চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শব্দসন্ত্রাসকাজের তাগিদে প্রতিদিন রাজধানীর বিভিন্ন এলাকায় যেতে হয়। আর এ সময় রাস্তায় যানজটের সঙ্গে আরেকটি বিরক্তিকর বিষয় খেয়াল করি; এটি হচ্ছে তীব্র হর্ন। বিষয়টি নিয়ে কম কথা হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের সময় বেশ কয়েকটি রাস্তায় হর্ন বাজানো বন্ধ করা হয়েছিল। যদিও সে আইন অনেকেই মানেনি। তবু একটি আইন ছিল। মাঝেমধ্যে নিষিদ্ধ এলাকায় হর্ন বাজানোর কারণে কিছু গাড়ির বিরুদ্ধে মামলাও করত পুলিশ। কিন্তু বর্তমানে সে রকম কিছু আর লক্ষ করছি না। প্রতিটি সড়কে এমনকি গলির ভেতরেও সব গাড়ির চালক ইচ্ছেমতো তীব্র হর্ন বাজিয়ে থাকেন। অনেক সময় দেখা যায় যে অপ্রয়োজনে চালকেরা হর্ন বাজান। এ ক্ষেত্রে চালকদের সচেতন করা ছাড়া আর কোনো উপায় নেই। হর্নের শব্দে মানুষের কানের যে কত মারাত্মক ক্ষতি হয়, সে সম্পর্কে গাড়িচালকদের সচেতন করা দরকার। চালকেরা বেশির ভাগ ক্ষেত্রেই উচ্চশিক্ষিত নন। তাঁরা এসব বোঝেন না। কিন্তু গাড়িতে যারা বসে থাকে, তাদের বোঝা উচিত উচ্চ শব্দে হর্ন বাজালে সবারই ক্ষতি হয়। তাই গাড়ির যাত্রীরা একান্ত প্রয়োজন ছাড়া চালকদের হর্ন না বাজানোর জন্য উৎসাহিত করতে পারে। আর চালক ভাইদের প্রতিও অনুরোধ, আপনারা হর্ন বাজানোর সময় একটু চিন্তা করতে পারেন, আপনার সামনে যে রয়েছে, হর্নের শব্দে তার কষ্ট হচ্ছে বা কানের ক্ষতি হচ্ছে।শামীম আহমেদজিগাতলা, ঢাকা।