই শহরের প্রধানতম সড়ক আবদুল হামিদ রোডের দুই পাশের বেশির ভাগ জায়গা দখল করে মার্কেটসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে, হচ্ছে। মার্কেটের সামনের ড্রেনের ওপরে কিছু ইট সিমেন্টের পাটাতন জাতীয় কিছু বসিয়ে নাগরিকদের যাতায়াতের জন্য যে ফুটপাত করা হয়েছে তা ক্ষুদ্র ব্যবসায়ীদের দখলে চলে গেছে। নাগরিকদের হাঁটতে হয় রাস্তা দিয়ে, যার পুরোটাই থাকে রিকশার দখলে।এই শহরের প্রায় তিন লাখ মানুষ এখন থেকে ভালো থাকতে চায়। তারা একটি উন্নত শহরে বাস করতে চায়। বিদ্যমান পৌরসভার অধীনে এই উন্নয়ন কতটুকু সম্ভব তা নিয়ে আমাদের অনেক সন্দেহ। কারণ পৌরসভার বাজেট আর সরকারি অনুদান দিয়ে নাগরিক চাহিদা পূরণ সম্ভব নয়। এ অবস্থায় আমাদের দাবি হচ্ছে, পাবনা পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা। সিটি করপোরেশন ছাড়া পাবনার উন্নয়নের সুযোগ একেবারেই কম বলে আমরা শহরবাসী মনে করি। ফারুক হোসেন চৌধুরীসময় ভবন, নারায়ণপুর, পাবনা[email protected]লবণশিল্প বাঁচান বর্তমানে লবণশিল্পে দৈন্যদশা চলছে। দেশি-বিদেশি নানা চক্রান্তের কারণে এই শিল্পে এমন অবস্থা বিরাজ করছে। এ অবস্থা অব্যাহত থাকলে দেশীয় লবণশিল্প বিলুপ্তির আশঙ্কা রয়েছে। ফলে লবণের চাহিদা পূরণে দেশ বিদেশনির্ভর হয়ে পড়বে। উৎপাদিত লবণের ন্যায্য মূল্য না পেয়ে চাষিরা লবণ চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন। কক্সবাজার ও চট্টগ্রামের লবণচাষিরা এ পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন। মাঠপর্যায়ে প্রতি মণ লবণ উৎপাদন করতে যেখানে ১১৩ টাকা ব্যয় হয়, সেখানে চাষিরা প্রতি মণ লবণ বিক্রি করে পাচ্ছেন ৬০ থেকে ৭০ টাকা। এভাবে লোকসান দিতে দিতে চাষিরা লবণ চাষের পেশা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। উপকূলীয় অঞ্চলের ৭২ হাজার একর জমিতে লবণ চাষ করে জীবিকা নির্বাহ করে কয়েক লাখ মানুষ। লবণ আমদানি অব্যাহত থাকায় কয়েক বছর ধরে উৎপাদিত লবণের ন্যায্য মূল্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন লবণচাষিরা। তাই লবণ আমদানি না করে দেশীয় পণ্যের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি লবণশিল্পকে রক্ষার জন্য প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নিতে হবে।জাহেদুর রহমান ইকবালতাহেরপুর পৌরসভা, বাগমারা, রাজশাহী।আবার পলিথিন!পলিথিন পরিবেশের জন্য কতটা মারাত্মক ক্ষতিকর দ্রব্য, তা আমরা সবাই জানি। ২০০২ সালের ১ জানুয়ারি বাংলাদেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়। পলিথিন ব্যাগ এমন একটি দ্রব্য, যা মাটির কার্যকারিতা ও উর্বরতা নষ্ট করে অচল করে দেয় পয়োনিষ্কাশন-ব্যবস্থা। কিন্তু আতঙ্কের বিষয় হলো, বর্তমানে পলিথিন ব্যাগের ব্যবহার ও উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। কিছু অর্থলোভী অসাধু ব্যবসায়ী মুনাফার জন্য সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে অবাধে পলিথিন ব্যাগ উৎপাদন ও বাজারজাত করছেন। বাজারে পাটের ব্যাগের চেয়ে পলিথিন ব্যাগের দাম তুলনামূলকভাবে কম, যার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ পলিথিন ব্যাগের প্রতি ঝুঁকে পড়ছে। এমতাবস্থায় পলিথিন ব্যাগের উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। নতুবা আবার পলিথিন ব্যাগে সয়লাব হবে সমগ্র দেশ। তাই সরকারের কাছে আবেদন, পলিথিন ব্যাগ উৎপাদন বন্ধের জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হোক পরিবেশের বিপর্যয় রক্ষায়।মাহবুবুল হাসান গাজীপুর।