চি ঠি প ত্র
ভর্তি পরীক্ষাবিজ্ঞান বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীর একটা বড় অংশ মূলত উচ্চশিক্ষার ক্ষেত্রে বিজ্ঞান ও প্রকৌশল শিক্ষাকেই অগ্রাধিকার দিয়ে থাকে। আর এ লক্ষ্যে ভর্তির জন্য তাদের বিভিন্ন বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। কারণ, বর্তমান প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে যেখানে ভর্তি-ইচ্ছুক ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি অথচ আসনসংখ্যা অত্যন্ত সীমিত, সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে ছাত্রছাত্রীদের ভাগ্যের অন্বেষণ করতে হয়। কিন্তু সম্প্রতি আমরা পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ২৯ অক্টোবর। আবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখও ২৯ অক্টোবর। দুটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একই তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ফলে অনেক শিক্ষার্থীর একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও বাধ্য হয়ে যেকোনো একটিতে অংশগ্রহণ থেকে বিরত থাকতে হচ্ছে।এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।মো. আজমল হোসেন, ঢাকা।