চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানির জ্বালা নিম্নবিত্ত ও মধ্যবিত্তের জীবনযাত্রার বাস্তব অবস্থার কথা বিবেচনা না করে পাঁচ মাসের ব্যবধানে সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা করে বৃদ্ধি করা হলো। সরকার কি জানে, এর সঙ্গে খাপ খাওয়াতে পারবে কি না জনগণ? পাঁচ মাস আগের বর্ধিত দামের সঙ্গেই এখনো পেরে উঠছি না আমরা। নিম্নবিত্ত ও মধ্যবিত্তের মানুষ ন্যূনতম অধিকার খাদ্য ও বস্ত্রের তাগিদে যুদ্ধ করছে। এর ওপর নতুন করে এই মূল্যবৃদ্ধি দেখে মনে হচ্ছে সরকার আমাদের ওপর দ্রব্যমূল্যের আণবিক বোমা নিক্ষেপ করল। এর মাধ্যমে সরকার আমাদের সত্তর-আশির দশকের কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে কি? ইংল্যান্ডের প্রখ্যাত অর্থনীতিবিদ টমাস ম্যালথাসের সূত্র অনুসারে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, দ্রব্যমূল্য বৃদ্ধির বর্তমান অবস্থা পর্যালোচনা করে আমরা বলতে পারি, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে জ্যামিতিক হারে, যেমন ১, ২, ৪, ৮... এভাবে, আর মানুষের আয় বৃদ্ধি পাচ্ছে গাণিতিক হারে, যেমন ১, ২, ৩, ৪... প্রভৃতি।বর্তমান সরকারের আচরণ দেখে মনে হচ্ছে আমরা কোনো ঔপনিবেশিক পরাধীন রাষ্ট্রে বসবাস করছি। অথচ কথা ছিল আমরা নিজেদের মতো করে দেশ পরিচালনা করব বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য। শুধু অন্ন ও বস্ত্রের জন্য নয়। অথচ এই প্রাথমিক চাহিদাই মেটাতে পারছে না মানুষ। কোটি প্রাণের এই আশাকে পুঁজি করে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো ‘ডিজিটাল বাংলাদেশ’, ‘ভিশন-২০২১’-এর নামে সরকার আমাদের কোন পথে নিয়ে যাচ্ছে? আমরা সেখানে গিয়ে বেঁচে থাকার ন্যূনতম উপাদান খাদ্য ও বস্ত্র পাব কি?যে ঋণ জনদুর্ভোগ বৃদ্ধি করে সে ঋণ সরকারকে কেন নিতে হবে? দ্রব্যমূল্য বৃদ্ধি করে যদি বাজেট ঘাটতি মেটাতে হয়, এরূপ বাজেট কেন ঘোষণা করা হবে? চারপাশে বিএ, এমএ পাস করা লাখ লাখ বেকার যুবককে অনর্থক ঘুরে বেড়াতে দেখি। কখনো শুনতে পেলাম না যে এসব বেকার যুবকের কর্মসংস্থানের জন্য সরকার বিদেশি ঋণ নিচ্ছে বা বাজেট ঘাটতি হয়েছে?অর্থনীতির বইগুলোতে পড়েছি অভাবের বৈশিষ্ট্য হলো—অভাব অফুরন্ত, বিশেষ অভাব পূরণীয়, অভাব প্রতিযোগিতামূলক, অভাব পরিপূরক এবং অভাব পৌনঃপুনিক। লাগামহীন বেপরোয়া দ্রব্যমূল্য বৃদ্ধির ভিত্তিতে আমরা অভাবের বৈশিষ্ট্যগুলোকে এভাবে প্রকাশ করতে পারি যে অভাব সীমিত, বিশেষ অভাব অপূরণীয়, অভাব অপ্রতিযোগিতামূলক, অভাব সম্পূরক, অভাব মর্মস্পর্শী ও অচিন্তনীয়।পরিশেষে দেশবাসীর পক্ষ থেকে বর্তমান সরকারের কাছে আমরা আশা করছি, দেশের হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত জনগণের দুরবস্থার কথা বিবেচনা করে দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ার লাগাম একটি নির্দিষ্ট সুষম স্থানে বেঁধে রাখার পদক্ষেপ নেবে। জনগণের আয় বৃদ্ধির পথ এবং বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে—সরকারের কাছে দেশবাসী এটাই প্রত্যাশা করে।মো. তাওফিকুর রহমানশিক্ষার্থী, ইসলামিক স্টাডিজ বিভাগরাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী।